39th BCS question and answer

1. 125√52x = 1 হলে x এর মান কত? 

  -3

  7

  3

 9

উত্তরঃ -3
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

2. কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ?

  উপনেতা

  উপগ্রহ

  উপসাগর

 উপভোগ

উত্তরঃ উপভোগ
ব্যাখ্যাঃ অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে ‘উপভোগ’ উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। আর অন্যান্য শব্দগুলো ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে।

3. A person who believes that laws and governments are not necessary is known as –

  a militant

  a terrorist

  an anarchist

 an extremist

উত্তরঃ an anarchist
ব্যাখ্যাঃ Anarchist মানে হলো- নৈরাজ্যবাদী, অরাজকতাবাদী যিনি বিশ্বাস করেন- সরকার এবং আইন কানুন অপ্রয়োজনীয়।

4. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে –

  বৈকুন্ঠের খাতা

  জামাই বারিক

  বিবাহ-বিভ্রাট

 হিতে বিপরীত

উত্তরঃ বৈকুন্ঠের খাতা
ব্যাখ্যাঃ বৈকুণ্ঠের খাতা (কৌতুক নাটক)- রবীন্দ্রনাথ ঠাকুর: হিতে বিপরীত (কৌতুক নাট্য)- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর; জামাই বারিক (হাস্যরসাত্মক)- দীনবন্ধু মিত্র, বিবাহ-বিভ্রাট (হাস্যরসাত্মক)- অমৃতলাল বসু।

5. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে ?

  •  নাইট্রোজেন (Nitrogen)
  • হাইড্রোজেন (Hydrogen)
  •  অক্সিজেন (Oxygen)
  •  ওজোন (Ozone)

উত্তরঃ নাইট্রোজেন (Nitrogen)
ব্যাখ্যাঃ সাধারণভাবে বাতাসে নাইট্রোজেন- ৭৮.০৮%, অক্সিজেন ২০.৯৪%, হাইড্রোজেন 0.0000৫% এবং ওজোনে পরিমাণ ০.০০০০০৮৭%। সমুদ্রতীরের বাতাসে সামান্য হেরফের থাকলেও নাইট্রোজেনেরই প্রধান্য থাকে।

6. মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?

 ১২ ই এপ্রিল, ১৯৭১

  ১৪ ই এপ্রিল, ১৯৭১

  ১৭ ই এপ্রিল, ১৯৭১

 ১০ই এপ্রিল, ১৯৭১

উত্তরঃ ১০ই এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর।

7. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে –

 আলালের ঘরের দুলাল

  গাজী মিয়াঁর বস্তানী

  হুতোম প্যাঁচার নক্সা

 কলিকাতা কমলালয়

উত্তরঃ গাজী মিয়াঁর বস্তানী
ব্যাখ্যাঃ গাজী মিয়ার বস্তানী (আত্মজীবনীমূলক গ্রন্থ)- মীর মোশাররফ হোসেন; কলিকাতা কমলালয় (ইতিহাস বিষয়ক গ্রন্থ)- ভবানীচরণ বন্দোপাধ্যায়; আলালের ঘরের দুলাল (বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস: ১৮৫৭) প্যারীচাদ মিত্র: হুতোম প্যাঁচার নক্সা (রম্য রচনা)- কালীপ্রসন্ন সিংহের রচনা।

8. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?

 ফ্রান্স

  জার্মানি

  যুক্তরাষ্ট্র

 ইতালি

উত্তরঃ যুক্তরাষ্ট্র
ব্যাখ্যাঃ শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৮ এর সদস্য দেশগুলো ছিল- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, জার্মান, কানাডা, ফ্রান্স ও ইতালি। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। ২০১৪ সালে রাশিয়া এ সংগঠন থেকে বাদ হওয়ার কারণে জি-৮ এর বর্তমান নামকরণ করা হয়েছে জি-৭। ২০১৮ সালে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের না। মালাবে শহরে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র প্রথমে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে তাতে স্বাক্ষর প্রদান করে।

9. ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?

 রাজা রামমোহন রায়

  গোলকনাথ শর্মা

  রামরাম বসু

 মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার

উত্তরঃ রাজা রামমোহন রায়
ব্যাখ্যাঃ ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’- রাজা রামমোহন রায়ের রচনা। তিনি বাংলা ভাষায় প্রথম বাঙালি হিসেবে ১৮৩৩ সালে ‘গৌড়ীয় ব্যকরণ’ রচনা করেন। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার- বত্রিশ সিংহাসন, রাজাবলি, হিতোপদেশ, বেদান্তচন্দ্রিকা, প্রবোধচন্দ্রিকা, রামরাম বসু- রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা এবং গোলকনাথ শর্মা হিতোপদেশ রচনা করেন।

10. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা?

 আমজাদ হোসেন

  শওকত ওসমান

  হুমায়ুন আহমেদ

 সৈয়দ শামসুল হক

উত্তরঃ হুমায়ুন আহমেদ
ব্যাখ্যাঃ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- নিষিদ্ধ লোবান, নীল দংশন, দ্বিতীয় দিনের কাহিনী; হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প, অনিল, বাগচীর একদিন, সূর্যের দিন, উনিশশ একাত্তর; শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গী এবং আমজাদ হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-যুদ্ধে যাব, অবেলায় অসময়, উত্তরকাল

11. ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে?

 আমজাদ হোসেন

  আলমগীর

  সুভাষ দত্ত

 জহির রায়হান

উত্তরঃ জহির রায়হান
ব্যাখ্যাঃ জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র- কাঁচের দেয়াল, সঙ্গম, বেহুলা, জীবন থেকে নেয়া প্রভৃতি। সুভাষ দত্ত- সুতরাং, আবির্ভাব, বসুন্ধরা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী: আলমগীর কবির- ধীরে বহে মেঘনা, পরিণীতা, মহানায়ক এবং আমজাদ হোসেন- নয়নমনি, গোলাপী এখন ট্রেনে, ভাত দে, দুই পয়সার আলতা প্রভৃতি চলচ্চিত্রের পরিচালক।

12. জিরোসাম গেম (Zero-sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট ?

 বাস্তববাদ

  উদারতাবাদ

  মার্ক্সবাদ

 গঠনবাদ

উত্তরঃ  বাস্তব বাদ
ব্যাখ্যাঃ জিরো সাম গেইম ধারণাটির উৎপত্তি এপ্লাইড ম্যাথমেটিকসের গেইম থিওরি থেকে হলেও অর্থনীতি ও রাজনীতিতে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। জিরো সাম গেইমের মূলকথা হলো একজন গেইনার হলে অন্যজন অবশ্যই লুজার হবে; দুইজন কখনোই একসঙ্গে গেইনার বা লুজার হতে পারে না। আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতির ক্ষেত্রে বাস্তববাদীরা পৃথিবীর পুরো সম্পদকে জিরো সাম বলে মনে করেন যেখানে এক দেশ কিছু অর্জন করলে অন্য দেশকে অবশ্যই সেই অর্জনটুকুর লোকসান গুণতে হয়। জিরো সাম গেইমের উপর ভিত্তি করে বাস্তববাদী রাজনীতিবিদরা অনেক সময় যুদ্ধ বা আগ্রাসনের পক্ষে মতামত দিয়ে থাকেন।

13. He went to ___ hospital because he had ___ heart attack. Use article in the gap-

 no article, an

  a, an

  no article, a

 the, no article

উত্তরঃ no article, a
ব্যাখ্যাঃ Hospital-এ চিকিৎসা গ্রহণের নিমিত্তে গেলে উক্ত শব্দটির পূর্বে কোনো Article বসে না। আর heart attack এখানে countable noun বুঝাচ্ছে, তাই তার পূর্বে article হিসেবে a বসবে।

14. The word ‘florid’ indicates–

 flower

  flour

  foliage

 floor

উত্তরঃ flower
ব্যাখ্যাঃ Florid শব্দের অর্থ পুষ্পময়, পুষ্পরঞ্জিত যা flower-এর সাথে সম্পর্কিত। অন্যদিকে, foliage বৃক্ষপত্রাবলী, flour ময়দা, Floor- মেঝে।

15. ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

 সেনার আয়ল্যান্ড

  সেন্তোষা

  ম্যারিনা বে

 ইষ্টানা আইল্যান্ড

উত্তরঃ সেন্তোষা
ব্যাখ্যাঃ পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক টানাপোড়েন ও উত্তেজনার মুখে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনান্ড ট্রাম্পের বৈঠকের ঘোষণা বিশ্বব্যাপী স্বস্তির পরশ নিয়ে আসে। ১২ জুন, ২০১৮ এ দুই নেতার মধ্যকার ঐতিহাসকি এ বৈঠক অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরের সেন্তোষা দ্বীপের বিলাসবহুল ক্যাপেলা হোটেলে। উল্লেখ্য, সন্তোষা শব্দের অর্থ- সন্ধি ও শান্তি।

16. nC12 = nC6 হলে n এর মান কত?

 12

  18

  14

 16

উত্তরঃ 18
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

17. Complete the following sentence :’Had I known you were waiting outside, I –

 had invited you to come in

  would invite you to come in

  would be inviting you to come in

 would have invited you to come in

উত্তরঃ would have invited you to come in
ব্যাখ্যাঃ If clause of past perfect tense 1 Result clause & Would have/could have/might have + verb এর past participle বসে। উল্লেখ্য, 3 conditional এর if কে বাদ দেয়া যায়: তবে শর্ত হলো তখন past perfect এর had টিকে subject এর আগে বসাতে হবে। সেক্ষেত্রে structure 4 Had + sub+v. subject + would have/could have/might have

18. নিম্নের কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট ?

 মিয়ানমার

  চীন

  সিঙ্গাপুর

 ব্রুনাই

উত্তরঃ মিয়ানমার
ব্যাখ্যাঃ মিয়ানমার ১৯৪৮ সালের ৪ জানুয়ারি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। মিয়ানমারের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম ‘হাউজ অব দা এ্যাসেম্বলি’। এর উচ্চ কক্ষের নাম ‘হাউজ অব দ্য ন্যাশনালিটিস এবং নিম্নকক্ষের নাম ‘হাউজ অব দ্য রিপ্রেজেনটেটিভস’। মিয়ানমারের নিম্নকক্ষ বা হাউজ অব রিপ্রেজিনটেটিভসের আসন সংখ্যা ৪৪০টি। মিয়ানমারের সংবিধান অনুযায়ী সংসদের এক-চতুর্থাংশ আসন অর্থাৎ ২৫% বা ১১০ টি আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।

19. ‘খনার বচন’ এর মূলভাব কি?

 লৌকিক প্রণয়সঙ্গীত

  শুদ্ধ জীবনযাপন রীতি

  সামাজিক মঙ্গলবোধ

 রাষ্ট্র পরিচালনা নীতি

উত্তরঃ শুদ্ধ জীবনযাপন রীতি
ব্যাখ্যাঃ খনা (আসল নাম লীলাবতী) ছিলেন জ্যোতিষশাস্ত্রে পারদর্শী একজন বিদুষী নারী। গণনা করে খনার দেওয়া পূর্বাভাস রাজ্যের কৃষকরা উপকৃত হতো বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দেন। খনার বচনগুলো চার ভাগে বিভক্ত ছিল- ১. কৃষি কাজের প্রথা ও কুসংস্কার, ২. ফলিত ও জ্যোতির্বিজ্ঞান, ৩. আবহাওয়া জ্ঞান, ৪. শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ। যার উদ্দেশ্য ছিল সকলের।

20. ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায় ?

 দূর + বস্থা

  দুর + বস্থা

  দুঃ + অবস্থা

 দুর + অবস্থা

উত্তরঃ দুঃ + অবস্থা
ব্যাখ্যাঃ পূর্বপদের শেষে যদি অ/আ ভিন্ন অন্য স্বরধ্বনির পর বিসর্গ থাকে এবং পরপদের প্রথমে যদি স্বরধ্বনি থাকে তবে বিসর্গ স্থলে ‘রা হয় এবং পরের স্বরধ্বনির সাথে যুক্ত হয়। যেমন: দুঃ + অবস্থা = দুরবস্থা।

21. Cricket is a kind of play. It is also a kind of —

 food

 bird

  flower

 insect

উত্তরঃ insect
ব্যাখ্যাঃ Cricket একটি খেলা। আবার, cricket অর্থ ঝিঁঝিঁ পোকা যা একটি insect

22. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে?

 ১,৭২,০০০ কোটি টাকা

 ১,৭৩,০০০ কোটি টাকা

  ১,৭১,০০০ কোটি টাকা

 ১,৭০,০০০ কোটি টাকা

উত্তরঃ ১,৭৩,০০০ কোটি টাকা
ব্যাখ্যাঃ ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার ৮.২ শতাংশ এবং পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৮.১৩ শতাংশ।

23. বিখ্যাত ‘ওয়াশিংটন কনসেনসাস’ (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?

 নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন

 আন্তর্জাতিক অভিবাসন নীতি

  অস্ত্র নিয়ন্ত্রণ

 আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন

উত্তরঃ নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
ব্যাখ্যাঃ আশির দশকে (১৯৭৯) সংকটে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য ওয়াশিংটনভিত্তিক তিনটি প্রতিষ্ঠানের (মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, আইএমএফ ও বিশ্বব্যাংক) স্বার্থ সংশ্লিষ্ট ১০টি সুপারিশ সম্বলিত একটি সংস্কার প্যাকেজ ওয়াশিংটন কনসেনসাস যার মাধ্যমে মুক্তবাজার অর্থনীতির তথা নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে উক্ত তিনটি প্রতিষ্ঠান। এই নীতির মাধ্যমেই প্রাইভেটাইজেশন, ডিরেজলেশন, লিবারেলাইজেশন ও গ্লোবালাইজেশন এ চারটি ডাইমেনশনে বিকাশমান মুক্তবাজার অর্থনীতির দর্শন আশির দশক থেকে বিশ্বব্যাপী পুঁজিবাদের নতুন দর্শনের রূপ পরিগ্রহ করে। ওয়াশিংটন ভিত্তিক তিনটি প্রতিষ্ঠানের গৃহীত এই নীতিকে অর্থনীতিবিদ উইলিয়ামসন ১৯৮৯ সালে সর্বপ্রথম ওয়াশিংটন কনসেনসাস নামে অভিহিত করেন।

24. নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?

 করছিলাম

 করেছি

  করছি

 করব

উত্তরঃ করব
ব্যাখ্যাঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় গঠনগত ও অর্থগত দিক থেকে কালকে মৌলিক কাল এবং যৌগিক কাল এ দুইভাগে ভাগ করেছেন। একাধিক ধাতুর সংযোগে একটিমাত্র ক্রিয়া গঠিত হলে তাকে যৌগিক কাল বলে। মৌলিক ক্রিয়ার সঙ্গে ছি. হ, ছে, ছিলাম, ছিলেন, এছি, এছো, এছিলাম, এছিলে, তে থাকব প্রভৃতি যুক্ত হয়ে যৌগিক কাল গঠিত হয়। যেমন: কর ধাতুর সঙ্গে ‘ছি’ যুক্ত হয়ে করছি’ কিংবা ‘ছিলাম’ যুক্ত হয়ে ‘করেছিলাম’ ক্রিয়া গঠিত হয়।

25. মুক্তযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ?

 ১১ নং সেক্টর

 ৮ নং সেক্টর

  ১০ নং সেক্টর

 ৯ নং সেক্টর

উত্তরঃ ১০ নং সেক্টর
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল জেনারেল আতাউল গনি ওসমানি বাংলাদেশের প্রধান সেনাপতি নিযুক্ত হলে তিনি যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টর এবং ৬৪টি সাব-সেক্টরের ভাগ করেন। ১০ নং সেক্টর ছিল নৌ সেক্টর যার কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। এই সেক্টর কর্তৃক পরিচালিত সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও সফল অভিযানের নাম ‘অপারেশন জ্যাকপট’।

26. জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?

 বিষ্ণু দে

 বুদ্ধদেব বসু

  রবীন্দ্রনাথ ঠাকুর

 সৈয়দ শামসুল হক

উত্তরঃ বুদ্ধদেব বসু
ব্যাখ্যাঃ জীবনানন্দ দাশ ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি হিসেবে পরিচিত। বুদ্ধদেব বসু তাঁকে নির্জনতার কবি এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে চিত্ররূপময়তা বলে আখ্যায়িত করেন। জীবনানন্দ দাশ রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ- মহাপৃথিবী, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা প্রভৃতি ।

27. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

 ২২ জুন, ১৭৫৭

 ২৪ জুন, ১৭৫৭

  ২৫ জুন, ১৭৫৭

 ২৩ জুন, ১৭৫৭

উত্তরঃ ২৩ জুন, ১৭৫৭
ব্যাখ্যাঃ ৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম বাগানে নবাব সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভ এর মধ্যে পলাশীর যুদ্ধ সংঘঠিত হয়। যুদ্ধে নবাব পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।

28. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি ?

 বারুই

 পান-ব্যবসায়ী

  তামসিক

 পর্ণকার

উত্তরঃ তামসিক
ব্যাখ্যাঃ তাম্বুল শব্দের অর্থ পান আর ‘তাম্বুলিক শব্দের অর্থ হচ্ছে যে/যিনি পান চাষ বা পান ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তাম্বুলিক শব্দের সমার্থক শব্দ বারুই, পর্ণকার, পান ব্যবসায়ী, তাম্বুলি, তামলি, তামুলি প্রভৃতি। আর তামসিক শব্দের অর্থ হলো- তমোগুণসংক্রান্ত, তমোগুণপূর্ণ, মেঘাচ্ছান্ন প্রভৃতি ।

29. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?

 ইইউ

 ভারত

  কানাডা

 চীন

উত্তরঃ ইইউ
ব্যাখ্যাঃ ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রের মোট আমদানি ও রফতানি বাণিজ্যের পরিমাণ যথাক্রমে ২,৪০৯.৫ এবং ১,৫৪৬.৭২ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের রফতানি বাণিজ্যের শীর্ষ তিনটি দেশ হচ্ছে যথাক্রমে কানাডা (২৮২.৪. বি. মা.ড.) মেক্সিকো (২৪৩ মি. মা.ড.) এবং চীন (১৩০.৪ মি. মা.ড.); আর আমদানি বাণিজ্যের শীর্ষ তিনটি দেশ হচ্ছে যথাক্রমে চীন (৫০৫.৫ মি. মা.ড.), মেক্সিকো (৩১৪.০০ মি. মা.ড.) এবং কানাডা (৩০০.০০ মি. মা.ড.) চীন ও যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি (৫০৫.৫-১৩০.৪ = ৩৭৫.১ মি. মা.ড.) কমানোর লক্ষ্যেই ট্রাম্প একের পর এক চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করছে যা বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সূচনা করেছে।

30. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?

 ১৬০০-১৮০০ সাল

 প্রাচীন গ্রীস সময়কাল

  প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল

 প্রাচীন রোম শাসনকাল

উত্তরঃ ১৬০০-১৮০০ সাল
ব্যাখ্যাঃ ইউরোপীয় রেঁনেসা, ধর্ম সংস্কার আন্দোলন, চার্চ থেকে রাষ্ট্র ও শিক্ষার পৃথকীকরণ, রাজনীতি থেকে ধর্ম ও নৈতিকতার পৃথকীকরণ প্রভৃতির ফসল হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। সুনির্দিষ্টভাবে বললে আমরা যাকে সার্বভৌম ভূ-খন্ড ভিত্তিক জাতি রাষ্ট্র বা আধুনিক রাষ্ট্র বলি তার উদ্ভব ঘটে ১৬৪৮ সালে। ১৬১৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত সারা ইউরোপে প্রটেস্ট্যান্ট ও ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত খ্রিস্টান রাজ্যগুলোর মধ্যে যে ব্যাপক যুদ্ধ বিগ্রহ চলতে থাকে ১৯৪৮ সালের ওয়েস্ট ফেলিয়া সন্ধির দ্বারা তার অবসান ঘটলে বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সুইজারল্যান্ডের আত্মপ্রকাশ ঘটে যার সঙ্গে সঙ্গে গোড়াপত্তন হয় আধুনিক রাষ্ট্র ব্যবস্থার। পরবর্তীকালে ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, স্যাকুলার সাংস্কৃতিক ও গণতান্ত্রিক চিন্তাধারার মধ্যদিয়ে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা পরিপূর্ণতা লাভ করে।

31. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় ?

 ভিয়েনা

 জেনেভা

  জেদ্দা

 বাগদাদ

উত্তরঃ বাগদাদ
ব্যাখ্যাঃ ওপেক ১৯৬০ সালে ভেনিজুয়েলার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা) এবং বর্তমান সদস্য ১৪টি। এর বর্তমান সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া ওপেক ত্যাগ করায় ইরান বর্তমানে সংগঠনটির একমাত্র অ-আবর মুসলিম দেশ। সর্বশেষ সদস্য কঙ্গো (২০১৮)। সম্প্রতি কাতার ওপেক ত্যাগ করেছে।

32. জাতিসংঘের ‘Champion of the Earth’ খেতাবপ্রাপ্ত কে?

 হিলারি ক্লীন্টন

 থেরেসা মে

  শেখ হাসিনা

 এঞ্জেলা মার্কেল

উত্তরঃ শেখ হাসিনা
ব্যাখ্যাঃ প্রদত্ত অপশনগুলোর মধ্যে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ পুরস্কার “চ্যাম্পিয়ন অব দি আর্থ” লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (২০১৫)। এছাড়াও ২০০৮ সালে বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী ড. আতিক রহমান এ পুরস্কার অর্জন করেন এবং ২০০৩ সালে বাংলাদেশের পরিবেশ আইনজীবি সমিতি (বেলা)’র ড. রেজওয়ান হাসান এ পুরস্কার অর্জন করেন। সে সময় চ্যাম্পিয়ন অব দি আর্থ এর নাম ছিলো’গ্লোবাল ৫০০ রোল অব মডেল’।

33. বাংলাদেশের জিডিপি’তে কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ?

 ১৪.১০ %

 ১৬%

  ১২%

 ১৮%

উত্তরঃ ১৪.১০ %
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা- ২০১৯ অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরে জিডিপিতে কৃষির অবদান নিরূপণ করা হয়েছে ১৩.৬০ শতাংশ (সাময়িক হিসাব)। আর অর্থনৈতিক সমীক্ষা- ২০১৮ তে সাময়িক হিসাবে ২০১৭-১৮ বছরের কৃষির অবদান নিরূপণ করা হয়েছিল ১৪.১০ শতাংশ। পরবর্তীতে চুড়ান্ত হিসাবে তা গিয়ে দাঁড়ায় ১৪.২৩ শতাংশ।

34. যদি, ৯ × ৩ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ = ?

 ৩০৪০

 ৬০৫০

  ৫০৪০

 ৪০৩০

উত্তরঃ ৪০৩০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

35. A soporific speech is likely to —

 be incomprehensible

 appeal primarily to emotions

  put one to sleep

 stimulate action

উত্তরঃ put one to sleep
ব্যাখ্যাঃ Soporific Speech (নিদ্রা- উদ্রেককর বক্তব্য) মানুষকে ঘুমের দিকে ঠেলে দেয় (put one to sleep)।

36. বার্ষিক শতকরা ১০% হারে ১০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

 ১১ টাকা

 ১০ টাকা

  ১২ টাকা

 ১১.৫ টাকা

উত্তরঃ ১০ টাকা
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

37. Select the word with right spelling –

 Schizophrenia

 Seizophrania

  Scizophrenia

 Schizophrania

উত্তরঃ Schizophrenia
ব্যাখ্যাঃ Schi (সি) + 20 (জো) + phrenia (ফ্রেনিয়া) = সিজোফ্রেনিয়া এটি একটি মানসিক রোগের নাম। e. fawn traits of? Finger: Hand :: Leaf:

38. ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট হচ্ছে ?

 ইউএমএনও

 পাকাতান- হারাপান

  বারিসান ন্যাশনাল

 পাটি পেরিকাতান

পাকাতান- হারুপান

উত্তরঃ পাকাতান- হারুপান
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

39. Love for the whole world is called ?

 misogyny

 misanthropy

  philanthropy

 benevolence

উত্তরঃ philanthropy
ব্যাখ্যাঃ Love for the whole world এই phraseটির অর্থ philanthropy (বিশ্বপ্রেম, মানবপ্রীতি)। Misanthropy- মানব বিদ্বেষ: Benevolence – বদান্যতা, জনহিতৈষিতা: Misogyny-নারী বিদ্বেষ ।

40. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে ?

Ans: philanthropy

 ১৯১১ সালে

 ১৯১২ সালে

  ১৯০৯ সালে

 ১৯০৮ সালে

উত্তরঃ ১৯১১ সালে
ব্যাখ্যাঃ ১৬ অক্টোবর, ১৯০৫ সালে ঢাকাকে রাজধানী করে অবিভক্ত বাংলাকে বিভক্ত করে উত্তর-পূর্ব বাংলা ও আসাম অঞ্চল নিয়ে একটি পৃথক প্রদেশ গঠন করা হয়। বাংলার এ বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। এটি ঘোষণা করেন লর্ড কার্জন। কিন্তু ভারতীয় হিন্দুদের বঙ্গ মাতার অঙ্গচ্ছেদ বলে প্রবল আন্দোলন ও বিরোধিতার মুখে ২২ ডিসেম্বর, ১৯১১ সালে তৎকালীন ব্রিটিশ গভর্নর লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেন ।

41. দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ এবং তাদের ল.সা.গু. ১৪০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত?

 ১২

 ৬

  ৯

 ৪

উত্তরঃ ৪
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

42. 2x2 + 5x + 3 < 0 এর সমাধান কোনটি?

 -3/2 < x < -1

 -3/2 < x < 1

  -3/2 < x < -1

 -3/4 < x < -1

উত্তরঃ -3/4 < x < -1
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

43. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায় ?

 হোয়াংহো নদীর তীরে

 ইয়াংসিকিয়াং নদীর তীরে

  টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে

 নীলনদের তীরে

উত্তরঃ টাইগ্রীস ও ইউফ্রেটিস নদীর তীরে
ব্যাখ্যাঃ বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় (বর্তমান ইরাক) সভ্যতা গড়ে ওঠেছিল ইউফ্রেটিস (ফোরাত) ও টাইগ্রিস (দজলা) নদীর তীরে। আর এর চারটি পর্ব যথা: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাসেরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।

44. একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে গিয়ে B অবস্থানে পৌছিল । A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট ?

 ৩০ ফুট

 ৪০ ফুট

  ১০ ফুট

 ২০ ফুট

উত্তরঃ ১০ ফুট
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

45. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

 জাতীয় সংসদ

 রাষ্ট্রপতি

  প্রধানমন্ত্রী

 স্পীকার

উত্তরঃ রাষ্ট্রপতি
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ১ দফায় বলা হয়েছে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করিবেন।

46. ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?

 বক্র

 গরল

  কুটিল

 জটিল

উত্তরঃ গরল
ব্যাখ্যাঃ সরল শব্দের সমার্থক শব্দ- সহজ, অবক্র, ঋজু, সোজা, আড়ম্বরহীন এবং বিপরীত শব্দ- জটিল, বক্র, কুটিল, বঙ্কিম । গরল শব্দের বিপরীত শব্দ- অমৃত, বিষ।

47. নিচের কোনটি মৌলিক সংখ্যা ?

 ৪৭

 ৮৭

  ৯১

 ১৪৩

উত্তরঃ ৪৭
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

48. বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী ?

 লিসবন

 প্যারিস

  কনস্টান্টিনোপল

 ভিয়েনা

উত্তরঃ কনস্টান্টিনোপল
ব্যাখ্যাঃ বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী- কনস্টান্টিনোপল; লিসবন- পর্তুগালের রাজধানী; ভিয়েনা- অস্ট্রিয়ার

49. When we want to mean a government by the richest class we use the term

 Oligarchy

 Cryptocracy

  Aristocracy

 Plutocracy

উত্তরঃ Plutocracy
ব্যাখ্যাঃ ধনীক শ্রেণির সদস্য দ্বারা যে government (সরকার) গঠিত হয় তাকে Plutocracy বা ধনিকতন্ত্র বা ধনবান শাসক গোষ্ঠী কর্তৃক দেশ শাসন বলে। Oligarchy- গোষ্ঠীতন্ত্র; Cryptocracy- অদৃশ্য বা ছায়া সরকার ব্যবস্থা যেখানে প্রকৃত শাসক আড়ালে থাকে এবং Aristocracy- অভিজাততন্ত্র।

50. ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?

 বেলজিয়াম

 ডেনমার্ক

  নরওয়ে

 ফিনল্যান্ড

উত্তরঃ ডেনমার্ক
ব্যাখ্যাঃ ডেনমার্ক- ফলকেটিং, ফিনল্যান্ড- ইডুসকান্তা; বেলজিয়াম ফেডারেল পার্লামেন্ট: নরওয়ে-স্টরটিং।

51. Cozy Bear একটি কি?

 হ্যাকার গ্রুপ

 চুক্তি

  বিনোদনকেন্দ্র

 নদী

উত্তরঃ হ্যাকার গ্রুপ
ব্যাখ্যাঃ সাইবার গোয়েন্দা কার্যক্রম সম্পাদন ও সাইবার যুদ্ধ পরিচালনা ও মোকাবেলায় রাশিয়ান ইন্টিলিজেন্স সার্ভিস কর্তৃক ২০০৮ সালে গঠিত একটি হ্যাকার গ্রুপ হচ্ছে Cozy Bear পূর্বে গ্রুপটি APT29. Office Monkey, Cozy Car, Coy Duke, Grizzly Stepped প্রভৃতি নামেও পরিচিত ছিল। গ্রুপটি নির্দিষ্ট টার্গেট লক্ষ্য করে Spearphishing এবং Malware পদ্ধতিতে আক্রমণ করে কার্য পরিচালনা করে। উল্লেখ্য, Cozy Bear এর অধিভুক্ত অন্য আরেকটি সুপরিচিত রাশিয়ান হ্যাকার গ্রুপ হচ্ছে Fancy Bear

52. Hospitals ___ the sick

 operate

 admit

  nurse

 treat

উত্তরঃ treat
ব্যাখ্যাঃ Treat’ শব্দের অর্থ- ওষুধ ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান। আর হাসপাতালে যেহেতু ওষুধ ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয় তাই শূন্যস্থানে ‘Treat হবে যথোপযুক্ত শব্দ। Nurse- সেবা করা: Operate- পরিচালনা করা এবং Admit – ভর্তি করা হাসতালের সাথে সম্পৃক্ত হলেও প্রদত্ত বাক্যের শূন্যস্থানে যথোপযুক্ত নয় ।

53. ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?

 লিথুয়ানিয়া

 আলবেনিয়া

  মন্টিনিগ্রো

 ক্রোয়েশিয়া

উত্তরঃ মন্টিনিগ্রো
ব্যাখ্যাঃ NATO (North Atlantic Treaty Organisation) একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি এবং বর্তমান সদস্য সংখ্যা- ২৯টি (সর্বশেষ মন্টেনেগরো- ২০১৭)। ন্যাটোভুক্ত মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া ।

54. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?

 প্রধানমন্ত্রী

 সচিব

  মন্ত্রী

 সবাই

উত্তরঃ প্রধানমন্ত্রী
ব্যাখ্যাঃ গণপ্রজান্ত্রী বাংলাদেশ সংবিধানের ৫৫ অনুচ্ছেদের ১ ধারায় বল হয়েছে, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রীসভা থাকিবে এবং ৫৫ অনুচ্ছেদের ২ ধারায় বলা হয়েছে, “প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁহার কর্তত্বে এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে।

55. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?

 মিয়ানমার

 মালয়েশিয়া

  ভারত

 থাইল্যান্ড

উত্তরঃ মিয়ানমার
ব্যাখ্যাঃ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি, ১৯৮৮) মিয়ানমারের রাজনৈতিক দল। ১৯৯০ সালে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু ক্ষমতাসীন সামরিক একনায়কতান্ত্রিক সরকার ও ফলাফল প্রত্যাখ্যান করে। দলটি ২০১০ সালে নির্বাচন বয়কট করে পরবর্তীতে ২০১২ সালে উপ-নির্বাচনে বিজয় অর্জন করে। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের উভয় পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি বর্তমানে দেশ শাসন করছে।

56. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?

 পূর্ব এশিয়া

 মধ্যপ্রাচ্য

  পূর্ব আফ্রিকা

 মধ্য আমেরিকা

উত্তরঃ মধ্য আমেরিকা
ব্যাখ্যাঃ মায়া সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ১৫২৪ খ্রিস্টাব্দ। এ সভ্যতার বিস্তৃতি ছিল দক্ষিণ পূর্ব মেক্সিকো এবং উত্তর কেন্দ্রিয় আমেরিকায়। এ সভ্যতা প্রি-ক্লাসিক (খ্রিস্টপূর্ব ১৫০০- ২০০ শতাব্দী), ক্লাসিক (২৫০-৯৫০ শতাব্দী) এবং পোস্ট-ক্লাসিক (৯৫১-১৫২৪ শতাব্দী)- এ তিনটি যুগে বিভক্ত ছিল। ১৮৪০ সালে জন লয়েড স্টিফেন এবং ফ্রেডরিক ক্যাথারউড সর্বপ্রথম রহস্যময় মায়া সভ্যতা আবিস্কার করেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চিচেন ইতজা মায়া সভ্যতার অন্যতম প্রধান নিদর্শন।

57. সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই ?

 বাহরাইন

 কুয়েত

  সংযুক্ত আরব আমিরাত

 মিশর

উত্তরঃ কুয়েত
ব্যাখ্যাঃ তৎকালীন (জুন, ২০১৭) সন্ত্রাসী সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ও আল কায়দাকে মদদ দেওয়ার অভিযোগে সৌদি আরবের নেতৃত্বে ছয়টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। দেশসমূহ হলো সৌদি আরব, আরব আমিরাত, মিশর, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ।

58. c = {x:x ঋনাত্মক পূর্ণসংখ্যা ওবং x2 < 18}; c সেটের উপাদানগুলো হবে?

 1, 2, 3, 4

 1, 3, 5, 7

  -1, -2, -3, -4

 2, 4, 6, 8

উত্তরঃ -1, -2, -3, -4
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

59. কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?

 নিউজউইকস

 টাইম

  দি ইকনমিস্ট

 গার্ডিয়ান

উত্তরঃ  নিউজউইকস
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (মার্চ ১৭, ১৯২০- আগস্ট ১৫, ১৯৭৫) তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মার্কিন সাপ্তাহিক ‘নিউজ উইকস্’ ৫ জুন, ১৯৭১ প্রকাশিত প্রতিবেদনে সাংবাদিক লোবেল জেছিল বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলে আখ্যায়িত করেন।

60. যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?

 2442

 42

  2428

 1214

উত্তরঃ 2428
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

61. The warning of the authority falls on deaf ears. Here warning does the function of –

 adverb

 adjective

  verb

 noun

উত্তরঃ noun
ব্যাখ্যাঃ the+ Noun + of

62. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি. । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি. করা হলো । আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেতফল অপরিবর্তিত থাকবে ?

 ৭.৩ সেমি

 ৭.২ সেমি

  ৭.১ সেমি

 ৭ সেমি

উত্তরঃ ৭.২ সেমি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

63. The word ‘culinary’ is related to —

 printing

 dress

  cooking

 musical instrument

উত্তরঃ cooking
ব্যাখ্যাঃ Culinary মানে হলো রন্ধন সম্পর্কীয় যা cooking এর সাথে সম্পর্কিত (related) ।

64. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?

 ৫১

 ৫০

  ৪৮

 ৪৯

উত্তরঃ ৫১
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

65. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?

 পদ্মমণি

 পদ্মরাগ

  পদ্মাবতী

 পদ্মগোখরা

উত্তরঃ পদ্মরাগ
ব্যাখ্যাঃ পদ্মরাগ (উপন্যাস) – বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন: ‘পদ্মগোখরা’ (গল্প)- কাজী নজরুল ইসলাম; ‘পদ্মাবতী’ নামে মাইকেল মধুসূদন দত্ত নাটক এবং মহাকবি আলাওল কাব্য রচনা করেন ।

66. Identify the correct passive form of the sentence below:
‘Do you know them?

 Are they known by you?

 Are they known to you?

  Ate they known with you?

 Would they be known by you?

উত্তরঃ Are they known to you?
ব্যাখ্যাঃ Passive voice এর ক্ষেত্রে know শব্দটির পরে by না বসে to বসে ।

67. | 1-2x | < 1 এর সমাধান –

 -2 < x < 1

 -1 < x < 1

  -1 < x < 0

 0 < x < 1

উত্তরঃ 0 < x < 1
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

68. বিভক্তহীন নাম শব্দকে কী বলে?

 প্রাতিপদিক

 নাম-পদ

  মৌলিক শব্দ

 কৃদন্ত শব্দ

উত্তরঃ প্রাতিপদিক
ব্যাখ্যাঃ বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে; যে পদ দ্বারা নাম বুঝায় তাকে নামপদ বলে; কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলে কদন্ত পদ: যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে।

69. ‘Panacea’ means-

 pancreatic

 Cure all

  widespread disease

 gland

উত্তরঃ Cure all
ব্যাখ্যাঃ Panacea শব্দটির অর্থ সর্ববিধ রোগ নিরাময়কারী ওষধ (cure-all)

70. What is the plural number of ‘ovum’ –

 ovams

 ovumes

  ova

 ovums

উত্তরঃ ova
ব্যাখ্যাঃ Ovum (ডিম্বাণু) শব্দটির plural form হলো ova

71. কোন শব্দযুগলটি ভিন্ন?

 False, True

 Sharp, Blunt

  Abundance, Scarcity

 Love, affection

উত্তরঃ Love, affection
ব্যাখ্যাঃ Abundance (প্রাচূর্য) ও Scarcity (ঘাটতি) শব্দ দুটি পরস্পর বিপরীতার্থক, False (মিথ্যা) ও True (সত্য) শব্দ দুটি বিপরীতার্থক, Sharp (তীক্ষ্ণ) ও Blunt (তোতা) এ শব্দ দুটিও বিপরীতার্থক। অন্যদিকে, Love (ভালবাসা) ও Affection (মমতা) শব্দ দুটি সমার্থক।

72. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?

 ৬ টি

 ৭ টি

  ৮ টি

 ৫ টি

উত্তরঃ ৭ টি
ব্যাখ্যাঃ বাংলাদেশ সংবিধানে ১১টি ভাগ বা অধ্যায়: ১৫৩টি অনুচ্ছেদ এবং ৭টি তফসিল রয়েছে। ১৯৭২ সালের ১০ এপ্রিল ড. কামাল হোসেনকে কমিটি প্রধান করে ৩৪ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর সর্বপ্রথম সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয় এবং একই বছর ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হবার পর ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে তা কার্যকর হয়। কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু ।

73. ০.৪ × ০.০২ × ০.০৮ =?

 ০.০০০৬৪

 ৬.৪০০০০

  ০.৬৪০০০

 ০.০৬৪০০

উত্তরঃ ০.০০০৬৪
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

74. নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম ?

 ৬/১১

 ৮/১৪

  ৩/৫

 ৫/৮

উত্তরঃ ৫/৮
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

75. ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক !’- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?

 অনুকার অব্যয়

 পদান্বয়ী অব্যয়

  অনন্বয়ী অব্যয়

 অনুসর্গ অব্যয়

উত্তরঃ অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যাঃ যে সব অব্যয় পদ অন্য পদের সম্বন্ধ ছাড়াই নানা ভাব বা অনুভূতি প্রকাশ করে, তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন: মরি মরি! কী সুন্দর সকাল (উচ্ছ্বাস), ছি ছি, তুমি এত খারাপ (ঘৃণা বা বিরক্তি), তুমি তো ভারি সুন্দর ছবি আঁক! (সম্বোধন) প্রভৃতি ।

76. ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে ?

 ৯০°

 ১২০°

  ১১০°

 ১০০°

উত্তরঃ ১২০°
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

77. ‘A Christams Carol’ is a ___ by Charles Dickens.

 ballad

 sketch story

  historical novel

 Short Novel

উত্তরঃ Short Novel
ব্যাখ্যাঃ A Christmas Carol Charles Dickens af novella (short novel)

78. কোনটি অপাদান কারক?

 গৃহনীনে গৃহ দাও

 জিজ্ঞাসিব জনে জনে

  ট্রেন স্টেশন ছেড়েছে

 বনে বাঘ আছে

উত্তরঃ ট্রেন স্টেশন ছেড়েছে
ব্যাখ্যাঃ অপাদান কারক হলো যা হতে কোনো কিছু চ্যুত, বিচ্যুত, গৃহীত, জাত, উৎপন্ন, আরম্ভ, দূরীভূত, গৃহীত, রক্ষিত, ভীত ইত্যাদি বোঝায়। যেমন: ট্রেন স্টেশন ছেড়েছে। এখানে গাড়ি স্টেশন হতে তার যাত্রা আরম্ভ করেছে। তাই স্টেশন অপাদান কারক। আর স্টেশন শব্দে কোনো বিভক্তি নেই তাই এর নাম অপাদানে শূন্য বিভক্তি; বনে বাঘ আছে- অধিকরণ: গৃহহীনে গৃহ দাও- সম্প্রদান; জিজ্ঞাসিব জনে জনে কর্ম কারক।

79. ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?

 উপন্যাস

 ভ্রমণ কাহিনী

  নাটক

 কবিতা

উত্তরঃ উপন্যাস
ব্যাখ্যাঃ বাঁধন হারা (বাংলা সাহিত্যের প্রথম পরোপন্যাস), কুহেলিকা, মৃত্যুক্ষুধা- কাজী নজরুল ইসলাম রচিত তিনটি উপন্যাস। ঝিলিমিলি, আলেয়া, মধুমালা তাঁর রচিত নাটক। মুক্তি, বিদ্রোহী, নারী, সাম্যবাদী, মানুষ, বারাঙ্গনা, চোর-ডাকাত, কুলি মজুর, বাতায়ন পাশে গুবাক তরুর সারি ইত্যাদি তাঁর রচিত বিখ্যাত কবিতা

80. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?

 প্লাস্টিক দূষণকে পরাজিত করি

 সবুজ বিশ্ব গড়ে তুলি

  জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি

 জলবায়ু উষ্ণতাকে রুখে দেই

উত্তরঃ প্লাস্টিক দূষণকে পরাজিত করি
ব্যাখ্যাঃ ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স হয় যেখানে সিদ্ধান্ত হয় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের। ১৯৭৩ সালে প্রথম পরিবেশ দিবস পালন করা হয়। ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এবং শ্লোগান ছিল ‘প্লাস্টিক পুনঃব্যবহার করি,না পারলে বর্জন করি ।

81. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

 পঅজানা

 কানাকানি

  দোতলা

 আশীবিষ

উত্তরঃ কানাকানি
ব্যাখ্যাঃ ব্যতিহার সমাসে পূর্বপদে ‘আ’ এবং উত্তর পদে ‘ই’ যুক্ত হয়ে এক জাতীয় ক্রিয়া সম্পূর্ণ করা বুঝায়। কানাকানি (কানে কানে যে কথা)- ব্যতিহার বহুব্রীহি: আশীবিষ (আশীতে বিষ যার)- ব্যাধিকরণ বহুব্রীহি; অজানা (না/নয় জানা যার)- নঞর্থক বহুব্রীহি; দোতালা (দো/দুই তলা বিশিষ্ট ভবন)- সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।

82. ‘There was a small reception following the wedding’. The word ‘following’ in the sentence above is a/an –

 adjective

 adverb

  Preposition

 noun

উত্তরঃ Preposition

83. ‘আগুন’ এর সমার্থক শব্দ কোনটি?

 অনল

 ভাতি

  অংশ

 জ্যোতি

উত্তরঃ অনল
ব্যাখ্যাঃ ‘আগুন’-এর সমার্থক শব্দ- সর্বভুক, অনল, হুতাশন, শিখা, দহন, পাবক, পাবন, জ্যোতিবেদা ইত্যাদি জ্যোতি, অংশু, ভাতি- ‘কিরণ’ শব্দের সমার্থক।

84. বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?

 ৩৫ বছর

 ২০ বছর

  ৩০ বছর

 ২৫ বছর

উত্তরঃ ২৫ বছর
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ১ দফা অনুযায়ী একজন সাংসদের সংসদ সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন প্রধানমন্ত্রীকে অবশ্যই সংসদ সদস্য (৬৫ অনুচ্ছেদের ৩ দফা) হতে হয়। তাই সংবিধানে প্রধানমন্ত্রীর বয়স সম্পর্কে আলাদা কোনো অনুচ্ছেদ সংযোজন করা হয়নি। অন্যদিকে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা- ৩৫ বছর এবং ভোটাধিকার প্রাপ্তির বয়স- ১৮ বছর।

85. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?

 ১৯৩৪

 ১৯৩১

  ১৯৩৩

 ১৯৩২

উত্তরঃ ১৯৩৩
ব্যাখ্যাঃ নাৎসি পার্টির নেতা এডলফ হিটলার ১৯৩৩-১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ‘Mein Kamp”। “যুদ্ধই জীবন, যুদ্ধ সর্বজনীন” তাঁর বিখ্যাত উক্তি ।

86. Which of the following words has been formed with a prefix?

 authentic

 amoral

  amnesia

 aspersions

Ans: amoral
ব্যাখ্যাঃ Moral (নৈতিক) শব্দটির পূর্বে a pretic যুক্ত হয়ে amoral হয়েছে যার অর্থ- lacking a moral sense

87. লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

 Lieutenant

 Leaftenant

  Leiftenant

 Lieaflenant

উত্তরঃ Lieutenant
ব্যাখ্যাঃ কয়েকটি গুরুত্বপূর্ণ বানান- Lieutenant, brigadier colonel, commodore, sergeant, Discipline, Restaurant ইত্যাদি ।

88. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

 অনুচ্ছেদ ২৩

 অনুচ্ছেদ ২২

  অনুচ্ছেদ ২১

 অনুচ্ছেদ ২৪

উত্তরঃ  অনুচ্ছেদ ২২
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগের ২২ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। অনুচ্ছেদে ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্যঃ অনুচ্ছেদে- ২৩: জাতীয় সংস্কৃতি এবং অনুচ্ছেদে ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি আলোচিত হয়েছে।

89. বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?

 ৮.০০ শতাংশ

 ৭.২৮ শতাংশ

  ৭.৮০ শতাংশ

 ৭.৬৫ শতাংশ

উত্তরঃ  ৭.৬৫ শতাংশ ( সাম্প্রতিক টা জেনে নিতে হবে)
ব্যাখ্যাঃ ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার ৮.২ শতাংশ এবং পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৮.১৩ শতাংশ।

90. ‘To be, or not to be – that is the question,’– is a famous soliloquy from —

 Hamlet

 Macbeth

  King Lear

 Othello

উত্তরঃ Hamlet
ব্যাখ্যাঃ To be, or not to be that is the question, a far soliloquy (efs)fo William Shakespeare এর Hamlet নামক ট্রাজেডি থেকে এসেছে।

91. ‘Geriatrics’ is the branch of medicine concerned with the diseases and care of —

 old women

 newly-weds

  newborn babies

 old people

উত্তরঃ old people
ব্যাখ্যাঃ Geriatrics মানে হলো- বার্ধক্যবিদ্যা যা old people-এর সাথে সম্পর্কিত (related)।

92. 1/√2, 1, √2 – ধারাটির কোন পদ 8√2 হবে ?

 ১২ তম পদ

 ১১ তম পদ

  ১০ তম পদ

 ৯ তম পদ

উত্তরঃ ৯ তম পদ
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

93. নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি ?
Finger : Hand :: Leaf : ?

 Flower

 Tree

  Twig

 Branch

উত্তরঃ Twig
ব্যাখ্যাঃ Hand (হাত) এ Finger (আঙুল) থাকে। অনুরূপভাবে, Twig (গাছের ডাল) এ Leaf (পাতা) থাকে।

94. প্রতাপাদিত্য কে ছিলেন?

 রাজপুত রাজা

 বাংলার শাসক

  বাংলার বারো ভুঁইঞাদের একজন

 মোঘল সেনাপতি

উত্তরঃ বাংলার বারো ভুঁইঞাদের একজন
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

95. কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে?

 আউশ

 আনন

  আষাঢ়

 আয়না

Ans: আনন

উত্তরঃ আনন
ব্যাখ্যাঃ উপসর্গ শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। এখানে ‘আ’ বাংলা উপসর্গটি ‘ঘাটা’ শব্দের পূর্বে বসে আঘাটা শব্দ গঠন করে, যার অর্থ ব্যবহার করা হয় না বা ব্যবহার করা যায় না এমন ঘাট। আনন- সমাসবদ্ধ: আয়না, আষাঢ় প্রত্যয়জাত শব্দ।

96. একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য-

 ২১০ টাকা

 ২০০ টাকা

  ১৬২ টাকা

 ১৯৮ টাকা

উত্তরঃ২০০ টাকা
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

97. শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এ্যাওয়ার্ড অর্জন করেছেন?

 এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০

 সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

  জাতিসংঘ শান্তি পুরস্কার

 Planet 50-50

উত্তরঃ এমডিজি এ্যাওয়ার্ড- ২০১০
ব্যাখ্যাঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সা থেকে জুন ২০১৮ পর্যন্ত মোট ৪২টি পদক, ডক্টরেট ও সম্মাননা লাভ করেন। নারী ও শিশু মৃত্যুর হার হ্রাসে সাফল্যের (MDG-4 অর্জনের) স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক ‘Millennium Development Goals Award 2010 (এসডিজি এওয়ার্ড-২০১০) লাভ করেন। তাছাড়া নারীর অধিকার সুরক্ষা ও ক্ষমতায়নে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিষিক্ত হন ‘Global Women’s Leadership পুরস্কারে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও চ্যালেঞ্জ মোকাবিলায় দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে UN Women তাঁকে ‘Planet 50-50 Champion স্বীকৃতি এবং ‘Global Partnership Forum’ তাঁকে ‘Agent of Change পুরস্কারে ভূষিত করে। ১৯৯৭ সাল থেকে ২০১৮ (জুন) পর্যন্ত তিনি মোট ১৪টি ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

98. ‘Hand out’ এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে ?

 হস্ত পত্র

 প্রচার পত্র

  জ্ঞাপনপত্র

 তথ্য পত্র

Ans: জ্ঞাপনপত্র

উত্তরঃ জ্ঞাপনপত্র
ব্যাখ্যাঃ Hand out- জ্ঞাপনপত্র; Hand bill- প্রচারপত্র; Hand note- হস্ত চিঠি ।

99. স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন –

 সৈয়দ শামসুল হক

 সৈয়দ আলী আহসান

  শামসুর রাহমান

 যতীন সরকার

উত্তরঃ চারজনই স্বাধীনতা পুরষ্কার পেয়েছেন।
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় জীবনে সরকার নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর (১৯৭৭ সাল থেকে) স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) বাংলাদেশের নাগরিক, গোষ্ঠী বা সংগঠনকে সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা পদক হচ্ছে স্বাধীনতা পুরস্কার। প্রশ্নে উল্লেখিত চার জন ব্যক্তিই বিভিন্ন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। কবি শামসুর রাহমান ১৯৯১ সালে সাহিত্যে, যতীন সরকার ২০১০ সালে শিক্ষায়, সৈয়দ আলী আহসান ১৯৮৭ সালে সাহিত্যে এবং সৈয়দ শামসুল হক ২০০০ সালে সাহিত্যে স্বাধীনতা পুরস্কার লাভ করেন । প্রশ্নে প্রদত্ত অপশন ক-তে ‘রহমান’ এর পরিবর্তে ‘রাহমান’ এবং অপশন খ-তে ‘সতীন’ এর পরিবর্তে ‘যতীন’ সরকার হবে।

100. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায় ?

 বিশেষ্য ও ক্রিয়া

 ক্রিয়া ও সর্বনাম

  বিশেষণ ও ক্রিয়া

 বিশেষ্য ও বিশেষণ পদে

উত্তরঃ ক্রিয়া ও সর্বনাম
ব্যাখ্যাঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য পরিলক্ষিত হয় তৎসম ও অতৎসম শব্দবহুলতায়, সর্বনাম ও ক্রিয়াপদের রূপ ভিন্নতায় এবং গুরুগম্ভীরতা ও সহজ-সরল, গতিময়তায়

Leave a Comment