১। কোনটি মৌলিক শব্দ ?
(ক) মানব
(খ) গোলাপ
(গ) একাঙ্ক
(ঘ) ধাতব
উত্তরঃ (খ) গোলাপ
ব্যাখ্যাঃ যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন: গোলাপ, হাত, কলম, চোখ, নাক ইত্যাদি। অপরদিকে মানব, একাঙ্ক, ধাতব শব্দগুলো সাধিত শব্দ। মানব এবং ধাতব শব্দ দুটি প্রত্যয়যোগে গঠিত। মনু + ষ্ণ (অ) = মানব, ধাতু + ষ্ণ (অ) = ধাতব দুটি শব্দই তদ্ধিত প্রত্যয় সাধিত। একাঙ্ক সন্ধি সাধিত শব্দ। যেমন: এক + অঙ্ক = একাঙ্ক ।
।
২। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডঃ মুহম্মদ শহীদুল্লাহর লেখা ?
(ক)বঙ্গভাষা ও সাহিত্য
(খ)বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
(গ)বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
(ঘ)বাংলা সাহিত্যের কথা
উত্তরঃ (ঘ) বাংলা সাহিত্যের কথা
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহর (১৮৮৫-১৯৬৯) লেখা গ্রন্থ হলো ‘বাংলা সাহিত্যের কথা’। গ্রন্থটি দুই খণ্ডে রচিত, প্রথম খণ্ড ১৯৫৩ এবং দ্বিতীয় খণ্ড ১৯৬৫ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ হলো- বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এবং তাঁর সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম Buddishist Mystic Songs (১৯৬০)। অপরদিকে, ‘বঙ্গভাষা ও সাহিত্য’ (১৮৯৬) দীনেশচন্দ্র সেন রচিত বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ মুহম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান রচিত গ্রন্থ। ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ সুকুমার সেন রচিত একটি গ্রন্থ।
৩। কোনটি বাগধারা বোঝায় ?
(ক) চৈত্র সংক্রান্তি
(খ) পৌষ সংক্রান্তি
(গ) শিরে সংক্রান্তি
(ঘ) শিব সংক্রান্তি
উত্তরঃ (গ) শিরে সংক্রান্তি
ব্যাখ্যাঃ ‘শিরে সংক্রান্তি’ একটি বাগধারা। যার অর্থ আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ। অপরদিকে চৈত্র সংক্রান্তি’ হলো চৈত্র মাসের শেষ দিন। এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে। ‘পৌষ সংক্রান্তি’ উপলক্ষে পিঠা ভোজন উৎসবকে বলে ‘পৌষ পার্বণ’।
৪। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি ?
(ক)মুনীর চৌধুরী
(খ)হাসান হাফিজুর রহমান
(গ)শামসুর রাহমান
(ঘ)গাজীউল হক
উত্তরঃ (খ) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যাঃ ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম মুখপত্র ‘সাপ্তাহিক সৈনিক’ (১৯৪৮) যার সম্পাদক ছিলেন আবদুল গফুর। পত্রিকাটি বের করেন তমুদ্দন মজলিশের প্রতিষ্ঠাতা আবুল কাসেম। অপরদিকে, হাসান হাফিজুর রহমান সম্পাদিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৫৩)। মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক নাটক ‘কবর’। গাজীউল হক ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং ভাষাসৈনিক হিসেবে পরিচিত। শামসুর রাহমান মুক্তিযুদ্ধের সময় ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন। তিনি মর্নিং নিউজ’ এর সহ-সম্পাদক, দৈনিক বাংলা’ এবং ‘সাপ্তাহিক বিচিত্রা’র সম্পাদক ছিলেন।
৫। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ ?
(ক)নিক্কণ,সূচগ্র,অনুর্ধ্ব
(খ) অনূর্বর,ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
(গ)ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃষ্বসা
(ঘ)রানি, বিকিরণ, দুরতিক্রম্য
উত্তরঃ (ক)নিক্কণ,সূচগ্র,অনুর্ধ্ব
ব্যাখ্যাঃ অপশন (ক) এর সবগুলো শব্দই অশুদ্ধ। অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো- নিকৃণ, সূচাগ্র, অনূর্ধ্ব। অপরদিকে, অন্য অপশনগুলোর অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ হলো- অনুর্বর, শুদ্ধাশুদ্ধি, ভুঁড়িওয়ালা।
৬।বাংলাদেশে ‘গ্রাম থিয়েটারে’র’ প্রবর্তক কে ?
(ক)মমতাজ Ansদ্দীন
(খ)আব্দুল্লাহ আল মামুন
(গ)সেলিম আল দীন
(ঘ)রামেন্দু মজুমদার
উত্তরঃ (গ)সেলিম আল দীন
ব্যাখ্যাঃ বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক নাট্যাচার্য সেলিম আল দীন। তিনি ১৯৮১-৮২ সালে মাঠা নির্দেশক নাসির উদ্দিন ইউসুফকে সাথে নিয়ে গড়ে তোলেন গ্রাম থিয়েটার’। সেলিম আল দীন জাহাঙ্গীরনগ বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগেরও প্রতিষ্ঠাতা। তাঁর রচিত বিখ্যাত নাটকগুলো হলো- জ বিবিধ বেলুন, হরগজ, হাতহদাই, নিমজ্জন, চাকা, যৈবতি কন্যার মন, কেরামত মঙ্গল, মুনতাসির ফ্যান্টাসি ইত্যাদি । অপরদিকে, মমতাজ উদদীন আহমদ স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের পথিকৃৎ। তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক- কি চাহ শঙ্খচিল, প্রেম বিবাহ সুটকেস, সাত ঘাটের কানাকড়ি ইত্যাদি। আবদুল্লাহ আল মামুন রচিত নাটক- সুবচন নির্বাসনে, এখনও দুঃসময়, সেনাপতি, এখনও ক্রীতদাস, কোকিলারা, মেরাজ ফকিরের মা ইত্যাদি।
৭। ‘সমভিব্যাহার’ শব্দটির অর্থ কী ?
(ক) একাগ্ররতায়
(খ) সমান ব্যবহারে
(গ) সম ভাবনায়
(ঘ) একযোগে
উত্তরঃ (ঘ) একযোগে
ব্যাখ্যাঃ সমভিব্যাহারে’ শব্দের অর্থ একযোগে, সঙ্গে নিয়ে। শব্দটির ব্যাকরণিক পরিচয় ক্রিয়া বিশেষণ। সমভিব্যাহার একটি উপসর্গজাত শব্দ। চারটি উপসর্গ যোগে শব্দটি গঠিত হয়েছে। যেমন: সম + অভি + বি + আ + √হার।
৮। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে ?
(ক)ভাবরস
(খ)মধুর রস
(গ)প্রেমরস
(ঘ)লীলারস
উত্তরঃ (খ)মধুর রস
ব্যাখ্যাঃ শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে মধুর রস বলে। বৈষ্ণব সাহিত্য ও সাধনার পন্থা পাঁচটি। যেমন: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। বৈষ্ণব পদাবলিতে মধুর রসের মাধ্যমে রাধা-কৃষ্ণের রূপকাশ্রয়ে ভগবান এবং ভক্তের নিত্যবিরহ ও মিলকে তুলে ধরা হয়েছে। কাব্য সাহিত্যে বিভিন্ন রস রয়েছে। যেমন: শৃঙ্গার, হাসা,করুণ, অদ্ভুত, বীর, ভয়ানক, শান্ত, বীভৎস, বাৎসল্য ইত্যাদি ।
৯। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী ?
(ক) Buddhist Mystic Song
(খ) চর্যাগীতিকা
(গ) চর্যাগীতিকোষ
(ঘ) হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান দোহা
উত্তরঃ (ক) Buddhist Mystic Song
ব্যাখ্যাঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ হলো Buddhist Mystic Songs (১৯৬০)। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ হলো- বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১), বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। সম্পাদিত পত্রিকা আঙুর, বঙ্গভূমি, তকবীর। অপরদিকে, ‘চর্যাগীতিকা’ গ্রন্থের সম্পাদক মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা। ‘চর্যাগীতিকোষ’ চর্যাপদেরই অন্য নাম। কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ ‘চর্যাগীতিকোষ বৃত্তি’ গ্রন্থে মনে করেন চর্যাপদের মূল সংকলনের নাম চর্যাগীতিকোষ। হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের রয়েল লাইব্রেরি থেকে চর্যাচর্যবিনিশ্চয়, সরহপাদ ও কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব নামে যে চারটি পুঁথি আবিষ্কার করেন তা ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে ১৯১৬ (১৩২৩ বঙ্গাব্দে) সালে ‘হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা”। নামে প্রকাশিত হয়
১০। ‘পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক কে?
(ক) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
(খ) হরপ্রসাদ শাস্ত্রী
(গ) চন্দ্রকুমার দে
(ঘ) দীনেশচন্দ্র সেন
উত্তরঃ (গ) চন্দ্রকুমার দে
ব্যাখ্যাঃ ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোক পালাসমূহের সংগ্রাহক বা সংগ্রহকারী হলেন চন্দ্রকুমার দে। সংগৃহীত পালাগুলো দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা’ (১৯২৩) এবং ‘পূর্ববঙ্গ গীতিকা’ (১৯২৩-৩২) নামে চার খণ্ডে প্রকাশিত হয়। মৈমনসিংহ গীতিকা’র পালাগুলোর মধ্যে অন্যতম হলো মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, দেওয়ানা মদিনা, কঙ্কাবতী, দেওয়ানা ভাবনা, কাজল রেখা ইত্যাদি। ‘পূর্ববঙ্গ গীতিকা’গুলোর পালাসমূহের মধ্যে অন্যতম হলো- মইষাল বন্ধু, নিজাম ডাকাতের পালা, কাফন চোৱা, ভেলুয়া,হাঁহলা ইত্যাদি। অপরদিকে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার নামা নের প বসকথা ইত্যাদি সংগ্রহ এবং সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন। তাঁর র ঠান দিদির থলে, ঠাকুর দাদার থলে ইত্যাদি। হরপ্রসাদ শাস্ত্র
১১। ‘চর্যাচর্যবিনিশ্চয়’ –এর অর্থ কী ?
(ক)কোনটি চর্যাগান, আর কোনটি নয়
(খ)কোনটি আচরনীয়, আর কোনটি নয়
(গ)কোনটি চরাচরের , আর কোনটি নয়
(ঘ)কোনটি আচার্যের, আর কোনটি নয়।
উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়
ব্যাখ্যাঃ বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান মতে, ‘চর্যাচর্যবিনিশ্চয়’ শব্দের অর্থ- কী করা উচিত এবং করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। আবার চর্যাচর্য বলতে বোঝায় আচরণীয়, অনাচরণীয়, পালনীয় ও বর্জনীয়। সুতরাং ‘চর্যাচর্যবিনিশ্চয়’ এর অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নং-ই যুক্তিযুক্ত।
১২। ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?
(ক) শৈবধর্ম
(খ) বৌদ্ধ সহজযান
(গ) নাথধর্ম
(ঘ) কোনটি নয়
উত্তরঃ (গ) নাথধর্ম
ব্যাখ্যাঃ গোরক্ষ বিজয়’ নাথ ধর্মের কাহিনী অবলম্বনে লেখা। এ কাব্যে নাথ বিশ্বাসজাত যোগের মহিমা এবং নারীর প্রতি ব্যভিচার সমাজের প্রধান চিত্র উঠে এসেছে। গোরক্ষ বিজয় গ্রন্থের রচয়িতা শেখ ফয়জুল্লাহ। তাঁর অন্যান্য গ্রন্থ হলো- গাজী বিজয়, জয়নালের চৌতিশা, সত্যপীর, রাগনামা। অপরদিকে, শিব উপাসকদের ধর্মকে শৈবধর্ম এবং বৌদ্ধ সহজযান সম্পর্কিত সাহিত্য হলো চর্যাপদ ।
১৩।শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
(ক)রামনিধি গুপ্ত-
(খ)দাশরথি রায়
(গ)এ্যান্টনি ফিরিঙ্গি
(ঘ) রামপ্রসাদ সেন
উত্তরঃ (ঘ) রামপ্রসাদ সেন
ব্যাখ্যাঃ শাক্ত পদাবলির জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। তিনি দেবী কালীর উদ্দেশ্যে বাংলা ভাষায় ভক্তিগীতি রচনার জন্য সমধিক পরিচিত। তাঁর উল্লেখযোগ্য রচনা হলো- বিদ্যাসুন্দর, কালীকীর্তন, কৃষ্ণকীর্তন ও শক্তিগীতি ইত্যাদি। তাঁর পদগুলো শাক্ত পদাবলি, রামপ্রসাদী এবং শ্যামাসঙ্গীত নামে পরিচিত। তাঁর গানে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ‘কবিরঞ্জন’ উপাধি দেন। অপরদিকে, রামনিধি গুপ্ত বাংলা টপ্পা গানের জনক। তাঁর ছদ্মনাম নিধুবাবু । কবিগান রচনা ও পরিবেশনায় বিখ্যাত কবি এ্যান্টনি ফিরিঙ্গি। কবিগানের আদিগুরু গোজলা গুই, শ্রেষ্ঠ রচয়িতা হরু ঠাকুর। দাশরথি রায় হলো পাঁচালী গানের শক্তিশালী কবি। তিনি দাও রায় নামেও
পরিচিত।
১৪। ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে ?
(ক) হুমায়ুন আজাদ
(খ) হেলাল হাফিজ
(গ) আসাদ চৌধুরী
(ঘ) রফিক আজাদ
উত্তরঃ (ক) হুমায়ুন আজাদ
ব্যাখ্যাঃ ‘অলৌকিক ইস্টিমার’ (১৯৭৩) কাব্যগ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪)। এটি তাঁর প্রথম কাব্য। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো- জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল, কাফনে মোড়া অশ্রুবিন্দু, আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে, পেরোনোর কিছু নেই। হুমায়ুন আজাদ জার্মানির মিউনিখে ২০০৪ সালের ১১ আগস্ট মারা যান। অপরদিকে, হেলাল হাফিজ রচিত কাব্যগ্রন্থ হলো- যে জলে আগুন জ্বলে, (প্রথম কাব্য) কবিতা একাত্তর। রফিক আজাদ রচিত কাব্যগ্রন্থ হলো- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে, চুনিয়া আমার আর্কেডিয়া, সশস্ত্র সুন্দর, হাতুড়ির নিচে জীবন, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি। আসাদ চৌধুরী রচিত কাব্য- তবক দেওয়া পান, বিন্তু নাই বেসাত নাই, জলের মধ্যে লেখা জোখা, দুঃখীরা গল্প করে, ঘরে ফেরা সোজা নয়, নদীও বিবস্ত্র হয়, বাতাস যেমন পরিচিত ইত্যাদি ।
১৫।“Custom” শব্দের পরিভাষা কোনটি যথার্থ ?
(ক) আইন
(খ) প্রথা
(গ) শুল্ক
(ঘ) রাজস্বনীতি
উত্তরঃ (খ) প্রথা
ব্যাখ্যাঃ “Custom” শব্দের পরিভাষা হলো ‘প্রথা’। অন্যদিকে Act এর পরিভাষা- আইন, Customs Principle of Revenue এর পরিভাষা রাজস্বনীতি। তাছাড়া Excise duty-এর পরিভাষা হলো- আবগারি শুল্ক
১৭। কাজীনজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালা পাহাড়’ কে ব্যবহার করেছেন কেন?
(ক) ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
(খ) ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
(গ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
(ঘ) প্রচলিত ধর্ম ও সংস্কার- বিদ্বেষী ছিলেন বলে
উত্তরঃ (ঘ) প্রচলিত ধর্ম ও সংস্কার- বিদ্বেষী ছিলেন বলে
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও ছিলেন বলে। কালাপাহাড় ছিলেন তুর্কি আমলের একজন সেনাপতি। তিনি প্রথমে হিন্দু ব্রাহ্মণ ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দুদের বহু দেব মন্দির এবং দেবমূর্তি ধ্বংস করেন। কালাপাহাড় বিরাটকায় প্রকৃতির লোক ছিলেন। তিনি প্রচলিত সংস্কার বা রীতিনীতির ধ্বংসকারী বিদ্রোহী বলে সকলের কাছে পরিচিত। ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের ‘মানুষ’ কবিতায় তিনি বলেছেন- “কোথা চেঙ্গিস, গজনী-মামুদ, কোথায় কালাপাহাড়?/ভেঙ্গে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া
১৭। “প্রদীপ নিবিয়া গেল” – এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের ?
(ক) বঙ্কিমচন্দ্রের “বিষবৃক্ষ”
(খ) রবীন্দ্রনাথের “চোখের বালি”
(গ) বঙ্কিমচন্দ্রের “কপালকুণ্ডলা”
(ঘ) রবীন্দ্রনাথের “যোগাযোগ”
উত্তরঃ (গ) বঙ্কিমচন্দ্রের “কপালকুণ্ডলা”
ব্যাখ্যাঃ “প্রদীপ নিবিয়া গেল”! -এ বিখ্যাত বর্ণনা বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের। ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ ‘পান্থনিবাসের’ শেষ বাক্য ‘প্রদীপ নিবিয়া গেল’। তবে ‘বিষবৃক্ষ’ উপন্যাসে এ রকম সংলাপ আছে। আর তা হলো- “এই সময়ে দুই চারিবার উজ্জ্বলতর হইয়া প্রদীপ নির্বিয়া গেল। অপশন ক এর চেয়ে গ-ই উপযুক্ত।
১৮। “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে”।-কার উক্তি ?
(ক)মীর মশাররফ হোসেনের
(খ)ইসমাইল হোসেন সিড়াজীর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের
(ঘ) কাজী নজরুল ইসলামের
উত্তরঃ (ক)মীর মশাররফ হোসেনের
ব্যাখ্যাঃ “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” উক্তিটি মীর মশাররফ হোসেনের। অপরদিকে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি হলো- ‘সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে/রক্ত জমালে তাকে স্বাস্থ্য বলা যায় না’, ‘এ জগতে হায়, সেই বেশি চায়/আছে যার ভুরি ভুরি/রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি’, ‘শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়। কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত উক্তি ‘গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা/আনি ফসলের ফরমান’, ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণ-তূর্য’, ‘কাটাকুঞ্জে’ বসি তুই গাঁথিবি মালিকা/দিয়া গেনু/ভালে তোর বেদনার টিকা’।
১৯। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
(ক) তৃতীয় বর্ণ
(খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
(গ)প্রথম ও দ্বিতীয় বর্ণ
(ঘ)দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
উত্তরঃ (খ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
ব্যাখ্যাঃ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণগুলো হলো মহাপ্রাণ ধ্বনি। অপরদিকে, বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলো হলো অল্পপ্রাণ ধ্বনি। তাছাড়া বর্গের প্রথম দুটি বর্ণকে অঘোষ, বর্গের পরের দুটি বর্ণকে ঘোষ এবং পঞ্চান বর্ণটিকে নাসিক্য বর্ণ বলে।
২০।‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
(ক) দেশি উপসর্গযোগে
(খ) বিদেশি উপসর্গযোগে
(গ) সংস্কৃত উপসর্গযোগে
(ঘ) কোনটি নয়
উত্তরঃ (ক) দেশি উপসর্গযোগে
ব্যাখ্যাঃ ‘কদাকার’ শব্দটি দেশি উপসর্গ যোগে গঠিত। উপসর্গ তিন প্রকার যথা: ১. দেশি ২. সংস্কৃত এবং ৩. বিদেশী। দেশি উপসর্গ ২১টি যেমন: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কম, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। সংস্কৃত বা তৎসম ২০টি যেমন: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। বিদেশী- অনির্ণেয়।
২১।যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধ্যাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
(ক) মাত্রাবৃত্ত
(খ) অক্ষরবৃত্ত
(গ) মুক্তক
(ঘ) স্বরবৃত্ত
উত্তরঃ (ঘ) স্বরবৃত্ত
ব্যাখ্যাঃ যুক্তাক্ষর নয় হবে মুক্তাক্ষর। অর্থাৎ মুক্তাক্ষর একমাত্রা এবং বন্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় স্বরবৃত ছন্দে। অপরদিকে, মুক্তাক্ষরকে ১ মাত্রা এবং বদ্ধাক্ষরকে ২ মাত্রা গণনা করা হয় মাত্রাবৃত ছন্দে। অক্ষর ছন্দে মুক্তাক্ষরকে ১ মাত্রা বন্ধাক্ষর শব্দের শুরুতে যা মধ্যে থাকলে ১ মাত্রা কিন্তু বদ্ধাক্ষর শব্দের শেষে বা পূর্ণ শব্দে থাকলে ২ মাত্রা গণনা করা হয়।
২২। নিচের কোনটি অশুদ্ধ ?
(ক) অহিংস-সহিংস
(খ) প্রসন্ন-বিষণ্ণ
(গ)দোষী-নির্দোষী
(ঘ) নিষ্পপাপ-পাপিপী
উত্তরঃ ক) খ) (গ) সবগুলোই ভুল।
২৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
(ক) বুদ্ধদেব বসু
(খ) দীনেশরঞ্জন দাশ
(গ) সজনীকান্ত দাস
(ঘ) প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ (খ) দীনেশরঞ্জন দাশ
ব্যাখ্যাঃ প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। পত্রিকাটি ১৯২৩ সালে কলকাতা থেকে বুদ্ধদেব বসু ও সজনীকান্ত দাশ
মাণিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি প্রায় ৭ বছর চলছিল। ‘কল্লোল’ পত্রিকার সাথে জড়িত লেখক হলেন- অভিঙ্গাকুমার সেন বর, মানিক বন্দ্যোপাধ্যায়, শৈলজানেন্দ্র মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, ইসলাম, মোহিত লাল মজুমদার প্রমুখ। অপরদিকে, ‘কবিতা’ পত্রিকার সম্পাদক ा । কাকি কার সম্পাদক প্রেমেন্দ্র মিত্র। শনিবারের চিঠি’, ‘বঙ্গশ্রী’ পত্রিকার সম্পাদক
২৪। “আমি এ কথা,এ ব্যথা সুখব্যকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”।
রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
(ক) অপনোদন অর্থে
(খ) পূজা অর্থে
(গ) বিলানো অর্থে
(ঘ) Ansপহার অর্থে
উত্তরঃ (খ) পূজা অর্থে
ব্যাখ্যাঃ তার নিছনি শব্দের অর্থ- রূপ, লাবণ্য, উপহার, অর্থ বা নিবেদন। প্রশ্নোক্ত গানে রবীন্দ্রনাথ ঠাকুর নিছনি শব্দকে পূজা অর্থে ব্যবহার করেছেন। কেননা চরণ তলে উপহার দেওয়া ‘বেমানান’ একমাত্র পূজা বা অর্ঘ্যই চরণে নিবেদন করা যায়।
২৫। “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”- কে বলেছেন ?
(ক) মোতাহের হোসেন চৌধুরী
(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) কাজী আব্দুল ওদুদ
উত্তরঃ (ক) মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যাঃ ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।” উক্তিটি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম কাজরি মোতাহের হোসেন চৌধুরীর। এই উক্তিটি তাঁর সংস্কৃতি কথা’ প্রবন্ধ গ্রন্থ থেকে দেওয়া হয়েছে। তবে মোতাহের হোসেন চৌধুরী তাঁর প্রবন্ধে কথাটি এভাবে বলেছেন- ধর্ম সাধারণ লোকের কালচার, আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হলো- প্রবন্ধ গ্রন্থ : সংস্কৃতি কথা, মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা, অনুবাদ গ্রন্থ সুখ, সভ্যতা।
২৬। কোন বাক্যটি শুদ্ধ ?
(ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত ।
(খ) তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম ।
(গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ ।
(ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
উত্তরঃ (খ) তার কথা শুনে আমি আশ্চার্যান্বিত হলাম
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত বাক্যের মধ্যে এ নং বাক্যটি শুদ্ধ। অপর বাক্যগুলো অন্ধ না হওয়ার কারণ ক নং বাকো স্বপরিবারে হবে না, হবে সপরিবারে। গ নং বাক্যে পরশ্রীকাতরতা অর্থ অপরের উন্নতিতে ঈর্ষা প্রকাশ। সুতরাং শব্দটি নেতিবাচক। আর নেতিবাচক গুণে ইতিবাচক শব্দ অর্থাৎ মুগ্ধ ব্যবহার করা যাবে না। নং বাক্যটি সামঞ্জস্যপূর্ণ হয়নি। সামঞ্জস্যপূর্ণ বাক্যটি হবে- সেদিন থেকে তিনি সেখানে আর যান না। অর্থাৎ যায় এর স্থলে যান হবে। কেননা “তিনি” এর সাথে যায়” শব্দটি হবে না, হবে যান।
২৭। Ode কী ?
(ক) শোককবিতা
(খ) পত্রকাব্য
(গ) খণ্ড কবিতা
(ঘ) কোরাসগান
উত্তরঃ কোরাস গান
ব্যাখ্যাঃ Ode হলো- কবিতা বিশেষ অর্থাৎ নাথাকবিতা। অনিয়মিত ছন্দে রচিত ও মহৎ অনুভূতি প্রকাশক এই কবিতা প্রায়শ কোনো বিশেষ ঘটনা বা বছর মহিমা কীর্তন করে। ‘কোরাস গান’ হলো সমবেতভাবে দলীয় সঙ্গীত। সুতরাং সে অর্থে প্রশ্নোক্ত অপশনগুলোর মধ্যে কোরাসগান’ই যুক্তিযুক্ত। অপরদিকে, Elegy হলো শোককবিতা। পরের চঙে যে কাব্য লেখা হয় তাকে পত্রকাব্য বলে।
২৮। মুহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি ?
(ক) বাংলা ধ্বনি বিজ্ঞান
(খ) আধুনিক বাংলা ধ্বনি বিজ্ঞান
(গ) ধ্বনিবিজ্ঞানের কথা
(ঘ) ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তরঃ (ঘ) ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যাঃ মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’। মুহম্মम আবদুল হাই রচিত অন্যান্য গ্রন্থ হলো: প্রবন্ধ গ্রন্থ- সাহিত্য ও সংস্কৃতি, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (সৈয়দ আলী আহসান সহযোগে), ভাষা ও সাহিত্য। ভ্রমণ কাহিনী- বিলেতে সাড়ে সাতশ দিন, রমা রচনা- তোষামোদ ও রাজনীতির ভাষা।
২৯। ‘জলে –স্থলে ’ কী সমাস ?
(ক) সমার্থক দ্বন্দ্ব
(খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
(গ) অলুক দ্বন্দ্ব
(ঘ) একশেষ দ্বন্দ্ব
উত্তরঃ (গ) অলুক দ্বন্দ্ব
ব্যাখ্যাঃ ‘জলে-স্থলে’ অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। যে সমাসের পূর্বপদ এবং পরপদ দুটি পদেরই অর্থ প্রধান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে । আর যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। জলে-স্থলে শব্দে দুটি পদেই এ বিভক্তি আছে। এছাড়া অলুক দ্বন্দ্ব সমাসের গুরুত্বপূর্ণ উদাহরণ হলো- মায়ে ঝিয়ে, হাতে কলমে, দেশে-বিদেশে, দুধে-ভাতে ইত্যাদি। অপরদিকে, সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ- হাট-বাজার, ঘর দুয়ার, কল-কারখানা, মোল্লা-মৌলভী, খাতা-পত্র ইত্যাদি। বিপরীতার্থক দ্বন্দ্ব- আয়-ব্যয়, জমা-খরচ, লাভ লোকসান ইত্যাদি । একশেষ দ্বন্দ্ব- আমরা, তোমরা ইত্যাদি।
৩০। ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি ?
(ক) যৌগিক স্বরধ্বনি
(খ) তালব্য স্বরধ্বনি
(গ) মিলিত স্বরধ্বনি
(ঘ) কোনটি নয়
উত্তরঃ (ক) যৌগিক স্বরধ্বনি
ব্যাখ্যাঃ ‘ঔ’ যৌগিক স্বরধ্বনি। কেননা অ + ও = ঔ হয়েছে। দুটি স্বর মিলে একটি স্বর হলে তাকে যৌগিক ধ্বনি বলে। একে সন্ধিস্বর বা দ্বিস্বর ধ্বনিও বলা হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি ঐ, ঔ। মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি। যেমন: অ, আ, ই, উ, এ, ও, অ্যা। যৌগিক স্বরধ্বনির সংখ্যা ২৫টি।
৩১। “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?
(ক) বিস্ময় দ্বারা আপন্ন
(খ) বিস্ময়ে আপন্ন
(গ) বিস্ময়কে আপন্ন
(ঘ) বিস্ময়ে যে আপন্ন
উত্তরঃ (গ) বিস্ময়কে আপন্ন
ব্যাখ্যাঃ ‘বিস্ময়াপন্ন’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য হলো- বিস্ময়কে আপন্ন। সহজে ব্যাসবাক্য নির্ণয় করতে হলে প্রথমত সমাস চিনতে হবে। তৎপুরুষ সমাস সাধারণত বিশেষ্য বিশেষণ + ক্রিয়াপদ যোগে গঠিত হয়। এবং পর পদের অর্থ প্রধান হয়। সুতরাং প্রশ্নোক্ত পদটি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের বিভিন্ন প্রকার আছে। ২য়া তৎপুরুষ হয় কর্ম + ক্রিয়া যদি প্রদত্ত পদের বিন্যাস হয়। প্রশ্নোক্ত পদে বিস্ময় কর্মপদ এবং আপন্ন ক্রিয়া পদ। সুতরাং বিস্ময়াপন্ন দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আর দ্বিতীয়া তৎপুরুষের পূর্ব পদের শেষে দ্বিতীয়া বিপদাপন্ন, রথকে দেখা = রথদেখা, কলাকে বেচা = কলাবেচা ইত্যাদি।
বিভক্তি যোগ করলেই ব্যাসবাক্যটি পাওয়া যায়। যেমন: বিস্ময়কে আপন্ন = বিস্ময়াপন্ন,
৩২। কবি কায়কোবাদ রচিত “মহাশ্মশান” কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
(ক) পলাশীর যুদ্ধ
(খ) তৃতীয় পানি পথের যূদ্ধ
(গ) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
(ঘ) ছিয়াত্ত্বরের মন্বন্তর
উত্তরঃ (খ) তৃতীয় পানি পথের যূদ্ধ
ব্যাখ্যাঃ কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল ১৭৬১ সালে তৃতীয় পানি পথের যুদ্ধ। অপরদিকে, পলাশীর যুদ্ধকে কেন্দ্র করে রচিত নাটক সিকানদার আবু জাফরের ‘সিরাজউদ্দৌলা”। ছিয়াত্তরের মন্বন্তর ১১৭৬ বঙ্গাব্দে, ইংরেজি ১৭৭০ সালে দেখা দেয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘আনন্দমঠ’ উপন্যাস ছিয়াত্তরের মন্বন্তর পরিলক্ষিত।
৩৩। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি ?
(ক) রুহু চণ্ডালের হাড়
(খ) কৈবর্ত খণ্ড
(গ) ফুল বAns
(ঘ) অলীক মানুষ
উত্তরঃ (ঘ) অলীক মানুষ
ব্যাখ্যাঃ সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ হলো ‘অলীক মানুষ’। এটি একটি উপন্যাস। তাঁর অন্যান্য উপন্যাসগুলো হলো- নীল ঘরের নটা (প্রথম), হিজল কন্যা, মায়া মৃদঙ্গ, ভণভূমি, উত্তর জাহ্নবী ইত্যাদি। তাঁর বিখ্যাত ছোটগল্প হলো- মৃত্যুর ঘোড়া, গোয়, রানী ঘাটের বৃত্তান্ত, রণভূমি, তরঙ্গিনীর চোখ ইত্যাদি। অপরদিকে, ‘রহু চন্ডালের হাড় অভিজিৎ সেন রচিত উপন্যাস। কৈবর্ত খণ্ড’ মহাশ্বেতা দেবীর আদিবাসী জীবন কেন্দ্রিক উপন্যাস। ‘ফুল বউ’ উপন্যাসের লেখক আবুল বাশার।
৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলী’ কাব্য প্রকাশিত হয় কত সনে ?
(ক) ১৯১০
(খ) ১৯১১
(গ) ১৯১২
(ঘ) ১৯১৩
উত্তরঃ ১৯১০
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি ১৯১০ সালে প্রকাশিত হয়। কাব্যটি ১৯১২ সালে Song Offerings’ নামে ইংরেজিতে অনুবাদ করা হয়। যার ভূমিকা লেখেন উইলিয়াম বাটলার (WB) ইয়েটস। ‘গীতাঞ্জলি’ কাব্যটি ‘Song Offerings’ নামে ইংরেজিতে অনূদিত হওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন। ‘গীতাঞ্জলি’ কাব্যের কবিতাগুলো রচিত হয় ১৯০৮ এবং ১৯০৯ সালে।
৩৫। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে ?
(ক) আল মাহমুদ
(খ) আব্দুল মান্নান সৈয়দ
(গ) অমিয় চক্রবর্তী
(ঘ) শামসুর রাহমান
উত্তরঃ (ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যাঃ ‘আসাদের শার্ট’ কবিতার লেখক আধুনিক নাগরিক কবি শামসুর রাহমান। তাঁর রচিত বিখ্যাত কবিতাগুলো হলো- তুমি আসবে বলে হে স্বাধীনতা, স্বাধীনতা তুমি, ফেব্রুয়ারি ১৯৬৯, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা ইত্যাদি। অপরদিকে, আল মাহমুদ রচিত বিখ্যাত কবিতা- লোক-লোকান্তর, নোলক। অমিয় চক্রবর্তীর বিখ্যাত কবিতা- বাংলাদেশ।
৩৬। Which of the following words is form ?
(ক) formulae
(খ) agenda
(গ) oases
(ঘ) radius
উত্তরঃ (ঘ) radius
ব্যাখ্যাঃ Formulae (plural) এর singular form হলো Formula. Agenda (plural) এর singular form Agendum: Oases (plural) 4 singular form Oasis; Radius (singular) 4 plural form হলো Radii/Radiuses:
৩৭। Choose the correct sentence:
(ক) All of it depend on you.
(খ) All of it are depending on you.
(গ) All of it depends on you.
(ঘ) All of it are depended on you.
উত্তরঃ (ক) All of it depend on you.
ব্যাখ্যাঃ কিছু কিছু fractional expression যেমন: some of half of, all of, most of, a majority of. one-third of two-third of, a lot of ইত্যাদির পরের noun এর person অনুযায়ী verb ব্যবহৃত হবে e noun 3rd person singular number/uncountable noun verb singular plural হলে verb ও plural হবে। প্রদত্ত sentence-এ ‘it’ singular হওয়ায় মূল verb এর শেষে s/es যুক্ত হবে।
৩৮। “A rolling stone gathers no moss” The complex form of the sentence is-
(ক) Since a stone is rolling,it gathers no moss.
(খ) Though a stone rolls , it gathers no moss.
(গ) A stone what rolls gather no moss.
(ঘ) A stone that rolls gathers no moss.
উত্তরঃ (ঘ) A stone that rolls gathers no moss.
ব্যাখ্যাঃ উপর্যুক্ত Sentence-টি একটি simple sentence এবং এখানে adjective + noun (rolling t stone) এর ব্যবহার হয়েছে। এ ধরনের sentence কে complex করার ক্ষেত্রে: article + adjective এ পরের noun + relative pronoun (who/which/that + tense অনুযায়ী verb + adjective + প্রদত্ত বাক্যের Neam এর পরবর্তী বাক্যাংশ) এই গঠনটি ব্যবহৃত হয়।
৩৯। A chart was appended to the refort.Here ‘appended’ means-
(ক) changed
(খ) removed
(গ) joined
(ঘ) shortened
উত্তরঃ (গ) joined
ব্যাখ্যাঃ Append (লেখায় বা ছাপায় সংযুক্ত করা) এর সাথে join এর অর্থগত মিল আছে। Changed – পরিবর্তিত,, Removed – অপসারিত, Shortened – সংক্ষিপ্ত
৪০। The mother sat vigilantly beside the sick baby. Here ‘vigilantly’ is-
(ক) a noun
(খ) an adverb
(গ) an adjective
(ঘ) none of three
উত্তরঃ (খ) an adverb
ব্যাখ্যাঃ Adverba সাধারনত sentence- এর noun/pronoun ছাড়া অন্য parts of speech যেমন- verb, adverb, adjective, phrase এমন কি পুরো sentence-কে modify করে । মূল verb কোথায় (where), কখন (when), কিভাবে, কেমন (how), কেন (why) ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তর পাত গেলে উত্তরটি Adverb হয়ে থাকে। প্রদত্ত বাক্যটির অর্থ ‘মা সতর্কভাবে অসুস্থ শিশুটির পাশে বলল। এখনে sat’ verb টিকে ‘কীভাবে’ দ্বারা প্রশ্ন করলে ‘vigilantly (সতর্কভাবে) উত্তরটি পাওয়া যায়।
৪১। The new offer of job was alluring. Here ‘alluring’ means-
(ক) unexpecfed
(খ) tempting
(গ) disappointing
(ঘ) ordinary
উত্তরঃ (খ) tempting
ব্যাখ্যাঃ Allure/tempting- প্রলুব্ধ করা/লোভনীয়। Unexpected – অপ্রত্যাশিত, হতাশাব্যঞ্জক, Ordinary- সাধারণ।
৪২। “Who planted this tree here”The corret passive voice of this sentence is-
(ক) By whom was this tree planted here?
(খ) Who the tree had been planted hereby?
(গ) The tree was planted by whom?
(ঘ) By whom had the tree been planted here?
উত্তরঃ a. By whom was this tree planted here?
ব্যাখ্যাঃ Who যুক্ত interrogative sentence কে active থেকে passive এ পরিণত করতে হলে নিম্নোক্ত নিয়ম ব্যবহৃত হয়: Who এর পরিবর্তে by whom বসে + tense ও person অনুযায়ী auciliary verb বসে + objective-টি হয় subject + tense অনুযায়ী মাঝে মধ্যে subject এর পর be/being/been বসে। মূল verb এর past participle + প্রশ্নবোধক চিহ্ন বসে। তাই সঠিক ইংরেজি হবে By whom was this tree planted here?
৪৩। Fraility the name is women.Here “Fraility” is-
(ক) A noun
(খ) An adjective
(গ) An adverb
(ঘ) A verb
উত্তরঃ `(ক) A noun
ব্যাখ্যাঃ প্রশ্নে প্রদত্ত শব্দটি Fraility না হয়ে যদি Frailty (ভঙ্গুরতা /নশ্বর) হত সে ক্ষেত্রে এটি Abstract Noun হত। মূল verb এর পূর্বে subject এর স্থলে সর্বদা Noun বা Pronoun বসে। প্রশ্নোক্ত বাকটি Shakespeare এর Hamlet নাটক থেকে উদ্ধৃত।
৪৪। Education is enlightening.Here ‘enlightening’is-
(ক) A gerund
(খ) A participle
(গ) An infinitive
(ঘ) A finite verb
উত্তরঃ (ক) A gerund
ব্যাখ্যাঃ Verb + ing যখন verb ও noun এর মতো কাজ করে (subject ও object etc. হিসেবে বসে) তখন gerund, – walking is a good exercise. 4TH walking gerund. verb + ing যখন verb ও adjective এর মতো কাজ করে the verb, Inking wrb এর পরে এবং noun-এর ঠিক আগে বসে) তখন তা present participle. যেমন- Education is enlightening. I saw a singing
৪৫। Choose the appropriate prepositions in the blank of the following sentence:
The fsmily doen’t ____ going outing this season.
(ক) in
(খ) on
(গ) like
(ঘ) of
উত্তরঃ (গ) like
ব্যাখ্যাঃ Feel like doing sth একটি informal ব্যবহার এর অর্থ কোনোকিছু করতে চাওয়া বাক্যে doesn’t feel এর পরে like বসবে এবং অর্থ দাঁড়াবে বাহিরে যেতে চাচ্ছে না। এখানে like শব্দটি preposition.
৪৬। Fill in the blank with appropriate use of tense: I couldn’t mend the computer myself, so I___at a shop
(ক) had it mended
(খ) had it mend
(গ) did it mend
(ঘ) had mended
উত্তরঃ (ক) had it mended
ব্যাখ্যাঃ কাউকে কিছু করতে বলা বা বাধ্য করা অর্থে to have someone (doer (ব্যক্তি) to do ath ব্যবহৃত হয়। উপযুক্ত বাক্যে নিজে না করে দোকানে কারিগর দিয়ে করানো বোঝাচ্ছে। এখানে had শব্দটি Causative verb কাজটি নিজে না করে অন্যকে দিয়ে করানো অর্থে Causative verb ব্যবহৃত হয়। casative verb-have-এর structure হলো:
subject + have (any tense) + doer (ব্যক্তি) + V + extension.
subject + have (any tense) + receiver (8)+vs+ extension.
৪৭। Use the appropriate article- I saw ___one eyed man when I was walking on the road.
(ক) a
(খ) an
(গ) the
(ঘ) no article is needed
উত্তরঃ (খ) an
ব্যাখ্যাঃ Vowel (a, e, i, o, u) দ্বারা গঠিত শব্দের পূর্বে সাধারণত an বসে। One ব্যতীত বর্ণ দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে an বসে। যেমন: This is an oasis / oak tree/owlet. অন্যদিকে- one এর পূর্বে সর্বদা A বসবে। যেমন, a one taka note, a one-eyed man ইত্যাদি।
৪৮। The word ‘comnivorous’ means:
(ক) eating all types of food
(খ) eating only fruits
(গ) eating only meat
(ঘ) eating grass and plants only
উত্তরঃ eating all types of food
ব্যাখ্যাঃ mnivorous (সর্বভুক) হলো এমন ব্যক্তি যে সব ধরনের খাবার খায় অর্থাৎ, eating all types of food। এছাড়াও, Eating only vegetables = Vegetarian, Eating green plants (grass, leaves and other plants) = Harbivorous; Eating flesh/feeding on other animals = carnivorous; Eating human flesh = cannibal: Eating too much = Glutton.
৪৯। Complete the following sentence choosing the appropriate option: It’s raining cats dogs,so-
(ক) Watch out for falling animals.
(খ) Make sure you take an umbrella.
(গ) Keep your pets inside.
(ঘ) Keep the windows open.
উত্তরঃ (খ) Make sure you take an umbrella.
ব্যাখ্যাঃ Completing sentence-এর ১ম অংশের গঠন অনুযায়ী দ্বিতীয় অংশ হয়। প্রদত্ত Sentence-এ
মুষলধারে বৃষ্টি হচ্ছে বলে ছাতা নেওয়ার প্রসঙ্গ আসবে।
৫০। The phrase ‘Achiles’heel’ means:
(ক) A strong points
(খ) A weak point
(গ) A permanent solution
(ঘ) A serious idea
উত্তরঃ (খ) A weak point
ব্যাখ্যাঃ ‘Achilles’ heel’ একটি idiom। যার অর্থ দুর্বল জায়গা বা weak point । প্রসঙ্গত Greek Mythology-এর বিখ্যাত চরিত্র Achilles এর heel অর্থাৎ পায়ের গোড়ালির দুর্বলতা থেকেই idiom টির উৎপত্তি।
৫১। He worked with all sincerity. The phrase ‘with all sincerity’ is-
(ক) A noun phrase.
(খ) An adjective phrase.
(গ) An infinitive phrase.
(ঘ) An adverbial phrase.
উত্তরঃ (ঘ) An adverbial phrase.
ব্যাখ্যাঃ কোনো শব্দসমষ্টি বা phrase যখন adverb এর কাজ করে তখন তাকে adverbial phrase বলে। Adverb সাধারণত কোনো sentence-এর noun/pronoun ছাড়া অন্য parts of speech যেমন- verb, adverb, adjective, phrase এমন কি পুরো sentence-কে modify করে। মূল verb কে সাধারণত কোথায় (where), কখন (when), কিভাবে, কেমন (how), কেন (why) ইত্যাদি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে উত্তরটি Adverb হয়ে থাকে। প্রশ্নে প্রদত্ত with all sincerity – phraseটি ‘work’- verbটি কীভাবে সম্পন্ন হয়েছে তা নির্দেশ করে। এখানে ‘work’ verb টিকে ‘কীভাবে’ দ্বারা প্রশ্ন করলে ‘with all
sincerity’ উত্তর পাওয়া যায়।
৫২। This is the book I lost. Here ‘I lost’ is-
(ক) A noun clause.
(খ) An adverbial clause.
(গ) An adjective claise.
(ঘ) None of the three.
উত্তরঃ (গ) An adjective claise.
ব্যাখ্যাঃ যে Clause adjective এর ন্যায় noun কে modify করে তাকে adjective clause বলে। এ ে I lost দ্বারা ‘book কে modify করা হচ্ছে বা তার অবস্থা বোঝাচ্ছে। / lost এর আগে একি pronoun ‘that’ উহা আছে।
৫৩। Which do you think is the nearest in meaning to ‘proviso’:
(ক) Sanction
(খ) substitute
(গ) stpulation
(ঘ) directive
উত্তরঃ (ঘ) directive
ব্যাখ্যাঃ Proviso অর্থ অনুবিধি বা অনুশর্ত। Stipulation এর কাছাকাছি অর্থের একটি শব্দ যার অর্থ শত
বিষয়। Sanction- অনুমোদন, Substitute- বিকল্প, Directive- নির্দেশনা মূলক।
৫৪। Cassandra is a night owl,so she doesn’t usually get up until about:
(ক) 11 a.m
(খ) 11 p.m
(গ) 7 a.m
(ঘ) 7 p.m
উত্তরঃ (ক) 11 a.m
ব্যাখ্যাঃ Night owl একটি informal ব্যবহার যার অর্থ যে ব্যক্তি অনেক রাত পর্যন্ত জেগে থাকতে পছন্দ করে। রাতে জেগে থাকলে মানুষ সাধারণত দেরী করে উঠে। তাই 11 am (সকাল ১১টা)- ই যথার্থ উত্তর। অন্যদিকে- Greek Mythology তে Cassandra ছিলেন ট্রয়ের রাজা Priam রাণী Hecuba-এর কন্যা
৫৫। Select the word that is the most closely opposite in meaning to the capitalized word: DELETERIOUS
(ক) toxic
(খ) spurious
(গ) harmless
(ঘ) lethal
উত্তরঃ (গ) harmless
ব্যাখ্যাঃ Deleterious- ক্ষতিকর, Harmless- ক্ষতি করে না এমন, Toxic – বিষাক্ত, Spurious- মিথ্যা/
ভেজান, lethal প্রাণঘাতী।
৫৬। “Gerontion” is a poem by-
- (ক) T.S.Eliot
- (খ) W.B.Yeats
- (গ) Mathew Arnold
- (ঘ) Robert Browning
উত্তরঃ (ক) T.S.Eliot
ব্যাখ্যাঃ T.S. Eliot e fare fact – The Gerontion, The Waste Land, The Hollow Men, The Love Song of J. Alfred Prufrock Mathew Arnold me afar – The Scholar Gipsy, Sohrab and Rustom, The Rugby Chapel Robert Browning af fee afo – The Patriot, Rabbi Ben Ezra, Andrea Del Sarto, Men and Women, The Ring and the Book.
৫৭। Fill in the blank. ‘___’ is Shakespear’s last play.
(ক) As you like it
(খ) Macbeth
(গ) Tempest
(ঘ) Othello
উত্তরঃ (গ) Tempest
ব্যাখ্যাঃ William Shakespeare (1564-1616) রচিত শেষ সাহিত্য কর্ম বা Swan Song হলো The Tempest যা একটি কমেডি নাটক। এটি ১৬১০-১১ সালের মধ্যে রচিত। এর মূল চরিত্রগুলো হলো Prospero. Caliban, Antonio, Miranda 4 Ferdinand 16 ‘As you like it’s comedy romantic comedy (of: Rozalind, Orlando, Celia, Oliver etc.). Macbeth’ Tragedy (ba: Macbeth, Lady Macbeth, Banquo, Malcolm King Duncan, Macduff etc.) Othello’ af Tragedy (a sa: Othello. Desdemona, lago, Cassio, Roderigo etc.)
৫৮। Who has written the poem “Elegy Written in a country Churchyard”?
(ক) Thomas Gray
(খ) P.P. Shelley
(গ) Robert Frost
(ঘ) Y.B.Yeats
উত্তরঃ (ক) Thomas Gray
ব্যাখ্যাঃ Thomas Gray রচিত বিখ্যাত কবিতা হলো- Elegy Written in a Country Churchyard. The Fatal Sisters: An Ode, The Fatal Sister P. B. Shelley রচিত বিখ্যাত কবিতা হলো- Ode to the West Wind, Ode to a Skylark Prometheus Unbound. Adonais Robert Frost afe বিখ্যাত কবিতা হলো- West Running Brook, Stopping by Woods on a Snowy Evening. The Road not Taken, Fire and Ice আইরিশ কবি W. B. Yeats এর বিখ্যাত কবিতা হলো- The Lake Aste of Innisfree. The Tower, The Wild Swans at Coole, Prayer for My Daughter. The Green Helmet
৫৯। Who has written the play ‘Volpone’?
(ক) John Webster
(খ) Ben Jonson
(গ) Christopher Marlwe
(ঘ) William Shakespeare
উত্তরঃ (খ) Ben Jonson
ব্যাখ্যাঃ ইংরেজ নাট্যকার Ben Jonson Comedy of Humours” কে জনপ্রিয় করে তোলেন। তাঁর রচিত বিখ্যাত নাটক (কমেডি) হলো- A Tale of a Tub, Silent Woman, Volpone, Every Man in His Humour, Every Man out of His Humour. The Alchemist : John Webster রচিত বিখ্যাত নাটক (ট্রাজেডি) হলো- The White Devil, The Duches of Malfi | Christopher Marlowe রচিত বিখ্যাত play – Doctor Faustus, You Never Can Tell. The Jew of Malta, The Massacre at Paris
৬০। Shakespeare composed much of his plays in what short of verse?
(ক) Alliterative verse
(খ) Sonnet form
(গ) lambic pentameter
(ঘ) Daetylic Haxameter
উত্তরঃ (গ) lambic pentameter
ব্যাখ্যাঃ Shakespeare তাঁর বেশির ভাগ নাটক iambic pentameter বা blank verse (অমিত্রাক্ষর ছন্দ) এ রচনা করেন। এটি এমন এক ধরনের ছন্দ যেখানে প্রতিটি লাইন ten syllables বিশিষ্ট হয় যা আবার ৫টি feet বা মাত্রায় বিভক্ত।
৬১। The repetition of beginning consonant sound is known as-
(ক) personification
(খ) onomatopoeia
(গ) alliteration
(ঘ) rhyme
উত্তরঃ (গ) alliteration
ব্যাখ্যাঃ Alliteration হচ্ছে একই consonant sound বা ধ্বনি বা বর্ণের পুনঃপুন ব্যবহার। এটি বাংলায় অনুপ্রাস নামে পরিচিত। যেমন: Our Sweetest Songs are those that tell of Saddest thought । উক্ত চরণটিতে consonat sound এর একাধিক ব্যবহারকে Alliteration বলে। অন্যদিকে- যখন কোন মানবিক গুণাবলী অন্য কোন জড় বস্তু বা বিমূর্ত ধারণার উপর অর্পণ করা হয় তখন তাকে personification বলে। যেমন: Fair Daffodil you haste away so soon. এখানে Daffodil কে living person কল্পনা করা হয়েছে। onomatopoeia শব্দের অনুকার, rhyme কবিতার চরণের মিল।
৬২। Which of the following is not a poetic tradition ?
(ক) The Epic
(খ) The Comic
(গ) The Occult
(ঘ) The Tragic
উত্তরঃ (গ) The Occult
ব্যাখ্যাঃ Aristotle তাঁর বিখ্যাত Critical Work ‘Poetics এ কবিতার সংজ্ঞা প্রদান করেন এবং তিনি তিন ধরনের Poetic tradition এর কথা উল্লেখ করেন। তা হলো- The Epic, The Comic and The Tragic অন্যদিকে- Occult শব্দের অর্থ গোপন, গুপ্ত প্রভৃতি, এটি দিয়ে অতিপ্রাকৃতও বোঝায়। এ ধরনের theme নিয়ে কবিতা রচিত হলে তা কোনো poetic tradition এ পরে না ।
৬৩। What is a funny poem of five lines called ?
(ক) Quartet
(খ) Limerick
(গ) Sixtet
(ঘ) haiku
উত্তরঃ (খ) Limerick
ব্যাখ্যাঃ ৫ লাইনের হাস্যরসাত্মক কবিতা Limerick নামে পরিচিত। এ ধরনের কবিতা অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে প্রচলিত হয়, Edward Lear একে জনপ্রিয় করে তোলেন। অন্যদিকে Quartet হলো চারজনের সমন্বয়ে গঠিত একটি সংগীতদল: Sexiet ছয় জনের সমন্বয়ে গঠিত একটি সংগীত দল: Haiku – তিন লাইনের জাপানি কবিতা।
৬৪। Who wrote “Biographia Literaria”?
(ক) Lord Byron
(খ) P.B. Shelley
(গ) S.T. Coleridge
(ঘ) Charles Lamb
উত্তরঃ (গ) S.T. Coleridge
ব্যাখ্যাঃ Biographia Literaria সাহিত্য সমালোচনা বিষয়ক গ্রন্থের লেখক রোমান্টিক কবি Samuel Taylor Coleridge। তাঁর আরও কিছু বিখ্যাত কবিতা হলো- The Rime of the Ancient Mariner, Kable Khan, Lyrical Ballads। রোমান্টক কবি P. B. Shelley রচিত বিখ্যাত কবিতা হলো- Ode to the Wee Wond, Ode to a Skylark, Prometheus Unbound, Adonais / Lord Byron রচিত বিখ্যাত গ্রন্থ হলো Don Juan, Heaven and Earth, She Walks in Beauty। ইংরেজ প্রবন্ধকার Charles Lamb রচিত বিখ্যাত গ্রস্থ হলো- Essays of Elia. The Last Essams of Elia. The Adventures of Ulysses.
৬৫। Robert Browning was a ___ poet.Fill in the gap with appropiate word.
(ক) Romantic
(খ) Victorian
(গ) modern
(ঘ) Elizathan
উত্তরঃ (খ) Victorian
ব্যাখ্যাঃ ইংরেজি সাহিত্যে ১৫৫৮-১৬০৩ সময়কে বলা হয় Elizabethan Period। ১৭৯৮-১৮৩২ সময়কে Romantic Period, ১৮৩২-১৯০১ সময়ে বলা হয় Victorian Period এবং ১৯০১-১৯৩৯ সময়কে Modern Period বলা হয়। Robert Browning-এর জীবনকাল ১৮১২-১৮৮৯। তিনি Victorian Period এর বিখ্যাত কবি। যিনি Dramatic Monologue ব্যবহারের মাধ্যমে ইংরেজি কবিতায় এক নতুন ধারার সূচনা করেন। তাঁর বিখ্যাত কবিতা হলো- The Patriot, Rabbi Ben Eara, Andrea Del Sarto Men and Women. The Ring and the Book, My Last Duchess /
৬৬। Othello gave Desdemona ___as a token of love:
(ক) Ring
(খ) Handkarchief
(গ) Pendant
(ঘ) Bangles
উত্তরঃ (খ) Handkarchief
ব্যাখ্যাঃ ‘Othello’ উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি বিখ্যাত ট্রাজেডি। এ নাটকের প্রধান চরিত্র Othello তার স্ত্রী Desdemona কে প্রেমের প্রতীক বা চিহ্ন হিসেবে একটি Handkerchief বা রুমাল উপহার দেয়।
৬৭। P.B. Shelley’s Adonais’ is an elegy on the death of __
(ক) John Milton
(খ) S.T.Colerdge
(গ) John Keats
(ঘ) Lord Byron
উত্তরঃ (গ) John Keats
ব্যাখ্যাঃ P.B. Shelley ইংরেজি সাহিত্যের রোমান্টিক কাব্যধারার একজন Revolutionary কবি। তিনি John Keats-এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে Adonais কবিতাটি রচনা করেন। John Milton তাঁর বন্ধু Edward King এর মৃত্যুতে রচনা করেন বিখ্যাত Elegy Lycidas’ W. B. Yeats এর মৃত্যুতে কবি W. H. Auden রচনা করেন বিখ্যাত Elegy In Memory of WB Yeats’। আমেরিকার ষোড়শতম প্রেসিডেন্টে আব্রাহাম লিংকন এর মৃত্যুতে সাহিত্যিক Walt Whitman রচিত বিখ্যাত elegy ‘O Captain! My Captain! | Victorian যুগের কবি Matthew Arold তাঁর বন্ধু কবি Arthur Hug Clough- এর মৃত্যুতে রচনা করেন বিখ্যাত Elegy “Thyrsis’
৬৮। The comparison of unlike things using th words like on as known to be__
(ক) metaphor
(খ) simile
(গ) alliteration
(ঘ) personification
উত্তরঃ (খ) simile
ব্যাখ্যাঃ সাহিত্যে দুটো ভিন্ন জিনিসের মধ্যে সাদৃশ্য উপস্থাপন করতে যখন Like, as (যেন, বোধ হয়) ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়, তখন তাকে Simile বলে। যেমন- I wandered lonely as a cloud :- এটি সিমিলি’র উদাহরণ। অন্যদিকে, দুটি ভিন্ন জিনিসের মধ্যে সাদৃশ্য বুঝাতে যখন as, like ব্যবহার না করে সরাসরি তুলনা করা হয় তখন তাকে Metaphor বলে। যেমন: Onika is a rose Alliteration হচ্ছে একই ব্যঞ্জনধ্বনি বা বর্ণের পুনঃপুন ব্যবহার। এটি বাংলায় অনুপ্রাস নামে পরিচিত। যখন কোনো মানবিক শুণাবলী অন্য কোনো জড় বস্তু বা বিমূর্ত ধারণার উপর অর্পণ করা হয় তখন তাকে personification বলে। যেমন: Fair Daffodil you haste away so soon. এখানে Daffodil কে living person কল্পনা করা
৬৯। “Restoration period”in English literature refers to__
(ক) 1560
(খ) 1660
(গ) 1760
(ঘ) 1866
উত্তরঃ (খ) 166০
ব্যাখ্যাঃ “Restoration period বলতে মূলত ইংল্যান্ডের রাজতন্ত্রের পুনঃপ্রবর্তন বা ইংরেজি সাহিত্যের পুন্রুদ্ধারকে বুঝায়। ১৬৪৯ সালে চার্লস নিহত হলে ইংল্যান্ডের প্রথম রাজতন্ত্রের অবসান ঘটে। এরপর দীর্ঘ এক বছর কোনো রাজা ছিলেন না। ১৬৬০ সালে রাজা প্রথম চার্লসের পুত্র Charles (II) সিংহাসন পুনরুদ্ধার করতে সমর্থ হন। ১৬৬0-1900 Restoration যুগের সময়সীমা। এ যুগের উল্লেখযোগ্য সাহিত্যিক হলেন John Milton, William Congreve, John Locke, John Bunyan Ahn Dryden
৭০। ‘The sun Also Rises’ is a novel written by__
(ক) Charles Dickens
(খ) Hermanne Melville
(গ) Earnest Hemingway
(ঘ) Thomas Hardy
উত্তরঃ (গ) Earnest Hemingway
ব্যাখ্যাঃ
আমেরিকান উপন্যাসিক Earnest Hemingway রচিত বিখ্যাত উপন্যাস হলো- The Sun Also River, A farewell to Arms, The Old Man and the Sea (এ গ্রন্থের জন্য ১৯৫৪ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন) For Whom the Bell Tolls Charles Dickens রচিত উপন্যাস হলো- David Copperfield, A Tale of Two Cities, Oliver Twist. Great Expectation | Thomas Hardy রচিত Om Texs of the d’Urbervilles, Under the Greenwood Tree. The Return of the Nate. The Poor Man and the Lady.
৭১। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্ণর জেনারেল ও ভাইসরয় ছিলেন—
(ক) লর্ড রিপন
(খ) লর্ড কার্জন
(গ) লর্ড মিন্টো
(ঘ) লর্ড হার্ডিঞ্জ
উত্তরঃ (খ) লর্ড কার্জন
ব্যাখ্যাঃ পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে অর্থাৎ বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তিনি ১৯০৫ সালের ১৬ অক্টোবর এক ঘোষণায় বাংলা প্রদেশকে পূর্ববঙ্গ ও আসাম নামক দুটি প্রদেশে বিভক্ত করেন। আর ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ
৭২। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট প্রতীক ছিল—
(ক) ধানের শীষ
(খ) নৌকা
(গ) লাঙ্গল
(ঘ) বাইসাইকেল
উত্তরঃ (খ) নৌকা
ব্যাখ্যাঃ ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে সমমনা চারটি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। ১৯৫৪ সালের ১১ মার্চ অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে ২১ দফা কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে।
৭৩। ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
(ক) বিল অব রাইটস
(খ) ম্যাগনাকার্টা
(গ) পিটিশন অব রাইটস
(ঘ) মুখ্য আইন
উত্তরঃ (খ) ম্যাগনাকার্টা
ব্যাখ্যাঃ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি পেশ করেন। ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২৩ মার্চ ১৯৯৬ সালে। ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ম্যাগনাকাটার সাথে তুলনা করা হয়।
৭৪। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
(ক) নবাব সিরাজAnsদ্দৌলা
(খ) মুর্শদ কুলি খান
(গ) ইলিয়াস শাহ
(ঘ) আলাAnsদ্দিন হুসেন শাহ
উত্তরঃ (খ) মুর্শিদ কুলি খান
ব্যাখ্যাঃ বাংলাদেশের বা বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদকুলী খান (১৭১৭-১৭২৭)। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা (প্রকৃত নাম মির্জা মোহম্মাদ) ১৭৫৬ সালের ১০ এপ্রিল মাত্র ২২ বছর ব্যাসে বাংলার সিংহাসনে আরোহন করেন। আলাউদ্দিন হুসেন শাহ ছিলেন মধ্যযুগের বাংলার স্বাধীন সুলতান। তাঁর রাজধানী ছিল পৌঁড়। তাঁর রাজত্বকালে শ্রীচৈতনদের বৈষ্ণব ধর্ম প্রচার করেন। সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জনকারী মুসলিম সুলতান ইলিয়াস শাহ।
৭৫। আলু একটি জাত-
(ক) ডায়মন্ড
(খ) রুপালী
(গ) ড্রামহেড
(ঘ) ব্রিশাইল
উত্তরঃ (ক) ডায়মন্ড
ব্যাখ্যাঃ আলুর একটি উন্নত জাতের নাম ডায়মন্ড। আলুর আরও কয়েকটি উন্নত জাত হলো কার্ডিনেল, সিন্দুরী প্রভৃতি। অন্যদিকে রূপালী- তুলা, ড্রামজেড- বাঁধাকপি এবং ব্রিশাইল হলো ধানের উন্নত জা
৭৬। বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয়-
(ক) আউশ ধান
(খ) আমন ধান
(গ) বোরো ধান
(ঘ) ইরি ধান
উত্তরঃ (গ) বোরো ধান
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে বোরো, আমন ও আউশ ধানের উৎপাদন যথাক্রমে ১৯৫, ৭৬ লক্ষ মেট্রিক টন, ১৩৯.৯৪ লক্ষ মেট্রিক টন এবং ২৭.৯ লক্ষ মেট্রিক টন। ২০১৮-১ অর্থবছরে আউশ ধান উৎপাদন হয়েছে ২৭.০২ লক্ষ মেট্রিক টন। আর বোরো ও আমন ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৯৬.২৩ ও ১৪১.৩৪ লক্ষ মেট্রিক টন।
৭৭। প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
(ক) BARI
(খ) BRRI
(গ) BADC
(ঘ) BINA
উত্তরঃ (গ) BADC
ব্যাখ্যাঃ বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC (Bangladesh Agricultur Development Corporation) BARI- 4 (Bangladesh Agriculture Research Institute BRRI- এর পূর্ণরূপ (Bangladesh Rice Research Institute), BINA – এর পূর্ণরূপ (Bangladesh Ination of Nuclear Agriculture) 1
৭৮। ২০১১ সালের আদমশুমারি আনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের আনুপাত-
(ক) ১০০:১০০.৬
(খ) ১০০:১০০.৬
(গ) ১০০:১০০.৩
(ঘ) ১০০:১০০
উত্তরঃ (গ) ১০০:১০০.৩
ব্যাখ্যাঃ ৯৭৪ সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। ২০১১ সালের আদমশুমারি (পঞ্চম) অনু বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত ১০০ : ১০০.৩। আর অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত ১০০ ১০০.২। ।
৭৯। সরকারি হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু-
(ক) ৬৫.৪ বছর
(খ) ৬৭.৫ বছর
(গ) ৭০.৮ বছর
(ঘ) ৭৩.৭ বছর
উত্তরঃ (গ) ৭০.৮ বছর
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বর্তমানে বাংলাদেশীদের গড় আয়ু ৭২ বছর। এর মধ্যে পুরুষ ৭০.৬ এবং নারী ৭৩.৫ বছর। অন্যদিকে- বিশ্বজনসংখ্যা রিপোর্ট ২০১৯ অনুযায়ী বর্তমানে বাংলাদেশীদের গড় আয়ু
এত বছর
৮০। যে জেলায় হাজংদের বসবাস নেই-
(ক) শেরপুর
(খ) ময়মনসিংহ
(গ) সিলেট
(ঘ) নেত্রকোনা
উত্তরঃ (খ) ময়মনসিংহ
ব্যাখ্যাঃ হাজং উপজাতির বসবাস বৃহত্তর ময়মনসিংহ জেলার উত্তরাংশে গারো পাহাড় সংলগ্ন সমতল ভূমিকে অর্থাৎ ময়মনসিংহ, শেরপুর নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলাতেই প্রধানত হাজংদের বসবাস। অন্যদিকে, খাসিয়া, মণিপুরী ও মুন্ডাদের বসবাস সিলেট জেলায়।
৮১। ২০১১ সালের আদমশুমারি আনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
(ক) ৪.৪ জন
(খ) ৫.০ জন
(গ) ৫.৪ জন
(ঘ) ৫.৫ জন
উত্তরঃ (গ) ৫.৪ জন
ব্যাখ্যাঃ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা ৪.৪ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ রিপোর্ট “Report on Bangladesh Sample Vital Registration System (SVRS)-২০১৬ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা ৪.৩ জন।
৮২। যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক-
(ক) ঢাকা বিভাগ
(খ) রাজশাহী বিভাগ
(গ) বরিশাল বিভাগ
(ঘ) খুলনা বিভাগ
উত্তরঃ (গ) বরিশাল বিভাগ
ব্যাখ্যাঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) এর “Education and Literacy in Bangladesh : Analysis from Social Inclusion Perspective” রিপোর্ট ২০১৫ অনুযায়ী বাংলাদেশে বরিশাল বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক। রিপোর্ট অনুযায়ী বরিশাল বিভাগে শিক্ষার হার ৬২.৯% (পুরুষ ৬৪.৪ এবং নারী (৬১.৫%) আর সবচেয়ে কম শিক্ষার হার রংপুর বিভাগে (৫২.৫%)। সর্বশেষ আদম শুমারী (৫ম) অনুযায়ী দেশে সর্বাধিক স্বাক্ষরতার হার বরিশাল বিভাগে (৫৬.৮%) এবং সর্বনিম্ন সিলেট বিভাগে (৪৫.০%)।
৮৩। ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার-
(ক) ৬.৮৫%
(খ) ৬.৯৭%
(গ) ৭.০০%
(ঘ) ৭.০৫%
উত্তরঃ (গ) ৭.০০%
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১১ অনুযায়ী ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮.৩১% (সাময়িক)। অন্যদিকে- বিশ্বব্যাংক ও আইএমএফ এর হিসাব মতে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যথাক্রমে ৬.৮%, এবং ৬.৮%। ২০১৯-২০ অর্থবছরে বাজেটে অনুমিত জিপিডির প্রবৃদ্ধি ৮.২% ।
৮৪। বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ রপ্তানি হয়েছে-
(ক) ফিনল্যান্ডে
(খ) ডেনমার্কে
(গ) নরওয়েতে
(ঘ) সুইডেনে
উত্তরঃ (খ) ডেনমার্কে
ব্যাখ্যাঃ বাংলাদেশে তৈরি জাহাজ ‘স্টেলা মেরিস’ ২০০৮ সালে ১৫ মে রপ্তানি করা হয়েছে ডেনমার্কে। বাংলাদেশের বেসরকারি খাতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড এ জাহাজটি রপ্তানির মধ্য দিয়ে জাহাজ রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্ব বাজারে পরিচিত করে।
৮৫। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর –
(ক) পেট্রাপোল
(খ) কৃষ্ণনগড়
(গ) ডাAnsকি
(ঘ) মোহাদিপুর
উত্তরঃ (ক) পেট্রাপোল
ব্যাখ্যাঃ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রোপোল ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের চব্বিশপরগনা জেলার বনগাঁ-এ অবস্থিত। বাংলাদেশে বর্তমান স্থলবন্দর ২৩টি। বাংলাদেশের স্থলপথে আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯০% সম্পাদিত হয়। বেনাপোল স্থলবন্দর দিয়ে।
৮৬। বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা-
(ক) ৬টি
(খ) ৮টি
(গ) ১০টি
(ঘ) ১২টি
উত্তরঃ (খ) ৮টি
ব্যাখ্যাঃ বাংলাদেশে মোট ইপিজেড ১০টি; সরকারি ইপিজেড ৮টি (চট্টগ্রাম, ঢাকা, মংলা, ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী)। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম ইপিজেড ‘চট্টগ্রাম ইপিজেড’ চট্টগ্রাম জেলার হালি শহরে অবস্থিত। বেসরকারি ইপিজেড ২টি; ১৯৯৯ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত ‘কেইপিজেড
বাংলাদেশের প্রথম বেসরকারি ইপিজেড।
৮৭। বাংলাদেশে সবচেয়ে বাশী রপ্তানি করে-
(ক) চীন
(খ) ভারত
(গ) যুক্তরাজ্য
(ঘ) থাইল্যান্ড
উত্তরঃ (ক) চীন
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে যার পরিমাণ ১৫,৯৩৭ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮-১৯ অর্থবছরের প্রথম আট মাসে চীনই বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে যার পরিমাণ ১২,০৩৬ মিলিয়ন মার্কিন ডলার যা দেশের মোট আমদানির ২৯.৪%) বাংলাদেশে দ্বিতীয় ও তৃতীয় স্থানীয় রফতানিকারক দেশ হচ্ছে যথাক্রমে- ভারত (১৩.৪৯%) এবং সিঙ্গাপুর (৩.৬২%)।
৮৮। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
(ক) ব্র্যাক ব্যাংক
(খ) ডাচ-বাংলা ব্যাংক
(গ) এবি ব্যাংক
(ঘ) সোনালি ব্যাংক
উত্তরঃ (খ) ডাচ-বাংলা ব্যাংক
ব্যাখ্যাঃ বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে ডাচ বাংলা ব্যাংক ৩১ মার্চ, ২০১১ খ্রিস্টাব্দে। বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু আছে ১৫টি ব্যাংকে। বাংলাদেশে মার্চেন্ট ব্যাংকিংয়ের শুরু করে এৰি ব্যাংক। ডাচবাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং ছাড়াও ডেবিট কার্ড, ইলেক্ট্রনিক ব্যাংকিং ও জয়েন্ট ভেঞ্চার ব্যাংক ধারণারও প্রবর্তন করে।
৮৯। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন-
(ক) বানিজ্য মন্ত্রণালয়
(খ) অর্থ মন্ত্রণালয়
(গ) পরিকল্পনা মন্ত্রণালয়
(ঘ) শিল্প মন্ত্রণালয়
উত্তরঃ (ক) বানিজ্য মন্ত্রণালয়
ব্যাখ্যাঃ ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। বাণিজ্য মন্ত্রণালয়ের ফরেন ট্রেড ডিভিশনের ২৮-৭-১৯৭৪ তারিখে রেগুলাশন নং ADMN-IE-20773636 এর বলে একটি সম্পূর্ণ সরকারি দফতর হিসেবে ট্যারি কমিশন প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ, মান উন্নয়ন এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারকে যথাযথ পরামর্শ প্রদানের জন্য ১৯৯২ খ্রিস্টাব্দের ৪৩ নং আইনের মাধ্যমে
একটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে ট্যারিফ কমিশন গঠিত হয়।
৯০। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) সপ্তম
(ঘ) অষ্টম
উত্তরঃ (ঘ) অষ্টম
ব্যাখ্যাঃ ১৯৯৬ সালের ১৪ জুলাই গঠিত হওয়া সপ্তম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়। সংসদের অধিবেশন চলাকালে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে সংসদ-সদস্যগণ প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি তার জবাব দিয়ে থাকেন। প্রথম দিকে এই প্রশ্নোত্তর পর্বের জন্য সময় বরাদ্দ ছিল ১৫ মিনিট। পরে তা বাড়িয়ে ৩০ মিনিট করা হয়। সরকারি দলের সদস্যদের জন্য ১৫ মিনিট এবং বিরোধী দলের সদস্যদের জন্য ১৫ মিনিট করে সময় ধার্য করা হয়।
।
৯১। মাত্র একটি সংসদীয় আসন-
(ক) লক্ষ্মীপুর জেলায়
(খ) মেহেরপুর জেলায়
(গ) ঝালকাঠি জেলায়
(ঘ) রাঙ্গামাটি জেলায়
উত্তরঃ (ঘ) রাঙ্গামাটি জেলায়
ব্যাখ্যাঃ বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে সংসদীয় ১টি আসন রয়েছে। তাছাড়াও পার্বত্য জেলা বান্দরবান এবং খাগড়াছড়িতেও ১টি করে সংসদীয় আসন রয়েছে। লক্ষ্মীপুর জেলায় সংসদীয় ৪টি আসন রয়েছে। মেহেরপুর ও ঝালকাঠি জেলায় রয়েছে ২টি করে আসন।
৯২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
(ক) আলমগীর কবির
(খ) খান আতাAnsর রহমান
(গ) হুমায়ুন আহমেদ
(ঘ) সুভাষ দত্ত
উত্তরঃ (ক) আলমগীর কবির
ব্যাখ্যাঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘ধীরে বহে মেঘনা (১৯৭৩) চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির। খান আতাউর রহমান নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র- আবার তোরা মানুষ হ। হুমায়ুন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র- আগুনের পরশশনি ও শ্যামল ছায়া। সুভাষ দত্তের মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র ‘অরুণোদয়ের অগ্নি সাক্ষী’।
৯৩। জাতীয় সংসদে ‘কাউন্টিং’ ভোট কি?
(ক) সংসদ নেতার ভোট
(খ) হুইপের ভোট
(গ) স্পীকারের ভোট
(ঘ) রাষ্ট্রপতির ভোট
উত্তরঃ (গ) স্পীকারের ভোট
ব্যাখ্যাঃ প্রশ্নটিতে ভুল আছে। জাতীয় সংসদে ‘কাউন্টিং ভোট’ নামে কোনো ভোট নেই। জাতীয় সংসদে স্পীকারের ভোটকে বলা হয় কাস্টিং ভোট। কাস্টিং ভোটের বাংলা অর্থ নির্ণায়ক ভোট। বাংলাদেশ সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পক্ষে ও বিপক্ষে সমসংখ্যক ভোট পড়লেই কেবল স্পিকার নির্ণায়ক ভোট প্রদান করবেন।
৯৪। NILG এর পূর্ণরূপ-
(ক) National Information Legal Guide
(খ) National Institute of Local Government
(গ)National Identity Licence Guide
(ঘ)National Industrial League Group
উত্তরঃ (খ) National Institute of Local Government
ব্যাখ্যাঃ ১৯৬৯ সালের ১ জুলাই ইস্ট পাকিস্তান গভর্নমেন্ট এডুকেশনাল এণ্ড ট্রেনিং ইনস্টিটিউটশন অর্ডিন্যান্স’ ১৯৬১ অনুসারে স্থানীয় সরকার ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৮০ সালে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় National Institute of Local Government (NILG) বা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট।
৯৫। বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
(ক) ২৬
(খ) ২৭
(গ) ২৮
(ঘ) ৩১
উত্তরঃ (গ) ২৬
ব্যাখ্যাঃ ১৯৮০ খ্রিস্টাব্দে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কম্পোজিশন আর ক্যাতার মাধ বাংলাদেশ সিভিল সার্ভিস করা হয়। দিকের সংখ্যা ছিল ১৪টি। ১৯৮ সংখ্যা বাড়িয়ে করা হয় ২৮টি। ১৯৮৫ খ্রিস্টাব্দে ক্যাডার সংখ্যা করা হয় ২৯টি। ২০ বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হলে বিচার কে কমিশনের নিয়ন্ত্রণে দেয়া হয়। এর ফলে ক্যাডার সংখ্যা কমে হয় ২৮টি। ২০১৪ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালায় টেলিকমিউনিকেশন বিলুপ্ত করা হয়। এরপর ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনোমি ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করা হয়। যার ফলে সংখ্য হয় ২৬টি। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৬টি।
৯৬। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
(ক) ১৩০
(খ) ১৩১
(গ) ১৩৭
ঘ) ১২৬
উত্তরঃ (গ) ১৩৭
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের নরম ভাগের দ্বিতীয় পরিচ্ছেদের ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্মকমিশন গঠনের উল্লেখ আছে। এ প্রসঙ্গে ১৩৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে “আইনের দ্বারা বাংলাদেশের জ এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিত আইনের দ্ব যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যাকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।” সংবিধানের ১৩ অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক: ১৩১নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের হিসাবের আকার ও পদ্ধতি এবং ১৪০ ছেদে সরকারি কর্ম কমিশনের দায়িত্ব বিবৃত করা হয়েছে।
৯৭। অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?
(ক) ২ ভাগে
(খ) ৪ ভাগে
(গ) ৫ ভাগে
(ঘ) ৮৭ ভাগে
উত্তরঃ (ক) ২ ভাগে
ব্যাখ্যাঃ ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা: ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ ২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। আবার টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথাঃ ক. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ)খ. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ (ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও পূর্বাংশ এবং মৌলভী বাজার ও হবিগঞ্জ জেলা)
৯৮। বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
(ক) ইন্দোনেশিয়া
(খ) মালয়েশিয়া
(গ) মালদ্বীপ
(ঘ) পাকিস্তান
উত্তরঃ (খ) মালয়েশিয়া
ব্যাখ্যাঃ প্রশ্নে প্রদত্ত অপশনগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অনারব মুসলিম দেশে হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৫ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে। তবে বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল (১ ফেব্রুয়ারি, ১৯৭২)। পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে। মালদ্বীপ বাংলাদেশকে স্বীকৃতিদান করে ১২ এপ্রিল, ১৯৭২।
৯৯। বাংলাদেশের মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব-
(ক) বীর প্রতীক
(খ) বীরশ্রেষ্ঠ
(গ) বীর Ansত্তম
(ঘ) বীর বিক্রম
উত্তরঃ (ঘ) বীর বিক্রম
ব্যাখ্যাঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বের জন্য চার ক্যাটাগরিতে মোট ৬৭৬ জনকে বীরত্বসূচক খেতাবে ভূষিত করা হয়। খেতাবগুলো হলো পর্যায়ক্রমে বীরশ্রেষ্ঠ বীর – ৬ ম- ১৭৫ জন ও বীর প্রতীক- ৪২৬ জন। বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব হলো বীর বিক্রম।
১০০। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়-
(ক) ১৯৯৭ সালে
(খ) ১৯৯৯ সালে
(গ) ২০০১ সালে
(ঘ) ২০০০ সালে
উত্তরঃ (ঘ) ২০০০ সালে
ব্যাখ্যাঃ বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণের মাধ্যমে। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা লাভ করে এবং প্রথম টেস্ট খেলে ভারতের সাথে। বাংলাদেশ ১৯৯৭ সালে ১৫ জু ওয়ানডে মর্যাদা লাভ করে এবং বিশ্বকাপ ক্রিকেটে অভিষেক ঘটে ১৯৯৯ সালে ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম বিশ্বকাপে।
১০১। ‘কালাপানি’ কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?
(ক) ভারত ও নেপাল
(খ) পাকিস্তান ও চীন
(গ) ভুটান ও ভারত
(ঘ) বাংলাদেশ ও ভারত
উত্তরঃ (ক) ভারত ও নেপাল
ব্যাখ্যাঃ ‘কালাপানি’ ভারত ও নেপালের মধ্যে অমীমাংসিত ভূখণ্ডটি নেপালের ভারকুলা জেলা এবং ভারতের শিখরাগোর জেলার মাঝখানে অবস্থিত। ১৮১৬ সালে তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া এবং নেপালের মধ্যে সম্পাদিত চুক্তির স্বান্দ্বিক বিভাজন থেকেই বর্তমানে ভারত ও নেপালের মধ্যে কালাপানি ভূখণ্ড নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।
১০২। সলোমান-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
(ক) ভারত মহাসাগর
(খ) প্রশান্ত মহাসাগর
(গ) আটলান্টিক মহাসাগর
(ঘ) আর্কটিক মহাসাগর
উত্তরঃ (খ) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যাঃ সলোমন দ্বীপপুঞ্জ প্রশাসন্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। ভৌগোলিক দিক থেকে রাষ্ট্রটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। দ্বীপপুঞ্জটি ১৯৭৮ সালে ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো হলো- হাওয়াই দ্বীপপুঞ্জ, ফিজি, মার্শাল দ্বীপপুঞ্জ, তাহিতি, পালাউ প্রভৃতি। অন্যদিকে দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ- ভারত মহাসাগর, সেন্ট হেলেনা, সাওটোম ও প্রিন্সিপে, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড- আটলান্টিক মহাসাগর এবং গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড- আর্কটিক মহাসাগরের বিখ্যাত দ্বীপ।
১০৩। চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারি প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?
(ক) তুর্কমেন
(খ) উইঘুর
(গ) তাজিক
(ঘ) কাজাখ
উত্তরঃ (খ) উইঘুর
ব্যাখ্যাঃ চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম উইঘুর। উইঘুর মূলত তুর্কি বংশোদ্ভূত একটি সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠী। জিনজিয়াং ছাড়াও চীনের হুনান প্রদেশেও এদের বসবাস রয়েছে। অন্যদিকে- তুর্কমেন সম্প্রদায় তুর্কমেনিস্তানে, তাজিক সম্প্রদায় তাজিকিস্তানে এবং কাজাখ সম্প্রদায় কাজাখাস্তানে বসবাস করে ।
১০৪। সম্প্রতি ভারত Google –কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
(ক) Google Earth
(খ) Street View
(গ) Road Image
(ঘ) Google Map
উত্তরঃ (গ) Road Image
ব্যাখ্যাঃ সম্প্রতি ভারত Google কে Street View প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে। Street View হলো ২০০৭ সালে শুরু হওয়া google এর এমন একটি প্রোগ্রাম যেখানে google সারা বিশ্বের পর্যটন গুরুত্ব আছে এমন শহরগুলোর রাস্তার ৩৬০° আকৃতির ছবি ধারণ করে। শুরু থেকে প্রোগ্রামটি ভারতে চালু থাকলেও সম্প্রতি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারত সরকার google কে এ প্রোগ্রামে ছবি তোলা থেকে বিরত করে।
১০৫। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
(ক) ২৫%
(খ) ৩৫%
(গ) ৪৫%
(ঘ) ৫৫%
উত্তরঃ (ক) ২৫%
ব্যাখ্যাঃ মিয়ানমার ১৯৪৮ সালের ৪ জানুয়ারি যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে। মিয়ানমারের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম ‘হাউজ অব দা এ্যাসেম্বলি’ এর উচ্চ কক্ষের নাম হাউজ অব দ্য ন্যাশনালিটিস এবং নিম্নকক্ষের নাম হাউজ অব দ্য রিপ্রেজেনটেটিভস। মিয়ানমারের নিম্নকক্ষ বা হাউজ অব রিপ্রেজিনটেটিভসের আসন সংখ্যা ৪৪০টি। মিয়ানমারের সংবিধান অনুযায়ী সংসদের এক-চতুর্থাংশ আসন অর্থাৎ ২৫% বা ১১০টি আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।
১০৬। নিন্মের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
(ক) নাইট্রাস গ্যাস
(খ) কার্বন ডাই-অক্সাইড
(গ) অক্সিজেন
(ঘ) মিথেন
উত্তরঃ (গ) অক্সিজেন
ব্যাখ্যাঃ যেসব গ্যাস পৃথিবী কর্তৃক বিকীর্ণ তাপকে বায়ুমণ্ডলের বাইরে যেতে বাঁধাদান করে ফলে সার্বিকভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় সেসব গ্যাসকে গ্রীন হাউস গ্যাস বলে। CO, CFC, নাইট্রাস অক্সাই, মিথেন ইত্যাদি গ্রীন হাউস গ্যাস। প্রশ্নে উল্লিখিত বিকল্পগুলোর মধ্যে অক্সিজেন গ্রীন হাউস গ্যাস নয়। প্রাণীকুলের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য।
১০৭। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
(ক) IPCC
(খ) COP21
(গ) Green Peace
(ঘ) Sierra Club
উত্তরঃ (ক) IPCC
ব্যাখ্যাঃ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (IMO)-এর মিলিত উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (Intergovernmental Panel on Climate Change) করে। জাতিসংঘের সাধারণ পরিষদের সহায়তায় IPCC-এর উদ্যোগে প্রতিবছর বিশ্ব জলবায়ু সম্মেा COP অনুষ্ঠিত হয়। সর্বশেষ জলবায়ু সম্মেলন COP-23 জার্মানির বনে ফিজির সভাপতিত্বে (৬-৭ নভেম্বর, ২০১৭)
১০৮। World Development Report নিন্মের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
(ক) UNDP
(খ) World Bank
(গ) IMF
(ঘ) BRICS
উত্তরঃ (খ) World Bank
ব্যাখ্যাঃ World Development Report বিশ্ব ব্যাংকের বার্ষিক প্রকাশনা। বিশ্বের দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নের গভীর বিশ্লেষণসহ ১৯৭৮ সাল থেকে প্রতিবছর World Bank বা IBRD এই রিপোর্ট প্রকাশ করে থাকে। UNDP প্রকাশ করে Human Development Report এবং IMF প্রকাশ করে Global Financial Stability Report
১০৯। IMF এর সদর দপ্তর অবস্থিত-
(ক) ওয়াশিংটন ডিসি
(খ) নিAnsইয়র্ক
(গ) জেনেভা
(ঘ) রোম
উত্তরঃ (ক) ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যাঃ International Monetary Fund (IMF) প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর। IMF এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালের ১ মার্চ। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র)। IMF এর সদস্য সংখ্যা ১৮৯। এছাড়াও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে IBRD, IDA, IFC, ICSID MIGA, OAS প্রভৃতি সংস্থার সদর দপ্তর অবস্থিত।
১১০। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
(ক) IFC
(খ) IBRD
(গ) MIGA
(ঘ) ICSID
উত্তরঃ (ক) IFC
ব্যাখ্যাঃ বিশ্বব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান IFC (International Finance Corporation) স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে। উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের ব্যক্তি বিনিয়োগকারীদের সঙ্গে একত্রে অর্থায়ন ও পরামর্শ এবং দেশী ও বিদেশী ব্যক্তিগত সঞ্চয় ও পুঁজি বিনিয়োগের প্রবাহে প্রাণ সঞ্চারের জন্য পরামর্শ সহায়তা দান এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। অন্যদিকে- মধ্যম আয়ের দেশ ও ঋণদানের যোগ্য দরিদ্র দেশে ঋণ ও উন্নয়ন সহায্য দেয় IBRD উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ সহায়তা করে MIGA । আর কোনো রাষ্ট্র এবং অন্য সদস্য রাষ্ট্রের কোনো উদ্যোক্তার মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তিতে সহায়তা করে ICSID । উল্লেখ্য এ চারটি সংস্থাই বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন।
১১১। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?
(ক) ইটালি
(খ) ইংল্যান্ড
(গ) ফ্রান্স
(ঘ) রাশিয়া
উত্তরঃ (গ) ফ্রান্স
ব্যাখ্যাঃ সামান্তবাদের প্রথম সূত্রপাত হয় ইউরোপীয় দেশ ফ্রান্সে। ইউরোপীয় দেশসমূহে নবম থেকে ১৫ শতকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার প্রচলন ছিল। ১১ শতকে ফ্রান্সে প্রথম সামন্ততান্ত্রিক ব্যবস্থার উদ্ভব ঘটে থাকে ঐতিহাসিকরা ‘Feudal Revolution’ নামে অভিহিত করে থাকেন। অন্যদিকে সামান্ততন্ত্র বা ‘Feudalism’ শব্দটি প্রথম ব্যবহার লক্ষ্য করা যায় ফ্রান্সে ১৮২৩ সালে। পরবর্তীতে ইতালিতে ১৮২৭ সালে, ইংল্যান্ডে ১৮৩৯ সালে এবং জার্মানে উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ।
১১২। জাতিসংঘের স্থায়ী সদস্য-
(ক) জাপান,জার্মানী,ফ্রান্স,বৃটেন,কানাডা,যুক্তরাষ্ট্র
(খ)ফ্রান্স,রাশিয়া,যুক্তরাষ্ট্র,বৃটেন,চীন
(গ)যুক্তরাষ্ট্র,জার্মানী,বৃটেন,ব্রাজিল,চীন,নাইজেরিয়া
(ঘ)Ansত্তর কোরিয়া,পাকিস্তান,ভারত,ইসরায়েল,চীন
উত্তরঃ (খ)ফ্রান্স,রাশিয়া,যুক্তরাষ্ট্র,বৃটেন,চীন
ব্যাখ্যাঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৫ জন নিয়ে গঠিত। এর মধ্যে স্থায়ী সদস্য ৫টি (ফ্রান্স, রাশিয় যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন) এবং অস্থায়ী সদস্য ১০টি। স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন, নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি বা মহাসচিব প্রার্থীর নিয়োগে ভেটো দেওয়ার ক্ষমতা আছে। এছাড়াও অস্থায়ী সদস্যরা নির্দিষ্ট অঞ্চল থেকে ২ বছরের জন্য নির্বাচিত হন।
১১৩।‘Law of the sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত ‘Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
(ক) ২২ নটিকেল মেইল
(খ) ৪৪ নটিকেল মেইল
(গ) ২০০ নটিকেল মেইল
(ঘ) ৩৭০ নটি
উত্তরঃ (গ) ২০০ নটিকেল মেইল
ব্যাখ্যাঃ Law of the Sea Convention ১৯৭২ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এ কনভেনশন অনুযায়ী উপকূল হতে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিমি) পর্যন্ত সমুদ্রাঞ্চল তীরবর্তী দেশের Eclausive Economic Zone হিসিবে গণ্য হবে এবং দেশের একচ্ছত্র অধিপত্য প্রতিষ্ঠিত হবে।
১১৪। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়-
(ক) ২ এপ্রিল ২০১৫
(খ) ১৪ জুলাই ২০১৫
(গ) ২৪ সেপ্টেম্বর ২০১৪
(ঘ) ১০ ডিসেম্বর ২০১৩
উত্তরঃ (ক) ২ এপ্রিল ২০১৫
ব্যাখ্যাঃ *Joint Comprehensive Plan of Action’ নামে পরিচিত পারমাণবিক চুক্তি ইরান ও PS – (জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য দেশ + জার্মানি) মধ্যে সই হয় ১৪ জুলাই, ২০১৫ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। এ চুক্তির সব শর্ত পূরণ করায় ১৬ জানুয়ারি ২০১৬ ইরানের উপর থেকে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ প্রত্যাহার করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি বাতিল করে এবং ইরানের উপর নতুন করে অবরোধ জারি করে যা ৭ আগস্ট থেকে কার্যকর হয়।
১১৫। ‘গ্রীন পীস’ যাত্রা শুরু করে-
(ক) ১৯৪৫
(খ) ২০১১
(গ) ২০১৩
(ঘ) ১৯৭১
উত্তরঃ (ঘ) ১৯৭১
ব্যাখ্যাঃ আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিন পিস ১৯৭১ সালে যাত্রা শুরু করে। যার মূল উদ্দেশ্য হলো জীববৈচিত্র্য প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা। বিশেষ করে পারমাণবিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করাই সংস্থাটির মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের আলাস্কায় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদ স্বরূপ ১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বর ফিলিস কোরম্যাক নামক একটি জাহাজ পাঠানোর মাধ্যমে সংস্থাটি যাত্রা শুরু করে।
১১৬। ‘Black Lives Matter’ কি?
(ক) একটি গ্রন্থের নাম
(খ) একটি পানীয়
(গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
(ঘ) একটি NGO
উত্তরঃ (গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
ব্যাখ্যাঃ Black Lives Matter’ একটি বর্ণবাদ বিরোধী সামাজিক আন্দোলন। পুলিশ এবং অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিচার বহির্ভূতভাবে কালো বর্ণের ব্যক্তিকে হত্যার বিরুদ্ধে গড়ে ওঠা ও আন্দোলন প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে। মূলত রাষ্ট্রীয় ছত্রছায়ায় কালো বর্ণের মানুষের প্রতি অন্যায়ের প্রতিবাদ করে এই আন্দোলনকারীরা।
১১৭। মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরনের সবচেয়ে বেশী দায়ী নিচের কোন দেশটি?
(ক) রাশিয়া
(খ) যুক্তরাষ্ট্র
(গ) ইরান
(ঘ) জার্মানি
উত্তরঃ (খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যাঃ মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী দেশ যুক্তরাষ্ট্র। World Bank-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০১৩ সালে মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণকারী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মাথাপিছু উদগীরণ করে ১৬.৪, রাশিয়া ১২.৫. চান ৭.৬ এবং ইরান ৪.০ শতাংশ গ্রিন হাউজ গ্যাস। তবে সামগ্রিকভাবে বিশ্বে সবচেয়ে বেশি গ্রীন হাউজ গ্যাস উদগীরণকারী দেশ চীন।
১১৮। কোনটি নিয়ন্ত্রীকরনের সঙ্গে সম্পৃক্ত নয়?
(ক) NATO
(খ) SALT
(গ) NPT
(ঘ) CTBT
উত্তরঃ (ক) NATO
ব্যাখ্যাঃ নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় NATO NATO (North Atlantic Treaty Organisation) একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিতা লাভ করে। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। SALT, NPT এবং CTBT হচ্ছে বিভিন্ন সময়ে স্বাক্ষরিত নিরস্ত্রীকরণ চুক্তি।
১১৯। BRICS এর সদর দপ্তর কোথায়?
(ক) সাংহাই
(খ) মস্কো
(গ) প্রিটোরিয়া
(ঘ) নয়াদিল্লী
উত্তরঃ (ক) সাংহাই
ব্যাখ্যাঃ BRICS (Brazil, Russia, India, China, South Africa) উদীয়মান জাতীয় অর্থনৈতিক দেশসমূহের জোট যা ২০০৮ সালের ১৬ মে গঠিত হয়। এর কোনো সদর দপ্তর নেই। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হবার পূর্বে এই সংঘটি BRIC নামে পরিচিত ছিল। BRIC-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক New Development Bank (NDB) – যার সদর দপ্তর চীনের সাংহাই।
১২০। SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র(Articles) সংশোধন করা হয়েছিল?
(ক) ১৯৬৯
(খ) ১৯৭১
(গ) ১৯৭৫
(ঘ) ১৯৭৮
উত্তরঃ (ক) ১৯৬৯
ব্যাখ্যাঃ SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য IMF ১৯৬৯ খ্রিস্টাব্দে গঠনতন্ত্র সংশোধন করে। IMF-এর সদস্য দেশসমূহের একটি বিকল্প আন্তর্জাতিক রিজার্ভ ব্যবস্থা গড়ে তোলার জন্যই SDR গৃহীত হয়েছিল।
১২১। বাংলাদেশের নিন্মলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low Land) পরিমান সবচেয়ে বেশি ?
(ক) হবিগঞ্জ
(খ) গোপালগঞ্জ
(গ) কিশোরগঞ্জ
(ঘ) মুন্সিগঞ্জ
উত্তরঃ (ক) হবিগঞ্জ
ব্যাখ্যাঃ বাংলাদেশের নিচু ভূমির (Low Land) অঞ্চলের জেলাসমূহের মধ্যে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ অন্যতম । তবে হবিগঞ্জের তুলনায় কিশোরগঞ্জের আয়তন বেশি হওয়ায় এবং টিলা বা পাহাড় না থাকাই কিশোরগঞ্জেই নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি।
১২২। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
(ক) মেঘনা
(খ) যমুনা
(গ) পদ্মা
(ঘ) কর্ণফুলি
উত্তরঃ (ক) মেঘনা
ব্যাখ্যাঃ বাংলাদেশের সর্বাপেক্ষা দীর্ঘতম, গভীরতম নাব্য নদী ও প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। মেঘনা নদীর দৈর্ঘ্য ৬৬৯ কি.মি. ।
১২৩। বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরা প্রবণ?
(ক) উত্ত্র-পূর্ব আঞ্চল
(খ) উত্তর- পশ্চিম আঞ্চল
(গ) দক্ষিণ- পশ্চিম আঞ্চল
(ঘ)দক্ষিণ-পূর্ব অঞ্চল
উত্তরঃ (খ) উত্তর- পশ্চিম আঞ্চল
ব্যাখ্যাঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) প্রদত্ত তথ্যানুযায়ী দেশের উত্তর-পশ্চিমাঞ্চল বেশি খরাপ্রবণ। উল্লেখ্য শুষ্ক মৌসুমে ২০ দিন বা তার অধিক সময় ধরে কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলা হয়
১২৪। বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচের (FCDI) কারণে খুব বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে?
(ক) বরেন্দ্র অঞ্চল
(খ) মধুপুর গড় অঞ্চল
(গ) উপকূলীয় অঞ্চল
(ঘ) চলন বিল অঞ্চল
উত্তরঃ (গ) উপকূলীয় অঞ্চল
ব্যাখ্যাঃ পানি নিয়ন্ত্রণ ও সেচের (FCDI) কারণে বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের পরিবেশ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উজান তথা ভারত বর্ষাকালে নিজেদের প্রয়োজনে ফারাক্কার পানি ছেড়ে দিলে বরেন্দ্র এলাকায় আকর্ষিক বন্যা দেখা দেয়। আবার শুষ্ক মৌসুমে ভারত বাংলাদেশে পানি প্রবাহ বন্ধ করে দিলে এ অঞ্চল সেচের জন্য গভীর নলকূপের উপর নির্ভর হয়ে পড়ে। যার দরূণ এ অঞ্চলের পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। ফলে বরেন্দ্র অঞ্চল ক্রমেই মরুকরণ প্রক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে। যা ঐ অঞ্চলের পরিবেশ ও জৈববৈচিত্র্যকেও ক্ষতির মুখে ফেলেছে।
১২৫। বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিন্মের কোন স্টেশনে রেকর্ড করা হয়?
(ক) সিলেট
(খ) টেকনাফ
(গ) কক্সবাজার
(ঘ) সন্দ্বীপ
উত্তরঃ (ক) সিলেট
ব্যাখ্যাঃ বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত সিলেট স্টেশনে রেকর্ড করা হয়। উল্লেখ্য বাংলাদেশের সিলেট অঞ্চলেই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
১২৬। নিন্মের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না?
(ক) অক্ষরেখা
(খ) দ্রাঘিমারেখা
(গ) Ansচ্চতা
(ঘ) সমুদ্রস্রোত
উত্তরঃ (ঘ) সমুদ্রস্রোত
ব্যাখ্যাঃ একটি অঞ্চল বা দেশের জলবায়ু নির্ধারণ করে না দ্রাঘিমা রেখা। কোনো অঞ্চল বা দেশের জলবায়ুর নির্ধারকসমূহ হচ্ছে অক্ষাংশ, সমুদ্র সমতল থেকে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান ইত্যাদি ।
১২৭। নিন্মের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ?
(ক) সড়ক দুর্ঘটনা
(খ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ
(গ) বায়ু দূষণ
(ঘ) ক্যান্সার
উত্তরঃ (গ) বায়ু দূষণ
ব্যাখ্যাঃ পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ বায়ু দূষণ। বায়ু দূষণের কারণে ক্যান্সার, নিউমোনিয়া, জন্ডিস ও বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হচ্ছে যা মানুষের মৃত্যুর প্রধান কারণ হিসেবে আবির্ভূত হয়েছে ।
১২৮। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
(ক) নতুন দিল্লি
(খ) কলম্বো
(গ) ঢাকা
(ঘ) কাঠমুন্ডু
উত্তরঃ ক) নতুন দিল্লি
ব্যাখ্যাঃ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের নতুন দিল্লিতে অবস্থিত। সার্ক বনায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, উপকূলীয় ব্যবস্থাপনা অঞ্চল এবং সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রকে একীভূত করে ভারতের নয়া দিল্লিতে সার্ক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় নেপালে অনুষ্ঠিত ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে।
১২৯। কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয়?
(ক) Ansদ্ধার পর্যায়ে
(খ) প্রভাব পর্যায়ে
(গ) সতর্কতা পর্যায়ে
(ঘ) পুনর্বাসন পর্যায়ে
উত্তরঃ (ঘ) পুনর্বাসন পর্যায়ে
ব্যাখ্যাঃ দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় পুনর্বাসন পর্যায়ে। কেননা, পুনর্বাসন হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার শেষ ধাপ। কেবলমাত্র এ ধাপে যেয়েই কোনো দুর্যোগের প্রকৃত ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা যায়।
১৩০। নিন্মের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগনের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে?
(ক) ভূমিকম্প
(খ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
(গ) ঘুর্নিঝড় ও জলোচ্ছ্বাস
(ঘ) খরা বা বন্যা
উত্তরঃ (খ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি (Sea level rise)
ব্যাখ্যাঃ সমুদ্রের জলস্তরের বৃদ্ধি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। সমুদ্রের জলস্তরের বৃদ্ধিতে বাংলাদেশের নিম্নাঞ্চল সমুদ্রের নোনাজলে প্লাবিত হবে। ফলে কৃষি ফলনসহ অন্যান্য কাজে নেমে আসবে বিপর্যয়। অন্যদিকে ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এবং খরা বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ জীবিকা অর্জনে সাময়িক প্রভাব ফেলে। কিন্তু সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি মানুষের জীবিকা অর্জনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
১৩১। আকাশে রংধনু সৃষ্টির কারণ-
(ক) ধূলিকণা
(খ) বায়ুস্তর
(গ) বৃষ্টির কনা
(ঘ) অতিবেগুনী রশ্মি
উত্তরঃ (গ) বৃষ্টির কনা
ব্যাখ্যাঃ আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা। আলোক রশ্মি পৃথিবীতে এসে পৌঁছানোর সময় যখন বৃষ্টির কণাকে ভেদ করে তখন আলোক রশ্মি সাতটি রঙে বিশ্লিষ্ট হয় এবং সূর্যের বিপরীত আকাশে সাতটি রঙের একটি পট্টি দেখা যায় যাকে আমরা রংধনু বলি। বৃষ্টির কণা এক্ষেত্রে প্রিজমের মতো কাজ করে।
১৩২। ঈস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?
(ক) মদ্য শিল্পে (Wine Industry)
(খ) রুটি শিল্পে (Bakery)
(গ) সাইট্রিক এসিড উৎপাদন
(ঘ) এক কোষীয় প্রোটিন (Single cell protein)
উত্তরঃ (গ) সাইট্রিক এসিড উৎপাদন
ব্যাখ্যাঃ ইস্ট এক ধরনের এককোষী ছত্রাক। মদ শিল্পে, রুটি শিল্পে, প্রোটিনের উৎস হিসেবে, খাদ্য হিসেবে রস্টের ব্যবহার হয়। ঈস্ট হতে বি-কমপ্লেক্স ট্যাবলেট তৈরি করা হয়। তবে জৈব এসিড (যেমন: সাইট্রিক এসিড) উৎপাদনে ঈস্ট ব্যবহার করা হয় না। জৈব এসিড তৈরিতে Penecillium নামক ছত্রাক ব্যবহৃত হয়।
১৩৩। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
(ক) দশ ভাগের একভাগ
(খ) ছয় ভাগের একভাগ
(গ) তিন ভাগের একভাগ
(ঘ) চার ভাগের একভাগ
উত্তরঃ (খ) ছয় ভাগের একভাগ
ব্যাখ্যাঃ চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ। কোনো বস্তুর ওজন ভূপৃষ্ঠে সর্বাধিক। ভূপৃষ্ঠ থেকে যত উপরে বা নিচে যাওয়া যায় বস্তুর ওজন কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য।
১৩৪। মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?
(ক) লাইসোজাইম LYSOZYME
(খ) গ্যাস্ট্রিক জুস GASTRIC JUICE
(গ) সিলিয়া CILIA
(ঘ) লিস্ফোসাইটLYMPHOCYTES
উত্তরঃ (ঘ) লিস্ফোসাইটLYMPHOCYTES
ব্যাখ্যাঃ মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় লিম্ফোসাইট। এটি মানবদেহে রোগ প্রতিরোধে তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত। লাইসোজাইম চোখের অশ্রুতে থাকে এবং এটি চোখকে জীবাণুমুক্ত রাখে। গ্যাস্ট্রিক জুস এসিডিটি থেকে রক্ষা করে। সিলিয়া (CILIA) হচ্ছে চোখের পাতা। এটি চোখকে বাইরের আঘাত হতে রক্ষা করে।
১৩৫। নিচের কোনটি ভাইরাসের(VIRUS)জন্য সত্য নয়?
(ক) ডিএনএ বা আর এন এ থাকে
(খ) শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে
(গ)স্ফটিক রূপান্তরিত(CRYSTALIZATION)
(ঘ) রাইবোজম(Ribosome)থাকে
উত্তরঃ (ঘ) রাইবোজম(Ribosome)থাকে
ব্যাখ্যাঃ ভাইরাস (Virus) হচ্ছে অকোষীয় অঙ্গাণু যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হতে পারে, বংশ বৃদ্ধি করতে পারে এবং রোগ সৃষ্টি করতে পারে কিন্তু জড় পরিবেশে এরা নিষ্ক্রিয় থাকে। ভাইরাসে DNA, RNA থাকে। আকৃতিতে এরা স্ফটিকাকার, গোলাকার, বর্তুলাকার ইত্যাদি আকৃতির হয়। তবে Virus-এ সাইটোপ্লাজম, কোষঝিল্লী, কোষপ্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি কোষীয় অঙ্গাণু থাকে না।
১৩৬। তাপ ইঞ্জিনের কাজ (Heart Engine)
(ক) যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর
(খ) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
(গ) বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
(ঘ)তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর
উত্তরঃ (খ) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে
ব্যাখ্যাঃ যে ইঞ্জিন তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে। পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন তাপ ইঞ্জিনের উদাহরণ। তাপ ইঞ্জিন দুই প্রকার। যথা: অন্তর্দহ ইঞ্জিন এবং বহিদহ ইঞ্জিন ।
১৩৭। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
(ক) ২৮০m/s
(খ) ০
(গ) ৩৩২m/s
(ঘ) ১১২০m/s
উত্তরঃ (খ) ০
ব্যাখ্যাঃ শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। কারণ শব্দ মাধ্যম ছাড়া সঞ্চালিত হতে পারে না। শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে। আর সবচেয়ে কম বায়বীয় মাধ্যমে। বায়বীয় মাধ্যমে শব্দের বেগ 332 ms ভেদে শব্দের বেগের ক্রম: কঠিন মাধ্যম > তরল মাধ্যম > বায়বীয় মাধ্যম।
১৩৮। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে?
(ক) হাইপো-থাইরয়ডিজম(HYPOTHYROIDISM)
(খ) রাতকানা
(গ) এনিমিয়া
(ঘ) কোয়াশিয়রকর(KWASHIORKOR)
উত্তরঃ (ক) হাইপো-থাইরয়ডিজম(HYPOTHYROIDISM)
ব্যাখ্যাঃ সামুদ্রিক মাছ/ শৈবালে আয়োডিন থাকে। আয়োডিনের অভাবজনিত একটি রোগ হাইপো থাইরয়ডিজম (Hypothyroidism)। সামুদ্রিক মাছ শৈবাল খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে আয়োডিনের অভাবজনিত কারণে সৃষ্ট হাইপো- থাইরয়ডিজম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। রাতকানা ভিটামিন-এ এর অভাবজনিত রোগ। রক্তশূন্যতাকে বলা হয় এনিমিয়া। প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর রোগ হয় ।
১৩৯। গ্রীন হাউজ কি?
(ক) কাঁচের তৈরী ঘর
(খ) সবুজ আলোর আলোকিত ঘর
(গ) সবুজ ভবনের নাম
(ঘ) সবুজ গাছপালা
উত্তরঃ (ক) কাঁচের তৈরী ঘর
ব্যাখ্যাঃ গ্রীন হাউস কাঁচের তৈরি ঘর। শীত প্রধান দেশে শাকসবজি ফলানোর জন্য কাঁচের ঘর তৈরি করা হয়। কাঁচ ভেদ করে সূর্য রশ্মি ঘরে প্রবেশ করতে পারে কিন্তু ঘরের ভিতরকার মাটি হতে বিকীর্ণ তাপ কাঁচ ভেদ করে বাইরে যেতে পারে না । ফলে ঘর উত্তপ্ত হয়ে ওঠে এবং এই পরিবেশে শাক সবজির আবাদ করা যায়।
১৪০। কোনটি জারক পদার্থ নয়?
(ক) হাইড্রোজেন
(খ) অক্সিজেন
(গ) ক্লোরিন
(ঘ) ব্রোমিন
উত্তরঃ (ক) হাইড্রোজেন
ব্যাখ্যাঃ হাইড্রোজেন জারক পদার্থ নয়। এটি বিজারক পদার্থ। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় ইলেক্ট্রন দান করে তাদের বিজারক পদার্থ বলে। অন্যদিকে জারক পদার্থ ইলেক্ট্রন গ্রহণ করে। অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, পটাসিয়াম ডাইক্রোমেট, পটাসিয়াম পারম্যাঙ্গানেট প্রভৃতি জারক পদার্থ। অন্যদিকে সকল ধাতু, হাইড্রোজেন, কার্বন প্রভৃতি বিজারক পদার্থ।
১৪১। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
(ক) ফিশন
(খ) মেসন
(গ) ফিউশন
(ঘ) ফিউশন ও মেশন
উত্তরঃ (ক) ফিশন
ব্যাখ্যাঃ নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হলে সে নিউক্লিয়ার বিক্রিয়াকে নিউক্লিয়ার ফিশন বলা হয়। অন্যদিকে ছোট ছোট নিউক্লিয়াস একীভূত হলে সে বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। হাইড্রোজেন বোমা তৈরি হয় ফিউশন বিক্রিয়ায় অন্যদিকে পারমাণবিক বোমা বা পারমাণবিক বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত হয় ফিশন বিক্রিয়া।
১৪২। ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) আফ্রিকার জোহানেসবার্গে
(খ) ব্রাজিলের রিওডিজেনিরোতে
(গ) ইটালির রোমে
(ঘ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
উত্তরঃ (খ) ব্রাজিলের রিওডিজেনিরোতে
ব্যাখ্যাঃ ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ধরিত্রী সম্মেলন হচ্ছে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন। ১৯৯২ সালে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বশেষ, ১৯৯২ সালের সম্মেলনের দুই যুগ পূর্তি উপলক্ষে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ২০১২ সালে অনুষ্ঠিত হয় রিও ২০+ সম্মেলন।
।
১৪৩। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
(ক) মেরু অঞ্চলে
(খ) বিষুব অঞ্চলে
(গ) পাহাড়ের ওপর
(ঘ) পৃথিবীর কেন্দ্রে
উত্তরঃ (ক) মেরু অঞ্চলে
ব্যাখ্যাঃ বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। মেরু অঞ্চল থেকে যত বিষবীয় অঞ্চলের দিকে যাওয়া যায় বস্তুর ওজন ততো কমতে থাকে। ভূ-পৃষ্ঠ থেকে উপরে গেলে কিংবা নিচে গেলে বস্তুর ওজন কমে।
১৪৪। প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমান থাকে?
(ক) ৪০-৫০ ভাগ
(খ) ৬০-৭০ ভাগ
(গ) ৮০-৯০ ভাগ
(ঘ) ৩০- ২৫ ভাগ
উত্তরঃ (গ) ৮০-৯০ ভাগ
ব্যাখ্যাঃ প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে ৮০%-৯০% । স্বপৃষ্ঠের নিচে মিথেন থেকে বিউটেন (C-C) পর্যন্ত অ্যালকেনের যে মিশ্রণ পাওয়া যায় তাকে প্রাকৃতিক গ্যাস বলে। প্রাকৃতিক গ্যাসে অন্যান্য উপাদানের মধ্যে সুখেন ১৩%, প্রোপেন ৩% থাকে। এছাড়াও CO, H, HS ইত্যাদি থাকে।
১৪৫। চা পাতায় কোন ভিটামিন থাকে?
(ক) ভিটামিন ‘ই’
(খ) ভিটামিন ‘কে’
(গ)ভিটামিন বি কমপ্লেক্স
(ঘ)ভিটামিন ‘এ’
উত্তরঃ (গ)ভিটামিন বি কমপ্লেক্স
ব্যাখ্যাঃ ১২ ধরনের BB ভিটামিনকে একত্রে ভিটামিন বি-কমপ্লেক্স বলা হয়। ঢেঁকিছাঁটা চাল, বাদাম, যকৃত, ডিম, অথ তেলবীজ, ছোলা, চা পাতা প্রভৃতি ভিটামিন বি-কমপ্লেক্সের উৎস। ভিটামিন-ই এর উৎস হচ্ছে বাদাম, স্কুল, চাল, শস্য দানা ইত্যাদি। ভিটামিন-কে এর উৎস বাঁধাকপি, দুধ, সবুজ শাকসবজি, যকৃত, ডিম ইত্যাদি। ছোট মাছ, পাকা পেঁপে, আম, ডিম, গাজর ইত্যাদি ভিটামিন-এ এর উৎস।
১৪৬। কম্পিAnsটার সি,পি,ইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?
(ক) এ,এল,ইউ(ALU)
(খ) কন্ট্রোল ইউনিট(control unit)
(গ) রেজিস্টার সেট(Register set)
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (ক) এ,এল,ইউ(ALU)
ব্যাখ্যাঃ কম্পিউটারের সি পি ইউ (CPU)-এর তিনটি অংশ। যথাঃ ক. কন্ট্রোল ইউনিট, খ. এরিথমেটিক লজিক ইউনিট (ALU) ও গ. রেজিস্ট্রর সেট। কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণের কাজ করে। ALU অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে। রেজিস্ট্রর তথ্য ধারণ করে।
১৪৭। “একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট O হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”- এই উক্তিটি কোন সেটের জন্য সত্য।
(ক) A N D
(খ) NOR
(গ) Ex-OR
(ঘ) OR
উত্তরঃ (গ) Ex-OR
ব্যাখ্যাঃ EX OR gate-এর ক্ষেত্রে দুটি ইনপুট ০ হলে আউটপুট ০ হয় এবং দুটি ইনপুট । হলেও আউটপুট ( হয়। লজিক সেটের কমান্ডগুলো হলো
১৪৮। কোনটি অপারেটিং সিস্টেম নয়?
(ক) C
(খ) DOS
(গ) CP/M
(ঘ) XENIX
উত্তরঃ (ক) C
ব্যাখ্যাঃ ‘C’ অপারেটিং সিস্টেম নয়। এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। DOS, CP/M, XENIX হচ্ছে অপারেটিং সিস্টেম। DOS তৈরি করে Microsoft Corporation, CP/M তৈরি করে Digital Research Inc. XENIX একটি Open source অপারেটিং সিস্টেম।
১৪৯। ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব-
(ক) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিAnsটার সার্ভার
(খ) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিAnsটার সার্ভার
(গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিAnsটিং সেবা দেয়া
(ঘ) Ansপরের কোনটিই নয়
উত্তরঃ গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া
ব্যাখ্যাঃ ক্লাউড সার্ভার এমন একটি সার্ভার যা ব্যবহারকারীকে তার চাহিদা অনুযায়ী সেবা দিয়ে থাকে। এ সার্ভারের সুবিধা হলো ব্যবহারকারী কোনো হার্ডওয়্যার ব্যবহার না করেই টাকার বিনিময়ে এ সার্ভার হতে সেবা পেয়ে থাকে।
।
১৫০। IP-V6 এড্রেস কত বিটের ?
(ক) ১২৮
(খ) ৩২
(গ) ১২
(ঘ) ৬
উত্তরঃ (ক) ১২৮
ব্যাখ্যাঃ ip-v6 ইন্টারনেট প্রটোকল যা ১২৮ টি । ip-v4 ৩২ বিটের ইন্টারনেট প্রটোকল ।
১৫১। নীচের কোনটি ইনপুট ডিভাইস ?
(ক) OMR
(খ) COM
(গ) Plotter
(ঘ) Monitor
উত্তরঃ (ক) OMR
ব্যাখ্যাঃ যে সকল ডিভাইস এর সাহায্যে কম্পিউটারে বিভিন্ন নির্দেশ প্রদান করা যায় তাদেরকে ইনপুট ডিভাইস বলে। যেমন: মাউস, কী-বোর্ড, OMR OCR. MICR ইত্যাদি। অন্যদিকে যেসব ডিভাইসের সাহায্যে কম্পিউটারে ফলাফল পাওয়া যায় তাকে আউটপুট ডিভাইস বলে। যেমন: মনিটর, প্রিন্টার, প্রটার ইত্যাদি।
১৫২। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায় ?
(ক) ২৫৬ টি
(খ) ৪০৯৬ টি
(গ) ৬৫৫৩৬ টি
(ঘ) ৪২৯৪৬৭২৯৬ টি
উত্তরঃ (গ) ৬৫৫৩৬ টি
ব্যাখ্যাঃ পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে ব্যবস্থা তাই হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের সাহায্যে ছোট বড় সকল ভাষায় কম্পিউটারে ব্যবহার করে কাজ করা যাচ্ছে। ইউনিকোড ১৬ বিট বা ২ বাইট এর কোড। এই কোডের সাহায্যে ২” বা ৬৫৫৩৬টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
১৫৩। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক ?
(ক) এটির নির্মাতা গুগল
(খ) এটি (Linux)লিনাক্স কার্নেল নির্ভর
(গ) এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরী
(ঘ) উপরের সবগুলো সঠিক
উত্তরঃ (ঘ) উপরের সবগুলো সঠিক
ব্যাখ্যাঃ এনড্রয়েড একটি লিনাক্স কার্নেল নির্ভর অপারেটিং সিস্টেম যা তৈরি করে গুগল ইনকর্পোরেট। এনড্রয়েড অপারেটিং সিস্টেম প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরি। বর্তমানে স্মার্টফোনগুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এনড্রয়েড অপারেটিং সিস্টেম।
১৫৪। আই, ও, এস (IOS)মোবাইল অপরেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?
(ক) অ্যাপেল
(খ) গুগল
(গ) মাইক্রোসফট
(ঘ) আই,বি,এম
উত্তরঃ (ক) অ্যাপেল
ব্যাখ্যাঃ আইওএস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি বাজারজাত করে অ্যাপেল ইনক। ২০০৭ সালে এ অপারেটিং সিস্টেমটি তৈরি করা হয়। এ অপারেটিং সিস্টেমটি শুধুমাত্র আইফোন এ ব্যবহার করা হয়। গুগল এবং মাইক্রোসফট কর্তৃক বাজারজাতকৃত মোবাইল অপারেটিং সিস্টেম হচ্ছে এনড্রয়েড ও উইন্ডোজ।।
১৫৫। EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো ?
(ক) RAM
(খ) ROM
(গ) Mercury Delay lines
(ঘ) Registors
উত্তরঃ (গ) Mercury Delay lines
ব্যাখ্যাঃ EDSAC কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য Mercury Delay Lines ব্যবহার করা হতো। আর লজিক্যাল কাজ করার জন্য ব্যবহার করা হতো derated vacuum tubes, RAM এবং ROM কম্পিউটারের প্রাইমারি মেমোরি। Registors CPU এর একটি অংশ।
১৫৬। ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয় ?
(ক) ১৯৯০ সালে
(খ) ১৯৮৮ সালে
(গ) ১৯৯৪ সালে
(ঘ) ১৯৯৮ সালে
উত্তরঃ (গ) ১৯৯৪ সালে
ব্যাখ্যাঃ বর্তমান বিশ্বের শীর্ষ স্থানীয় ই-কমার্স সাইট amazon.com প্রতিষ্ঠিত হয় ৫ জুলাই, ১৯৯৪। এই সাইটটি তৈরি করে Jeff Bezos, এর সদর দপ্তর অবস্থিত সিটল, ওয়াশিংটন ডিসি।
১৫৭। ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP- এর পূর্ণরূপ কি ?
(ক) Simple Message Transmission Protocol
(খ) Strategic Mail Transfer Protocol
(গ)Strategic Mail Transmission Protocol
(ঘ)Simple Mail Transfer Protocol
উত্তরঃ (ঘ)Simple Mail Transfer Protocol
ব্যাখ্যাঃ SMTP এর পূর্ণরূপ- Simple Mail Transfer Protocol । এই Protocol এর সাহায্যে মেইল হয়। পাঠানো হয়। অর্থাৎ আউটগোয়িং মেইল এর জন্য 4 Protocol ব্যবহৃত।
১৫৮। TCP দিয়ে কোনটি বোঝানো হয় ?
(ক) প্রোগ্রাম
(খ) প্রোটোকল
(গ) প্রোগ্রামিং
(ঘ) ফ্লোচার্ট
উত্তরঃ (খ) প্রোটোকল
ব্যাখ্যাঃ TCP এর পূর্ণরূপ- Transmission Control Protocol. এটি একটি Internet Protocol. Web browser world wide web এর সাথে সংযুক্ত হওয়ার সময় TCP ব্যবহার করে। এর সাহায্যে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে ফাইল এবং ই-মেইল পাঠানো যায় ।
১৫৯। Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত ?
(ক) Queue
(খ) Stack
(গ) Union
(ঘ) Array
উত্তরঃ (খ) Stack
ব্যাখ্যাঃ Push এবং Pop Stack এর সাথে সম্পর্কিত। কম্পিউটার বিজ্ঞানে stack হচ্ছে Abstract data type যা বিভিন্ন উপাদানের সংগ্রহ হিসেবে কাজ করে। Stack কাজ করে push এবং pop এর সাহায্যে। Push এর সাহায্যে ডাটা যোগ করা হয় এবং pop এর সাহায্যে ডাটা remove করা হয়।
১৬০। ওয়াই-ফাই (Wi-Fi) নেটয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি-
(ক) তামার তার
(খ) অপটিক্যাল ফাইবার
(গ) তারহীন সংযোগ
(ঘ) Ansপরের সবকটি ।
উত্তরঃ (গ) তারহীন সংযোগ
ব্যাখ্যাঃ ওয়াই ফাই নেটওয়ার্কে সংযোগের জন্য কোনো তার বা অন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এটি তার বিহীন যোগাযোগ ব্যবস্থা। অপটিক্যাল ফাইবার সুক্ষ্ম কাঁচ তন্তুর আলোক নল যা দ্রুত গতিতে ইন্টারনেট ব্যবস্থায় তথ্য পাঠানোর জন্য ব্যবহার করা হয়।
১৬১। 261 টি আম তিন ভাইয়ের মধ্যে ⅓ : ⅕ : 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে ?
(ক) 45
(খ) 81
(গ) 90
(ঘ) 135
উত্তরঃ (ঘ) 135
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৬২। 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে ?
(ক) 9%
(খ) 9.2%
(গ) 8%
(ঘ) 8.2%
উত্তরঃ (খ) 9.2%
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৬৩। 100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে ?
(ক) 16%
(খ) 20%
(গ) 25%
(ঘ) 28%
উত্তরঃ (গ) 25%
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৬৪। x2-3x+1=0 হলে (x2-1/x2)এর মান-
(ক) 5√3
(খ) 3√5
(গ) 4√5
(ঘ) 6√5
উত্তরঃ (খ) 3√5
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৬৫। x2-5x+6< 0 হলে-
(ক) 2 < x <3
(খ) -3 < x < -2
(গ) x < 2
(ঘ) x < 3
উত্তরঃ (ক) 2 < x <3
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৬৬। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা , অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অংক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত ?
(ক) 57
(খ) 75
(গ) 39
(ঘ) 93
উত্তরঃ (গ) 39
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৬৭। logₓ(⅔) = -½ হলে , x-এর মান
(ক) 4/9
(খ) 9/4
(গ) √3/2
(ঘ) √⅔
উত্তরঃ (ক) 4/9
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৬৮। একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 পদটি এবং 6-তম পদটি 52 হলে 15-তম পদটি-
(ক) 140
(খ) 142
(গ) 148
(ঘ) 150
উত্তরঃ (খ) 142
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৬৯। একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ (6-তম) পদটি 160 হলে প্রথম পদটি –
(ক) 5
(খ) 10
(গ) 12
(ঘ) 8
উত্তরঃ (ক) 5
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৭০। 17 সে.মি. , 15 সে.মি., 8 সে.মি., বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে-
(ক) সমবাহু
(খ) সমদ্বিবাহু
(গ) সমকোণী
(ঘ) স্থূলকোণী
উত্তরঃ (গ) সমকোণী
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৭১। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ 15মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার ?
(ক) 35√5
(খ) 40√5
(গ) 45√5
(ঘ) 50√5
উত্তরঃ (ঘ) 50√5
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৭২। 13 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা- এর দৈর্ঘ 24–সে।মি। হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা –এর লম্ব দূরত্ব কত সে।মি। ?
(ক) 3
(খ) 4
(গ) 5
(ঘ) 6
উত্তরঃ (গ) 5
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৭৩। A = {x|x ধনাত্বক পূর্ণ সংখ্যা এবং x2 <25},
B = {x|x মৌলিক সংখ্যা এবং x2 <25},
C = {x|x মৌলিক সংখ্যা এবং x2 <25},
হলে, A ∩ B ∩ C =?
(ক) {1,2,3,4,},
(খ) {2,3,4},
(গ) {2,3,4,5},
(ঘ) ∅
উত্তরঃ (ঘ)∅
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৭৪। 10 টি জিনিসের মধ্যে 2টি এক জাতীয় এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন জিনিস। ঐ জিনিসগুলো থেকে প্রতিবারে 5টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায় ?
(ক) 170
(খ) 182
(গ) 190
(ঘ) 192
উত্তরঃ (খ) 182
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৭৫। একটি থলিতে 6টি নীল , 8টি সাদা , এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?
(ক)2/3
(খ) 1/3
(গ) 3/4
(ঘ) 1/4
উত্তরঃ (ক)2/3
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৭৬। কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়?
(ক) পাবক
(খ) বহ্নি
(গ) হুতাশন
(ঘ) প্রজ্বলিত
উত্তরঃ (ঘ) প্রজ্বলিত
ব্যাখ্যাঃ ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়- প্রজ্বলিত। প্রজ্বলিত শব্দের সমার্থক হলো- জ্বলন্ত, আলোকিত, দীপ্তিময়, প্রদী প্রকৃতি। ‘অগ্নি’র সমার্থক শব্দ হলো- আগুন, পাবক, বৈশ্বানর, সর্বশুচি, হুতাশন, বহ্নি, অনল, শানু, সর্বভূক প্রভৃতি।
১৭৭। ভোর বালায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হবার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পর আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
(ক) পূর্ব
(খ) পশ্চিম
(গ) উত্তর
(ঘ) দক্ষিণ
উত্তরঃ (ক) পূর্ব
ব্যাখ্যাঃ আপনি এখন আবার আগের যে দিকে ছিলেন ঐ দিকেই চলছেন।
১৭৮। একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু- ড্রাইভার দিয়ে একই মাপের দু’টি স্ক্রু কে কাঠ বোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
(ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
(খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
(গ) দু’টিকে একই সংখ্যক বারঘুরাতে হবে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (গ) দু’টিকে একই সংখ্যক বারঘুরাতে হবে
ব্যাখ্যাঃ স্ক্রু-ড্রাইভার দিয়ে ক্রু লাগানোর সময় ক্রু-ড্রাইভারের হাতলের ব্যাসার্ধ যাই হোক না কেন স্ক্রু-ড্রাইভারের হাতল যতবার ঘুরানো হবে ত্রুটিও ঠিক তত বার ঘুরবে। ক্রুর সরণ তার ঘূর্ণনের উপর নির্ভরশীল হওয়ায় ভিন্ন ব্যাসার্ধের হাতলওয়ালা দুটি স্কু-ডাইভার দ্বারা দুটি সমান ক্রুকে সমান সংখ্যক বার ঘুরালে ক্রু দুটিও সমান সংখ্যক বার ঘুরবে আর ঘূর্ণন সংখ্যা সমান হলে ক্রুর সরণও সমান হবে অর্থাৎ ক্রু দুইটি সমান গভীরতায় প্রবেশ করবে।
১৭৯। ৫- এর কত শতাংশ ৭ হবে-
(ক) ৪০
(খ) ১২৫
(গ) ৯০
(ঘ) ১৪০
উত্তরঃ (ঘ) ১৪০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৮০। ০.৪ *০.০২ *০.০৮=?
(ক) ০.৬৪
(খ) ০.০৬৪
(গ) .০০০৬৪
(ঘ) ৬.৪০
উত্তরঃ (ক) ০.৬৪
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৮১। কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে-
(ক) পিছনে
(খ) সামনে
(গ) ডান পার্শ্বে
(ঘ) বাম পার্শ্বে
উত্তরঃ (ক) পিছনে
ব্যাখ্যাঃ যখন মাঝি নৌকার পিছন থেকে বৈঠা দিয়ে পানিতে ধাক্কা দেন তখন পানি বৈঠার ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে । এই প্রক্রিয়া বলের অনুভূমিক উপাংশই নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
১৮২। Telephone : Cable::
Radio:?
(ক) Microphone
(খ) Wireless
(গ) Electricity
(ঘ) Wire
উত্তরঃ (খ) Wireless
ব্যাখ্যাঃ প্রেরকের বার্তা Telephone হতে Cable বা তারের মাধ্যমে প্রাপকের নিকট পৌঁছায় আর Radio তে প্রেরিত বার্তা wireless এর মাধ্যমে গ্রাহকের নিকট পৌঁছায়।
১৮৩। ২০০৯ সালের ২৮ অক্টোবর শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
(ক) বুধবার
(খ) বৃহস্পতিবার
(গ) শুক্রবার
(ঘ) শনিবার
উত্তরঃ (খ) বৃহস্পতিবার
ব্যাখ্যাঃ ১ অক্টোবর-২৮ আগস্ট = ১ + ৩০ + ৩ = ৩৪ দিন = ৩৫ 1 = 1 (৫×৭ ) – ১) দিন ।
শুক্রবার – ১ = বৃহস্পতিবার ছিল
১৮৪। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে-
(ক) ১০%
(খ) ২০%
(গ) ৩৬%
(ঘ) ৪০%
উত্তরঃ (গ) ৩৬%
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৮৫। Find out the correct synonym of “TENUOUS”-
(ক) Vital
(খ) Thin
(গ) Careful
(ঘ) Dangerous
উত্তরঃ (খ) Thin
ব্যাখ্যাঃ ‘Tenuous (সরু বা ক্ষীণ) Synonym হলো Thin (পাতলা)। Vital- অত্যাবশ্যক,
১৮৬। ২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

(ক) ৯
(খ) ৩৬
(গ) ২৭
(ঘ) ৬৫
উত্তরঃ (ক) ৯
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৮৭। কোন বানানটি শুদ্ধ ?
(ক) Achievment
(খ) Acheivment
(গ) Achievement
(ঘ) Acheivement
উত্তরঃ (ঘ) Acheivement
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৮৮। If LOYAL, is coded ‘JOWAJ’ then PRONE is coded as-
(ক) ORPNF
(খ) NRMND
(গ) ORNMG
(ঘ) NRMSC
উত্তরঃ (ঘ) NRMSC
ব্যাখ্যাঃ JOWAJ NRMNC শব্দটির প্রথম, মাঝের ও শেষ বর্ণটি দুই ধাপ পিছিয়ে coded হয়েছে।
১৮৯। একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
(ক) টেনে নেওয়া ব্যক্তির
(খ) ঠেলে নেওয়া ব্যক্তির
(গ) দু’ জনের সমান কষ্ট হবে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (খ) ঠেলে নেওয়া ব্যক্তির
ব্যাখ্যাঃ টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেয়া সহজ।
১৯০। বিভা;কিরণ;;সুবলিত;?
(ক) সুবিদিত
(খ) সুগঠিত
(গ) সুবিনীত
(ঘ) বিধিত
উত্তরঃ (খ) সুগঠিত
ব্যাখ্যাঃ ‘বিভা’ শব্দটির সমার্থক শব্দ ‘কিরণ’ আর ‘সুবলিত’ শব্দটির সমার্থক শব্দ ‘সুগঠিত”। ১৯১. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ
১৯১। একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলির মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
(ক) দায়িত্বশীলতা
(খ) নৈতিকতা
(গ) দক্ষতা
(ঘ) সরলতা
উত্তরঃ (খ) নৈতিকতা
ব্যাখ্যাঃ একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে দায়িত্বশীলতা। নৈতিকতা, দক্ষতা, সরলতা প্রভৃতি গুণসমূহও যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের থাকা আবশ্যক। কিন্তু দায়িত্বশীলতা গুণটি না থাকলে তার এসব গুণ তেমন কোনো কাজেই আসে না। তাই দায়িত্বশীলতাই হচ্ছে শ্রেষ্ঠ ।
১৯২। আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
(ক) সত্য ও ন্যায়
(খ) স্বার্থকতা
(গ) শঠতা
(ঘ) অসহিষ্ণুতা
উত্তরঃ (ক) সত্য ও ন্যায়
ব্যাখ্যাঃ আমাদের চিরন্তন মূল্যবোধ হচ্ছে সত্য ও ন্যায়। মানুষের সমাজ জীবনের সূচনালগ্ন থেকেই সর্বত্র সর্বকালে এবং সর্ব সমাজে সত্য ও ন্যায় সার্বজনীন মূল্যবোধ হিসেবে অনুশীলিত হয়ে আসছে।
১৯৩। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
(ক) রাজনীতি
(খ) বুদ্ধিজীবি সম্প্রদায়
(গ) সংবাদ মাধ্যম
(ঘ) যুবশক্তি
উত্তরঃ (গ) সংবাদ মাধ্যম
ব্যাখ্যাঃ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সংবাদ মাধ্যমকে স্বাধীনতা ও গণঅধিকার রক্ষায় সংবাদ মাধ্যমের অবশ্যাম্ভাবী ভূমিকার জন্যই সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়।
১৯৪। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?
(ক) বিশ্বস্ততা
(খ) সৃজনশীলতা
(গ) নিরপেক্ষতা
(ঘ) জবাবদিহিতা
উত্তরঃ (খ) সৃজনশীলতা
ব্যাখ্যাঃ সরকারি সিদ্ধান্ত প্রণয়নে সৃজনশীলতা মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়। কেননা, সৃজনশীলতা ক্ষণটি ব্যক্তি
মানুষের একান্ত নিজস্ব গুণ। অন্যদিকে বিশ্বস্ততা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা না থাকলে সরকারি সিদ্ধান্ত প্রণয়ন আদৌ সঠিক হয় না।
১৯৫। UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি
উত্তরঃ (ক) ৬টি
ব্যাখ্যাঃ UNDP সুশাসন নিশ্চিতকরণে ৯টি উপাদান উল্লেখ করেছে। উপাদান নয়টি হচ্ছে ১. সমঅংশীদারিত্ব ২. আইনের শাসন, ৩. স্বচ্ছতা ৪. সংবেদনশীলতা, ৫. সংখ্যাগরিষ্ঠের মতের প্রধান্য, ৬. সমতা ও ন্যায্যতা কার্যকারিতা ও দক্ষতা ৮. জবাবদিহিতা ও ৯. কৌশলগত লক্ষ্য ।
১৯৬। কোনটি ন্যায়পরায়নতার নৈতিক মূলনীতি নয়?
(ক) পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ
(খ) আইনের শাসন
(গ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
(ঘ) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরন
উত্তরঃ (গ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
ব্যাখ্যাঃ সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা-ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়। কারণ ধারণাটি দ্বারা কোনো নীতি বা বিধান প্রকাশ করে না।
১৯৭। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি ?
(ক) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা
(খ) দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহন না করা
(গ) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
(ঘ) Ansর্ব্ধতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা
উত্তরঃ (গ) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
ব্যাখ্যাঃ সরকারি চাকরিতে সততার মাপকাঠি হচ্ছে নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা যথাসময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা, দাপ্তরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যেকোনো নির্দেশ প্রতিপালন করা প্রভৃতি হচ্ছে সরকারি চাকরির বিধিবদ্ধ নিয়ম। কাজেই এসব নিয়ম পালন করা সরকারি চাকুরের অবশ্য কর্তব্য, যার দ্বারা সততা বা নৈতিকতা প্রকাশ পায় না।
১৯৮। নৈতিক শক্তির প্রধান Ansপাদান কি?
(ক) সততা ও নিষ্ঠা
(খ) কর্তব্যপরায়নতা
(গ) মায়া ও মমতা
(ঘ) উদারতা
উত্তরঃ (ক) সততা ও নিষ্ঠা
ব্যাখ্যাঃ নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা। ব্যক্তি মানুষের মধ্যে সততা ও নিষ্ঠা থাকলে সে নৈতিক শক্তিতে বলীয়ান হয় এবং এ শক্তির বদৌলতে মায়া ও মমতা, কর্তব্যপরায়ণতা, উদারতা প্রভৃতি গুণও সে অনুশীলন করতে পারে।
১৯৯। “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের , সরকারের সঙ্গে শাসিত জনগনের , শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়”- উক্তিটি কার?
(ক) এরিস্টটল
(খ) জন স্ট্রুয়াট মিল
(গ) ম্যাককরনী
(ঘ) মেকিয়াভেঙ্গি
উত্তরঃ ম্যাককরনী
ব্যাখ্যাঃ সুশাসনের এই বহুল পরিচিতি সংজ্ঞাটি প্রদান করেন ম্যাককরনী।
২০০। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল-
(ক) সুশাসন
(খ) আইনীর শাসন
(গ) রাজনীতি
(ঘ) মানবাধিকার
উত্তরঃ (ক) সুশাসন
ব্যাখ্যাঃ জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ট প্রত্যয় হলো সুশাসন। আইনের শাসন হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান পূর্বশর্ত ।
Thanks ,Be a part of MCQ Exam