৩৩ তম বি সি এস প্রশ্ন ও সমাধান
1. চর্যাপদ কোন ছন্দে লেখা?
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
স্বরবৃত্ত
অমিত্রাক্ষর
উত্তরঃ মাত্রাবৃত্ত
ব্যাখ্যাঃ আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত । যে ছন্দে যুগ্মধ্বনী দু’মাত্রা এবং অযুগ্মধ্বনী একমাত্রা বিবেচিত হয় তাকে মাত্রাবৃত্ত ছন্দ বলে । প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ মূলত বৌদ্ধদের সাধনসঙ্গীত যা ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কার করেন এবং ‘ হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা ‘ নামে ১৯১৬ সালে ‘ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে প্রকাশ করেন
2. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
ঊনিশ শতকের শেষার্ধে ও বিশ শতকের প্রথমার্ধে
উত্তরঃ আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
ব্যাখ্যাঃ আঠারো শতকের মাঝামাঝি থেকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে । এ সময়ে মুসলমান কবি কর্তৃক আরবি – ফারসি – হিন্দি – উর্দু ভাষার মিশ্রণে কাব্য রচিত হয় , এ কাব্য রচয়িতাদের শায়ের বলা হতো । কবিতাকে যারা জীবিকা নির্বাহের উপায় হিসেবে গ্রহণ করতো তাদের কবিওয়ালা বলা হতো।
3. কবি গানের প্রথম কবি –
গোজলা পুট
হরু ঠাকুর
ভবানী ঘোষ
নিতাই বৈরাগী
উত্তরঃ গোজলা পুট
ব্যাখ্যাঃ কবি গানের প্রথম বা আদি গুরুর প্রকৃত নাম গোজলা ওই । তবে , হরু ঠাকুর কবি গানের শ্রেষ্ঠ রচয়িতা । কবি গানের অন্যান্য রচয়িতা হলেন , এন্টনি ফিরিঙ্গি , রাম বসু , ভোলা ময়রা প্রমূখ ।
4. ‘কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?’ কার লেখা?
কৃষ্ণ চন্দ্র মজুমদার
ঈশ্বরচন্দ্র গুপ্ত
কামিনী রায়
যতীন্দ্র মোহন বাগচী
উত্তরঃ কৃষ্ণ চন্দ্র মজুমদার
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত পঙ্ক্তিটির রচয়িতা কৃষ্ণচন্দ্র মজুমদার । তাঁর রচিত অন্যান্য বিখ্যাত পড়ক্তি হলো- যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি , চিরসুখী জন ভ্রমে কি কখন / ব্যথিত ….. কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে / দুঃখ বিনা … কি মহীতে প্রভৃতি । ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত বিখ্যাত পঙ্ক্তি হলো আপনাকে বড় বলে বড় সেই নয় / লোকে যাকে বড় … হয় । কামিনী রায় রচিত বিখ্যাত পক্তি হলো – সকলের তরে সকলে আমরা / প্রত্যেকে … পরের তরে । যতীন্দ্র মোহন বাগচীর বিখ্যাত পক্তি হলো- বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ / মাগো আমার … কাজলা দিদি কই ।
5. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
হরতাল
পালাবদল
উত্তীর্ণ পঞ্চাশে
অনিষ্ট স্বদেশ
উত্তরঃ হরতাল
ব্যাখ্যাঃ ‘ হরতাল ‘ ছাড়াও সুকান্ত ভট্টাচার্যের অন্যান্য কাব্যগ্রন্থ হলো- ঘুম নেই , ছাড়পত্র , পূর্বাভাস , অভিযান ।
6. বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাস এর চরিত্র কণটি?
কুন্দনন্দিনী
শ্যামাশুন্দরি
বিমলা
রোহিণী
উত্তরঃ কুন্দনন্দিনী
ব্যাখ্যাঃ বিষবৃক্ষ ‘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস । এতে বাল্যবিধবা কুন্দনন্দিনীর স্বাভাবিক প্রেম উপভোগাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে সমাজের প্রতিবন্ধকতাকে ফুটিয়ে তোলা হয়েছে । এ উপন্যাসের চরিত্রগুলো হলো- কুন্দনন্দিনী , নগেন্দ্রনাথ , সূর্যমুখী , হীরা । ‘ বিমলা ‘ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে উপন্যাসের এবং ‘ রোহিনী ‘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল ‘ উপন্যাসের চরিত্র
7. গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন
W B Yeats
T S Elliot
Kits
Milton
উত্তরঃ w B Yeats
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ গীতাঞ্জলি ‘ ১৯১০ সালে প্রকাশিত হয় । ১৯১২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর Song Offerings নামে গীতাগুলি অনুবাদ করেন । এ গ্রন্থের জন্য তিনি ১৯১৩ সালে প্রথম এশিয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন । গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন ইংরেজ কবি WB Yeats
8. The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন?
ডঃ মুহম্মদ শহিদুল্লাহ
ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
স্যার জর্জ হ্যারিশন
উত্তরঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ বিষয়ক যে মৌলিক গবেষণার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার উপর ভিত্তি করেই তিনি The Origin and Development of Bengali Language ( ODBL ) গ্রন্থটি রচনা করেন এবং গ্রন্থটি ১৯২৬ সালে প্রকাশিত হয় ।
9. কল্লোল প্রকাশিত হয় –
১৯২৩
১৯২৪
১৯২৫
১৯২৭
উত্তরঃ ১৯২৩
ব্যাখ্যাঃ দীনেশরঞ্জন দাসের সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা থেকে ‘ কল্লোল ‘ নামে মাসিক পত্রিকা প্রকাশিত হয় । এ পত্রিকার লেখকদের মধ্যে অচিন্ত্যকুমার সেনগুপ্ত , মানিক বন্দ্যোপাধ্যায় , শৈলজানন্দ মুখোপাধ্যায় , প্রেমেন্দ্র মিত্র , বুদ্ধদেব বসু , কাজী নজরুল ইসলাম , মোহিতলাল মজুমদার প্রমুখ উল্লেখযোগ্য । পত্রিকাটি সাত বছর চলেছিল ।
10. কোনটি এ্যান্টিবায়োটিক
ইনসুলিন
পেপসিন
পেনিসিলিন
ইথিলিন
উত্তরঃ পেনিসিলিন
ব্যাখ্যাঃ 30 ® পেপসিন ( ঘ ) ইথিলিন 2h = fub * > = 10 ( 1 ) কিডনি ( হৃৎপিণ্ড উত্তর : গ উত্তর : গ তথ্য : এন্টিবায়োটিক হলো জীবাণু ধ্বংসকারী ওষুধ যা জীবাণুর কোষপ্রাচীর নষ্ট করার মাধ্যমে ঐ জীবাণু ধ্বংস করে । যুক্তরাজ্যের বিজ্ঞানী আলেকজেন্ডার ফ্লেমিং ১৯২৮ সালে ‘ পেনিসিলিন ‘ নামক এন্টিবায়োটিক আবিষ্কার করেন । ইনসুলিন এক প্রকার হরমোন । এর অভাবে ডায়াবেটিস রোগ হয় । প্রোটিন পরিপাককারী এনজাইম হলো পেপসিন । ইথিলিন ফল পাকাতে সাহায্য করে ।
11. জন্ডিসে আক্রান্ত হয় –
যকৃত
কিডনি
পাকস্থলী
হৃৎপিণ্ড
উত্তরঃ যকৃত
ব্যাখ্যাঃ জন্ডিস হলো যকৃতের একটি রোগ । রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে এ রোগ হয় এবং লক্ষণ হিসেবে ত্বক , চোখ ও প্রস্রাব হলুদ বর্ণ ধারণ করে । রক্তে বিলিরুবিনের স্ বাভাবিক মাত্রা ০.২-০.৪ মি . আ / ডেসিলিটার ।
12. ১,১,২,৩,৫,৮,১৩,২১,…….. ধারার ১০ম পদটি কত ?
৩৪
৫৫
৪৮
৬৪
উত্তরঃ ৫৫
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
13. ৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে । একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে ?
৫ দিন
২৫/৪৯
৪৯/২৫
৭ দিন
উত্তরঃ ৫ দিন
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
14. একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যর ২/৩ অংশ । ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত ?
৬০ বর্গমিটার
৯৬ বর্গমিটার
৭২ বর্গমিটার
৬৪ বর্গমিটার
উত্তরঃ ৯৬ বর্গমিটার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
15. ৩ সে:মি:, ৪ সে:মি: ও ৫ সে:মি: বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নূতন একটি ঘনক তৈরি করা হল । নূতন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে ?
৭.৫ সে:মি:
৬.৫ সে:মি:
৬ সে:মি:
৭ সে:মি:
উত্তরঃ ৬ সে:মি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
16. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোন সদস্যের বয়স ২১ বছর এর নিচে না হয় তবে তাদের কোন একজনের সরবচ্চো বয়স কত হবে?
২৫
৩০
২৮
৩২
উত্তরঃ ৩০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
17. বিদ্যুৎ পরিবাহী নয় –
তামা
লোহা
রূপা
রাবার
উত্তরঃ রাবার
ব্যাখ্যাঃ : যে সকল বস্তুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে বিদ্যুৎ অপরিবাহী বলে । যেমন প্লাস্টিক , রাবার , শুকনো কাঠ প্রভৃতি ।
18. চুম্বকে পরিণত করা যায় –
তামা
পিতল
ইস্পাত
স্বর্ণ
উত্তরঃ ইস্পাত
ব্যাখ্যাঃ যে সকল পদার্থকে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে । যেমন : লোহা , ইস্পাত , নিকেল । তামা , পিতল , স্বর্ণ অচৌম্বক পদার্থ ।
19. মৌলিক পদার্থ –
লোহা
ব্রোঞ্জ
পানি
ইস্পাত
উত্তরঃ লোহা
ব্যাখ্যাঃ যে পদার্থের অণু ভাঙ্গলে শুধু ঐ পদার্থের পরমাণু ছাড়া অন্য কোনো পদার্থের পরমাণু পাওয়া যায় না । তাকে মৌলিক পদার্থ বলে । যেমন : সোনা , তামা , লোহা ইত্যাদি । পানি , ইস্পাত এগুলো যৌগিক পদার্থ ।
20. স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু –
পারদ
লিথিয়াম
জারমেনিউম
ইউরেনিয়াম
উত্তরঃ পারদ
ব্যাখ্যাঃ
অ্যাসিওরেন্স বিসিএস Preliminary Questions Bank & ২৩০ তথ্য : ধাতু সাধারণত কঠিন হয়ে থাকে । পারদ একটি ব্যতিক্রমধর্মী ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল । আর স্বাভাবিক তাপমাত্রায় তরল অধাতু ব্রোমিন ।
21. স্টেইনলেস স্টিলের অন্যতম উপদান –
তামা
দস্তা
ক্রোমিয়াম
এলুমিনিয়াম
উত্তরঃ ক্রোমিয়াম
ব্যাখ্যাঃ স্টেইনলো স্টীলের অন্যতম উপাদান ক্রোমিয়াম । স্টেইনলসে স্টীল লোহার সংকর ধাতু । এতে লোহার সাথে ক্রোমিয়াম ছাড়াও নিকেল ও কার্বন মিশ্রিত থাকে । এদের শতকরা সংযুক্তির হার : লোহা ৭৩ % ক্রোমিয়াম ১৮ % , নিকেল ৮ % ও কার্বন ১ % ।
22. সর্বাপেক্ষা হালকা গ্যাস –
অক্সিজেন
হাইড্রোজেন
র্যাডন
নাইট্রোজেন
উত্তরঃ হাইড্রোজেন
ব্যাখ্যাঃ হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস এবং পৃথিবীর সবচেয়ে হালকা মৌলিক পদার্থ । এর বাংলা প্রতিশব্দ ” উদ্যান ‘ । সবচেয়ে ভারী মৌলিক গ্যাস র্যাডন ।
23. সঙ্কর ধাতু পিতলের উপাদান
তামা ও টিন
তামা ও দস্তা
তামা ও সীসা
তামা ও নিকেল
উত্তরঃ তামা ও দস্তা
ব্যাখ্যাঃ পিতল এক প্রকার সংকর ধাতু । তামার ( ৮০ % ) সাথে দত্তা বা জিংক ( ২০ % ) মিশালে পিতল পাওয়া যায় । অপরদিকে তামার ( ৯০ % ) সাথে টিন ( ১০ % ) মিশালে পাওয়া যায় ব্রোঞ্জ
24. সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল –
জিপসাম
সালফার
সোডিয়াম
খনিজ
উত্তরঃ জিপসাম
ব্যাখ্যাঃ সিমেন্ট তৈরির অন্যতম উপাদান জিপসাম যার রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট ডিহাইড্রেট । এছাড়া সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় চুনাপাথর , সিলিকা , অ্যালুমিনা , আয়রন অক্সাইড
25. নবায়নযোগ্য শক্তির উৎস –
সূর্যরশ্মি
পীট কয়লা
পেট্রল
প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ সূর্যরশ্মি
ব্যাখ্যাঃ নবায়নযোগ্য জ্বালানি হলো যেসব জ্বালানি প্রাকৃতিক উৎস হতে পাওয়া যায় এবং ভবিষ্যতে যাদের শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না । সৌর শক্তি , পারমাণবিক শক্তি নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ । অন্যদিকে প্রাকৃতিক গ্যাস , কয়লা , পেট্রোল এগুলো হলো জীবাশ্ম জ্বালানি যা খনিজ রূপে মাটির নিচে মজুদ থাকে
26. ইন্টারনেট চালু হয় –
১৯৫৯
১৯৬৫
১৯৬৯
১৯৮১
উত্তরঃ ১৯৬৯
ব্যাখ্যাঃ টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটারের মধ্যকার আন্তঃযোগাযোগের নাম ইন্টারনেট । ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ গবেষণামূলকভাবে ইন্টারনেট চালু করে যার নাম ছিল- ‘ আপারনেট ‘ ( ARPAner ) । ইন্টারনেটের জনক ভিনটন জি কার্ফ
27. MKS পদ্ধতিতে ভরের একক –
কিলোগ্রাম
পাউন্ড
গ্রাম
আউন্স
উত্তরঃ কিলোগ্রাম
ব্যাখ্যাঃ MKS পদ্ধতি হলো পরিমাপের আন্তর্জাতিক একক । এখানে M Metre , K Kilogram , S = Second . এ পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম । CGS পদ্ধতিতে ভরের একক গ্রাম ও FPS পদ্ধতিতে ভরের একক পাউন্ড ।
28. Altimeter কি?
তাপ পরিমাপক যন্ত্র
উষ্ণতা পরিমাপক যন্ত্র
গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র
উচ্চতা পরিমাপক যন্ত্র
উত্তরঃ উচ্চতা পরিমাপক যন্ত্র
ব্যাখ্যাঃ অ্যালটিমিটার হলো সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা নিরূপক এক প্রকার যন্ত্র । এ যন্ত্র সাধারণত বিমানে ব্যবহৃত হয় । তাপ পরিমাপক যন্ত্র ক্যালরিমিটার , উষ্ণতা পরিমাপক যন্ত্র থার্মোমিটার ও গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার ।
29. বিগব্যাঙ তত্ত্বের প্রবর্তক –
আইনস্টাইন
জি. ল্যামেটার
স্টিফেন হকিং
গ্যালিলিও
উত্তরঃ জি. ল্যামেটার
ব্যাখ্যাঃ পৃথিবীর সৃষ্টি রহস্য সম্পর্কিত তত্ত্ব ‘ বিগব্যাঙ ‘ এর প্রবক্তা- বেলজিয়ামের বিজ্ঞানী জি . ল্যামেটার এবং পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এ তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেন বৃটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং তাঁর বিখ্যাত A Brief History of Time ‘ গ্রন্থে ।
30. মহাজাগতিক রশ্মির আবিষ্কারক –
হেস
আইনস্টাইন
টলেমী
হাবল
উত্তরঃ হেস
ব্যাখ্যাঃ প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে মহাশূন্য থেকে ইলেকট্রন , প্রোটন ও কয়েকটি পরমাণুর নিউক্লিয়াস আলোর বেগে আঘাত হানে । এদের মহাজাগহিক রশ্মি বলে । বিজ্ঞানী Victor Hess ১৯১২ সালে মহাজাগহিক রশ্মি ( Cosmic Ray ) আবিষ্কার করেন এবং এজন্য ১৯৩৬ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন ।
31. ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান –
১৯৫৬
১৯৬১
১৯৬৪
১৯৬৯
উত্তরঃ ১৯৬১
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
32. গীনিচ মানমন্দির অবস্থিত
যুক্তরাজ্যে
যুক্তরাষ্ট্র
ফ্রান্স
জার্মানি
উত্তরঃ যুক্তরাজ্যে
ব্যাখ্যাঃ সোভিয়েত রাশিয়ার বৈমানিক ও মহাকাশচারী ইউরি আলেকশেইডিচ গ্যাগারিন ১৯৬১ সালের ১২ এপ্রিল ‘ ভোস্টক ’ নভোযানে সর্বপ্রথম মহাকাশ ভ্রমণ করেন । মহাকাশে তিনি ১০ মিনিট অবস্থান করেন ।
33. ভারী পানির সংকেত –
2H2O2
H2O
D2O
HD2O2
উত্তরঃ D2O
ব্যাখ্যাঃ ভারী পানির প্রকৃত নাম Deuterium oxide এবং সংকেত D.O। ভারী পানি পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত হয় । এর একটি পরমাণুর ভর ১,৬৭৩ × ১০ গ্রাম । সাধারণ পানির সংকেত H২০
34. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
তামা
দস্তা
রূপা
এলুমিনিয়াম
উত্তরঃ দস্তা
ব্যাখ্যাঃ লোহাকে মরিচার কবল থেকে রক্ষার জন্য গলিত দস্তা দিয়ে এর চারদিকে প্রলেপ দেয়া হয় । এ প্রক্রিয়ার নাম গ্যালভানাইজিং ।
35. Noureen will discuss the issue with Nasir ___ phone
in
over
by
on
উত্তরঃ over
ব্যাখ্যাঃ কোনো কিছুর মাধ্যমে ( By means of sth ) অর্থে Preposition over ব্যবহৃত হয় । যেমন : Over the phone , over the radio . over
36. Some writer sink __ oblivion in course of time
on
from
under
into
উত্তরঃ into
ব্যাখ্যাঃ Sink into oblivion- এর অর্থ হচ্ছে : বিস্মৃতিতে হারিয়ে যাওয়া । এখানে into হচ্ছে appropriate Preposition
37. “Call to mind” means
fantasize
attend
remember
request
উত্তরঃ remember
ব্যাখ্যাঃ Call to mind একটি Phrasal verb যার অর্থ স্মরণ করা ( remember ) । আবার Fantacize অর্থ কল্পনা করা ; Attend অর্থ উপস্থিত থাকা , মনোযোগ দেওয়া ; request অর্থ অনুরোধ করা ।
38. “Pass away” means
disappear
die
erase
fall
উত্তরঃ die
ব্যাখ্যাঃ Pass away এর অর্থ মারা যাওয়া ( die ) । এখানে Disappear অর্থ অদৃশ্য হওয়া ; ফেলা এবং Fall অর্থ পড়ে যাওয়া ।
39. Pick the word that is synonymous with ”authoritarian”
autocratic
senior
elderly
potential
উত্তরঃ autocratic
ব্যাখ্যাঃ Authoritarian ( adj ) এর অর্থ কর্তৃত্বপরায়ণ বা প্রভুত্বপরায়ণ । Autocratic ( adj ) – স্বৈরতান্ত্রিক বা একনায়কসুলভ ; Senior ( adj ) – বয়োজ্যেষ্ঠ ; Elderly ( adj ) – বয়োজ্যেষ্ঠ : Potential ( adj- সম্ভাবনাময়
40. The word \”permissive\” implies
humble
law-abiding
liberal
submissive
উত্তরঃ liberal
ব্যাখ্যাঃ Permissive ( adj ) এর অর্থ অনুমতিদায়ক বা উদার Humble ( adj ) – বিনয়ী ; law abiding ( adj ) – আইন মান্যকারী : liberal ( adj ) – স্বাধীন বা উদার ; submissive ( adj ) – অনুগত ।
41. Each of the sons followed __ father\’s trade.
their
her
his
whose
উত্তরঃ his
ব্যাখ্যাঃ Each of the sons- এ ‘ sons ‘ masculine হওয়ায় 3rd person singular possessive ‘ his ‘ সঠিক উত্তর
42. Subject – verb agreement refers to –
person only
number, person and gender
number and person
number only
উত্তরঃ number and person
ব্যাখ্যাঃ Subjeet এবং verb এর মধ্যকার Agreement ‘ Number ‘ এবং ‘ person ‘ অনুযায়ী হয়।
43. The error in the sentence, ‘One of the recommendation made by the committee was accepted by the authorities’ is –
recommendation
was
accepted by
committee
উত্তরঃ recommendation
ব্যাখ্যাঃ One of এর পরে count noun plural হয় । তাই Recommendation না হয়ে সূত্রমতে Recommendations হবে
44. ‘The French’ refers to –
The French people
the French Language
the French manners
the French society
উত্তরঃ The French people
ব্যাখ্যাঃ শুধু ‘ French ‘ এর অর্থ ফরাসি ভাষা আর The French ‘ অর্থ ফরাসি জাতি ( The French people ) .
45. If a person cannot stop taking drugs, he is –
attached to them
committed to them
addicted to them
devoted to them
উত্তরঃ addicted to them
ব্যাখ্যাঃ Addicted to অর্থ মন্দ / খারাপ কোন কিছুতে আসক্ত
46. The word ‘officialese’ means –
plural number of official
language used in offices
plural number of offices
vague expressions
উত্তরঃ language used in offices
ব্যাখ্যাঃ Officialese ( n ) অর্থ আমলা বা কর্মকর্তাদের লেখায় ব্যবহৃত ভাষা।
47. ‘Succumb’ means –
achieve
submit
win
conqur
উত্তরঃ submit
ব্যাখ্যাঃ Succumb ( v ) এর অর্থ বশীভূত হওয়া এবং Submit ( v ) – এর অর্থও হচ্ছে আনুগত্য বা বশ্যতা স্বীকার করা ; achieve ( v ) অর্থ অর্জন করা ; Win ( v ) – জয়লাভ করা ; conquer ( v ) জয় করা
48. We look forward ____ a response from you.
to receiving
to receive
in receiving
for receiving
উত্তরঃ to receiving
ব্যাখ্যাঃ Look forward এর পরে সব সময় preposition ‘ to ‘ ব্যবহৃত হয় । এজন্য look forward to এর পর verb এর সাথে ‘ ing ‘ যোগ করতে হয় । এ রকম আরও কিছু verb phrases আছে যাদের পর verb + ing – approve of can’t help / couldn’t help , forget about , get through , insist on , think of / about , keep on , object to etc.
49. If a part of a speech or writing breaks the theme, it is called –
pomposity
digression
exaggeration
anti-climax
উত্তরঃ digression
ব্যাখ্যাঃ যদি কোনো বক্তব্য ( Speech ) বা লেখার ( Writing ) মূল বিষয়বস্তু ( Theme ) থেকে বিচ্যুতি ঘটে তাহলে তাকে Digression ( n ) বলে । Digression অর্থ মূল্য প্রসঙ্গ থেকে বিচ্যুতি বা অপ্রাসঙ্গিকতা । .
50. The expression ‘take into account’ means
count numbers
consider
think seriously
assess
উত্তরঃ consider
ব্যাখ্যাঃ Take into account of phrasal verb facal ( consider ) Count numbers অর্থ সংখ্যা গণনা করা ; think seriously অর্থ গভীরভাবে চিন্তা করা ; assess ( v ) অর্থ মূল্যায়ণ করা ।
51. কর্তপক্ষ তাকে তিরস্কার করল –
The authorities criticised him
The authorities took him to book
The authorities took him to task
The authorities gave reins to him
উত্তরঃ The authorities took him to task
ব্যাখ্যাঃ Take to task অর্থ তিরস্কার করা ।
52. ‘Such claim needs to be tested empirically’ means –
The test should be based on experience
The test should be based on idea
The test should be based on assumption
The test should be based on calculation
উত্তরঃ The test should be based on experience
ব্যাখ্যাঃ Empirically ( adv ) শব্দের অর্থ ‘ বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে ( based on experience ) অন্যদিকে , assumption ( অনুমান ) , idea ( ধারনা ) , calculation ( হিসাব )
53. The idiom ‘put up with’ means –
stay together
tolerate
keep trust
protect
উত্তরঃ tolerate
ব্যাখ্যাঃ’ Put up with ‘ অর্থ সহ্য করা ( tolerate ) ; stay together অর্থ এক সাথে থাকা ; keep trust অর্থ বিশ্বাস রাখা ; protect অর্থ রক্ষা করা ।
54. In many ways, riding a bicycle is similar to –
driving a car
when one drives a car
the driving of a car
when we drive a car
উত্তরঃ driving a car
ব্যাখ্যাঃ এটি একটি Parallelism সংক্রান্ত প্রশ্ন । এখানে প্রথম বাক্যের subject ‘ ing ‘ : participle দ্বারা শুরু হয়েছে ( Riding a bicycle ) , তাই similar to এর পরেও ‘ ing ‘ Participle ( driving ) বসবে
55. অগ্নি এর সমার্থক নয় –
পাবক
বইশ্যানর
সর্বশুচি
প্রজ্জলিত
উত্তরঃ প্রজ্জলিত
ব্যাখ্যাঃ অগ্নি শব্দের সমার্থক শব্দ- আগুন , পাবক , বৈশ্বানর , সর্বগুচি , হুতাশন , বহ্নি , অনল প্রভৃতি । প্রজ্জলিত শব্দের সমার্থক শব্দ- উজ্জ্বল , দীপ্তিমান , ঝলমলে , প্রদীপ্ত প্রভৃতি ।
56. কোন চরনটি সঠিক?
ধন ধান্যে পুষ্পে ভরা
ধন্য ধান্যে পুষ্পে ভরা
ধন্যে ধান্যে পুষ্প ভরা
ধন্যে ধান্যে পুষ্পে ভরা
উত্তরঃ ধন ধান্যে পুষ্পে ভরা
ব্যাখ্যাঃ ধন ধান্যে পুষ্পে ভরা , আমাদের এই বসুন্ধরা ” গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় ( ডি . এল . রায় ) । তাঁর রচিত বিখ্যাত ঐতিহাসিক হলো- সাজাহান , নূরজাহান , প্রতাপ সিংহ , তারাবাঈ , সিংহল বিজয় প্রভৃতি ।
57. শুদ্ধ নয় বানান –
উর্দ্ধ
দরিদ্রতা
উপযোগিতা
শ্রদ্ধাঞ্জলি
উত্তরঃ উর্দ্ধ
58. গৃহী এর বিপরীত শব্ধ
সংসারী
সঞ্চয়ী
সংস্তিতি
সন্ন্যাসী
উত্তরঃ সন্ন্যাসী
ব্যাখ্যাঃ গৃহী শব্দের আভিধানিক অর্থ সংসারী , যিনি গৃহে অবস্থান করে সংসারী জীবন যাপন করেন । এর বিপরীত শব্দ সন্ন্যাসী । সন্ন্যাসী অর্থ সংসারত্যাগী , যে নিজ গৃহ বা সংসার ত্যাগ করে ঈশ্বরচিন্তায় নিমগ্ন হয় ।
59. Excise duty পরিভাষা কোনটি
অতিরিক্ত কর
আবগারি শুল্ক
অর্পিত দায়িত্ব
অতিরিক্ত কর্তব্য
উত্তরঃ আবগারি শুল্ক
ব্যাখ্যাঃ Excise duty একটি পারিভাষিক শব্দ , যার কোন দ্রব্যের উপর ধার্য সরকারি কর বা শুষ্ককে আবগারি শুল্ক বলে ।
60. কোন বাক্যটি শুদ্ধ?
তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা
সলজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত
উত্তরঃ তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়
ব্যাখ্যাঃ অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ : “ তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব নয় ” , “ সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল ” , ” সব বিষয়ে বাহুল্য বর্জন করা উচিত ” ।
61. তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল – এটি কোন বাক্য?
সরল
মিশ্র বা জটিল
যৌগিক
সংযুক্ত
উত্তরঃ মিশ্র বা জটিল
ব্যাখ্যাঃ একটি প্রধান বাক্যের সঙ্গে এক বা একাধিক খণ্ডবাক্য কোনো সমুচ্চয়ী অব্যয় বা সর্বনাম দ্বারা যুক্ত হয়ে যে পূর্ণবাক্য গঠন করে , তাকে জটিল বা মিশ্র বাক্য বলে । যেমন : যদি কাল সে আসে , তাহলে আমি যাব ।
62. সঠিক বানান
নিশিথিনী
নীশিথিনী
নিশীথিনী
নিশিথিনি
উত্তরঃ নিশীথিনী
ব্যাখ্যাঃ বাংলা বানানের সূত্র হচ্ছে- ই + ঈ + ই + ঈ । ‘ নিশীথিনী ‘ ( ই + ঈ + ই + ঈ )
63. কোনটি ‘কোলন’
;
:
=
” “
উত্তরঃ :
ব্যাখ্যাঃ প্রদত্ত যতি চিহ্নগুলো হলো- সেমিকোলন , ৪ ( 🙂 কোলন , = সমান , “ ” উদ্ধৃতি চিহ্ন । বাংলা ভাষায় যতি চিহ্নের প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । বাংলা ভাষায় যতি চিহ্নের সংখ্যা- ১২ টি
64. ঢাকের কাঠি অর্থ
কপট ব্যাক্তি
ঘনিষ্ঠ সম্পর্ক
হতভাগ্য
মোসাহেব
উত্তরঃ মোসাহেব
ব্যাখ্যাঃ ঢাকের কাঠি বাগধারার অর্থ- মোসাহেব বা তোষামোদকারী । ‘ দহরম – মহরম ‘ বাগধারার অর্থ ঘনিষ্ঠ সম্পর্ক , ইঁদুর কপালে / আট কপালে বাগধারার অর্থ হতভাগ্য ।
65. শুদ্ধ বানান –
পিপিলিকা
পিপীলিকা
পীপিলিকা
পিপিলীকা
উত্তরঃ পিপীলিকা
ব্যাখ্যাঃ বাংলা বানানের সূত্র হচ্ছে- ই ঈ + ই + ঈ । পিপীলিকা ( ই ++ ই ) ।
66. পূর্বাশা দ্বীপের অপর নাম –
নিঝুম দ্বীপ
সন্দ্বীপ
দক্ষিণ তালপট্টি
কুতুবদিয়া
উত্তরঃ দক্ষিণ তালপট্টি
ব্যাখ্যাঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দক্ষিণ তালপট্টি দ্বীপ সাতক্ষীরা জেলায় হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত । এ দ্বীপের অপর নাম নিউমূর বা পূর্বাশা
67. মুজিবনগর অবস্থিত –
যশর
কুষ্টিয়া
মেহেরপুর
চুয়াডাঙ্গা
উত্তরঃ মেহেরপুর
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদনানাথতলায় শপথ গ্রহণ করে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর । অস্থায়ী সরকারও পরিচিত হয় ‘ মুজিবনগর সরকার ‘ নামে । ১৭ এপ্রিল পালিত হয় মুজিবনগর দিবস ।
68. সেন্টমার্টিন অবস্থিত কোন জেলায়
ভোলা
নোয়াখালী
চট্টগ্রাম
কক্সবাজার
উত্তরঃ কক্সবাজার
ব্যাখ্যাঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন কক্সবাজার জেলার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত । এ দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার । সেন্টমার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা । ভোলা জেলার মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা । নোয়াখালী জেলার হাতিয়ায় মেঘনা নদীর মোহনায় অবস্থিত দ্বীপ নিঝুম দ্বীপ ।।
69. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী –
প্রবাসী শ্রমিক
পাট
রেডিমেড গার্মেন্টস
চামড়া
উত্তরঃ রেডিমেড গার্মেন্টস
ব্যাখ্যাঃ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্প । অর্থনৈতিক সমীক্ষা , ২০১৮ অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে তৈরি পোশাক খাতে রফতানি আয় ছিল ১৪,৩৯৩ মিলিয়ন মার্কিন ডলার
70. শালবন বিহার অবস্থিত –
গাজীপুর
মধুপুর
রাজবাড়ী
কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
উত্তরঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
ব্যাখ্যাঃ রাজাধিরাজ ভবদেব কর্তৃক ৮ ম শতকের শেষদিকে নির্মিত বৌদ্ধ সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন শালবন বিহার কুমিল্লা জেলার ময়নামতিতে অবস্থিত । এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার । তাছাড়া লালমাই পাহাড় এবং আনন্দ বিহারও ময়নামতিতে অবস্থিত
71. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত –
টি এস সি মোড়
ঢাকা বিশ্ববিদ্যালয়
রেসকোর্স ময়দান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যাঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘ সাবাস বাংলাদেশ – ভাস্কর্যের স্থপতি শিল্পী নিতুন কুণ্ড । এছাড়াও তিনি ‘ সার্ক ফোয়ারা ‘ , ‘ কদম ফোয়ারা ‘ ও ‘ সাম্পান ‘ – এর স্থপতি । অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজু সন্ত্রাস বিরোধী ভাস্কর্য টিএসসি মোড়ে অবস্থিত ।
72. এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ অনুষ্ঠিত হয় –
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
রাজশাহী স্টেডিয়াম
উত্তরঃ শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
ব্যাখ্যাঃ ২০১৪ সালে এশিয়া কাপ ক্রিকেটের ১২ তম আসর অনুষ্ঠিত হয় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এবং নারায়নগঞ্জের খান সাহেব ওসমানি স্টেডিয়ামে এবং ২০১৬ সালে এশিয়া কাপ ক্রিকেটের ১৩ তম আসর অনুষ্ঠিত হয় ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ।
73. বাংলাদেশের জাতীয় দিবস –
১৬ই ডিসেম্বর
৭ই মার্চ
২৬শে মার্চ
১৭ই এপ্রিল
উত্তরঃ ২৬শে মার্চ
ব্যাখ্যাঃ বাংলাদেশের স্বাধীনতা / জাতীয় দিবস ২৬ মার্চ । ১৬ ডিসেম্বর বিজয় দিবস , ১৭ এপ্রিল মুজিবনগর দিবস । ৭ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে তাঁর ঐতিহাসিক ভাষণ দেন ।
74. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি –
মেঃ জেঃ জিয়াউর রহমান
মেঃ জেঃ সফিউল্লা
লেঃ জেঃ এইচঃ এমঃ এরশাদ
জেনারেল আতাউল গণি ওসমানী
উত্তরঃ জেনারেল আতাউল গণি ওসমানী
ব্যাখ্যাঃ বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানি ১০ এপ্রিল , ১৯৭১ বাংলাদেশের প্রধান সেনাপতি নিযুক্ত হন । বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় মেজর জেনারেল জিয়াউর রহমান ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং মেজর জেনারেল কে , এম সফিউল্লাহ ৩ নং সেক্টরের সেক্টরের কমান্ডার ছিলেন ।
75. বাংলাদেশের রাজধানী –
ঢাকা উত্তর
ঢাকা দক্ষিণ
ঢাকা
শেরে বাংলা নগর
উত্তরঃ ঢাকা
ব্যাখ্যাঃ ঢাকা ( প্রাচীন জাহাঙ্গীরনগর ) প্রথম ১৬১০ সালে ( মুঘল আমল ) এবং স্বাধীনতার পূর্বে ১৯০৫ ও ১৯৪৭ সালে এবং স্বাধীনতার পরে ১৯৭১ সালে মোট চারবার রাজধানীর মর্যাদা লাভ কল্পারেশনকে ২০১১ সালের ১ ডিসেম্বর তারিখে উত্তর ও দক্ষিণ এ দু’ভাগে বিভক্ত করা হয়
76. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালা কোথায়?
ঢাকা
ময়মনসিংহ
চট্টগ্রাম
নড়াইল
উত্তরঃ ময়মনসিংহ
ব্যাখ্যাঃ জয়নুল আবেদীনের সংগ্রহশালা ময়মনসিংহে কিন্তু জয়নুল লোকশিল্প জাদুঘর সোনারগাঁও
77. সম্প্রতি কোলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশী ছবি –
ওরা এগার জন
গেরিলা
আবার তোরা মানুষ হ
স্টপ জেনোসাইড
উত্তরঃ গেরিলা
ব্যাখ্যাঃ সৈয়দ শামসুল হকের ‘ নিষিদ্ধ লোবান ‘ উপন্যাস অবলম্বনে পরিচালক নাসির উদ্দিন ইউসুফ ‘ গেরিলা ‘ চলচ্চিত্র নির্মাণ করেন । ২০১১ সালের ১০-১৭ নভেম্বর এ চলচ্চিত্রটি কলকাতায় অনুষ্ঠিত ১৭ তম কলকাতা ফিল্ম ফেস্টিভাল উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে ।
78. বাংলাদেশের আপিল বিভাগে মোট বিচারক –
১১
২১
৯
১৫
উত্তরঃ ১১
ব্যাখ্যাঃ আপডেট তথ্য লাগবে।
79. শ্রীলংকার মুদ্রার নাম –
ডলার
পাউন্ড
টাকা
রুপী
উত্তরঃ রুপী
ব্যাখ্যাঃ ভারত , পাকিস্তান , নেপাল ও শ্রীলংকার মুদ্রার নাম রূপী । মালদ্বীপের মুদ্রার নাম রূপিয়া । ব্রিটেনের মুদ্রা পাউন্ড এবং আমেরিকা , সিঙ্গাপুর , কানাডা , ব্রুনাই , অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের মুদ্রার নাম ডলার ।
80. সার্ক এর সদস্য দেশ –
৬
৭
৮
৯
উত্তরঃ ৮
ব্যাখ্যাঃ ৮ ডিসেম্বর , ১৯৮৫ সালে ৭ টি ( বাংলাদেশ , ভারত , পাকিস্তান , শ্রীলংকা , নেপাল , ভুটান ও মালদ্বীপ ) দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয় । পরবর্তীতে ২০০৭ সালে আফগানিস্তান যোগ দেওয়ায় সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮ টি । সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুণ্ডুতে অবস্থিত ।
81. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত –
নিউইয়র্ক
লন্ডন
দাম্মাম
জেদ্দা
উত্তরঃ দাম্মাম
ব্যাখ্যাঃ বিশ্বের বৃহত্তম বিমানবন্দর সৌদি আরবের জেদ্দার দাম্মামে অবস্থিত বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ( ৭৮০ বর্গ কিলোমিটার …
82. পৃথিবীর গভীরতম স্থান –
ভারত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
প্রশান্ত মহাসাগর
উত্তর মহাসাগর
উত্তরঃ প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যাঃ পৃথিবীর বৃহত্তম / গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর এবং গভীরতম স্থান এই মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চ । পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগার এবং ক্ষুদ্রতম মহাসাগর দক্ষিণ মহাসাগার ।
83. পৃথিবীর গভীরতম হ্রদ –
কাসপিয়ান
বৈকাল
মানস সরোবর
ডেড সী
উত্তরঃ বৈকাল
ব্যাখ্যাঃ বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত । এর গভীরতা ১৬২০ মিটার । এটিকে ইউনেস্কো ১৯৯৬ সালে বিশ্ব ঐতিহ্য ( ৭৫৪ তম ) হিসেবে ঘোষণা করে । কাসপিয়ান বিশ্বের দীর্ঘতম হ্রদ ।
84. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে –
লন্ডন
ব্রাজিল
জার্মানি
আর্জেন্টিনা
উত্তরঃ ব্রাজিল
ব্যাখ্যাঃ বিশ্বকাপ ফুটবলের ২০ তম আসর ১২ জুন -১৩ জুলাই ২০১৪ , ব্রাজিলে অনুষ্ঠিত হয় । বিশ্বকাপ ফুটবলের ২১ তম আসর ১৪ জুন- ১৫ জুলাই ২০১৮ রাশিয়ায় অনুষ্ঠিত হয় । ২০২২ সালে কাতারে এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্র , কানাডা ও মেক্সিকোতে যথাক্রমে ২২ তম ও ২৩ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ।
85. যদি সেট A = {5,15,20,30} এবং B = {3,5,15,18,20} হয় তবে নীচের কোনটি A ∩ B নির্দেশ করবে ?
{3, 18, 30}
{3, 5, 15, 18, 20, 30}
{5, 15, 20}
কোনটিই নয়
উত্তরঃ {5, 15, 20}
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
86. (x-y, 3) = ( 0, x+2y) হলে (x,y) = কত ?
(1,1)
(1, 3)
(-1,-1)
(-3, 1)
উত্তরঃ 1,1
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
87. একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে:মি:ছোট;কিন্তু অতিভুজ ২ সে:মি: বড় ।অতিভুজের দৈর্ঘ্য কত ?
১০ সে:মি:
৮ সে:মি:
৪ সে:মি:
৬ সে:মি:
উত্তরঃ ১০ সে:মি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
88. একটি সাবানের আকার ৫ সে:মি:× ৪সে:মি:× ১.৫ সে:মি: হলে ৫৫ সে:মি: দৈর্ঘ্য, ৪৮ সে:মি:প্রস্থ এবং ৩০ সে:মি: উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে ?
২৬৪০ টি
১৩২০ টি
৩৬০০ টি
৫২৪০ টি
উত্তরঃ ২৬৪০ টি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
89. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধিত হয়েছে –
১৭
১৫
২০
১৯
উত্তরঃ ১৭
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।